সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবি

নিজেকে অন্তঃসত্ত্বা দাবি তামিমার, পিতৃপরিচয় নিয়ে শঙ্কা

বিনোদন ডেস্ক: আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মীসহ আরো দুইজন। তবে মামলার শুনানিতে তামিমা সুলতানা তাম্মী দাবি করেছেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা, তার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের ঔরসজাত সন্তান।

শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আজ যদি এই বিয়ের বৈধতা না দেওয়া হয়, তাহলে আমার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙুল তুলবে।

তামিমা তার অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে কিছু মেডিকেল রিপোর্টের কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো প্রমাণ দেখতে বা শুনতে রাজি হয়নি।

সোমবার শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় জামিন পেলেন তারা। অন্যদিকে নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই তিনজনের বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। ওইদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেওয়া সংক্রান্ত কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা। স্বামী থাকা অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা ৪৬৮/৪৭১/৪৯৪/৪৯৭/৫০০/৩৪ ধারায় অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এই প্রতিবেদন আদালতে দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম গ্রেপ্তারি পরোয়ানা না দিয়ে তাদের আদালতে হাজির হতে সমন দেন। গত ৩১ অক্টোবর তারা আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন। এরপর পরবর্তী বিচারের জন্য মামলাটি এই আদালতে আসে।

গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী দাবি করে রাকিব হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। গত ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশুকন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন গঠনকল্পে ব্যবসায়ীদের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।

জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে শহরের কামালনগরে লেকভিউর অডিটোরিয়ামে সন্ধা ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আ.হ.ম তারেক উদ্দীনের সভাপতিত্বে এবং ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আতাউর রহমান, সদস্য এ্যাড. জিয়াউর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম মাকছুদ খান, সিএন্ডএফ ব্যবসায়ী শাহানুর ইসলাম শাহিন, আমির হামজা, দীপঙ্কর ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি খালিদ হাসান নয়ন, সদস্য আসিফ শাহবাজ খান।

আলোচনা সভা শেষে বিশিষ্ঠ ব্যবসায়ীদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন কে সভাপতি, শেখ মামুনুর রশিদ কে সহ সভাপতি, শাহানুর ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক রিফাত হাসান রাসেলকে যুগ্মসাধারণ সম্পাদক, মোস্তফা রইসুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, খন্দকার আনিসুজ্জামান কে অর্থ সম্পাদক মনোনীত করে সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশে প্রচুর সম্পদ নিয়ে বিপাকে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বিপাকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পানামা পেপারসে নাম আসার পরিপ্রেক্ষিতে তাঁকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) তলব করেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে অর্থ গচ্ছিত রাখার অভিযোগে এই অভিনেত্রীর সঙ্গে আজ কথা বলতে চায় তদন্ত সংস্থাটি। তবে সময় চেয়ে আবেদন করেছেন ঐশ্বরিয়া। এর আগেও ঐশ্বরিয়াকে দুবার তলব করা হয়েছিল।

তদন্তকারীদের কাছে ঐশ্বরিয়া রাই তখন তাঁর বিদেশ থেকে প্রাপ্ত আয়ের নথি জমা দিয়েছিলেন। এখন তদন্তকারীরা ঐশ্বরিয়ার জবানবন্দি নিতে চান।

২০১৭ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

২০১৬ সালে ‘পানামা পেপারস’ প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় তিনশর বেশি ভারতীয়ের নাম আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট

দেশের খবর: আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানার চাঁদাবাজির মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।

চার্জশিটভুক্ত অপর চার আসামি হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন ওরফে অনি, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

মাহফুজ শাহরিয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রউফ এ তথ্য জানান।

গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় হেলেনা জাহাঙ্গীর, হাজেরা খাতুন, কামরুজ্জামান আরিফ, সানাউল্লাহ নূরী, মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে সরকারের অনুমোদন না থাকা সত্বেও জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অংকের টাকা জামানত হিসেবে গ্রহণ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ কর্মকর্তা সচিব হলেন

দেশের খবর: অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। একই সঙ্গে আরো ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সরদার আমজাদ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সরদার আমজাদ হোসেন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন
ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক
অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়ম মাফিক বোর্ডে নোঠিশ দিয়ে স্কুল কতৃপক্ষ ও অভিভাবক সদস্যদেরকে বিষয়টি অবগত করানো হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার স্কুলে উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৫ সদস্য ভোটাধিার প্রয়োগ
করেন। প্রদত্ত ভোটে ৫ সদস্যই সরদার আমজাদ হোসেনকে সভাপতি হিসাবে
নির্বাচিত করেন।
অপর ৪ সদস্য ভোটাধিকার প্রয়োগ না করে সভাস্থল ত্যাগ করেন। প্রয়োগকৃত ভোটে শতকরা শতভাগ ভোটার সরদার আমজাদ হোসেনকে নির্বাচিত করায় রেজুলেশনের মাধ্যমে ফলাফল লিপিবদ্ধ করা হয় ও ঘোষনা করা হয়। তিনি আরও জানান, সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ২জন প্রার্থী প্রতিদ্বিন্দীতার জন্য আবেদন জানান। অপর পরাজিত প্রতিদ্বন্দী প্রার্থী হলেন পৌর সভাধীন মুরারীকাটি গ্রামের আনোয়ার হোসেন সরদারের পুত্র উপজেলঅ পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ভোটের মাধ্যমে পুন:রায় নির্বাচিত সভাপতি সরদার আমজাদ হোসেন পূর্বের এডহক কমিটির সভাপতি মনোনিত ছিলেন বলে জানা যায়।
সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৬ জন অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন শেষে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ উপস্থিত সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পাগরাতলী খালে কাকড়া আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান।
নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের মৃত আক্কাস আলী গাজীর ছেলে।
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম ও একই এলাকার ফিরে আসা জেলে ইসমাইল হোসেন জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুজিবরসহ তাদের সহযোগী কয়েকজন জেলে একসাথে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান কাকড়া আহরনের জন্য।

সোমবার বিকালে সুন্দরবনের পাগরাতলী খালে কাকড়া আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান। তিনি আরও বলেন, সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বাকসা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বাকসা মাঠের মধ্যে পরিত্যক্ত একটি সেচ পাম্প থেকে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক ডালিম মিয়ার নেতৃত্বে সীমান্তের বাকসা মাঠের মধ্যে পরিত্যক্ত একটি সেচ পাম্পের ভিতরে পাইপের মধ্যে এক হাত বালির নীচে হতে মালিকবিহীন অবস্থায় একটি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি (লড নম্বর কেএফ ৭.৬৫) উদ্ধার করা হয়। যার মূল্য ১ লাখ ৬ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাতক্ষীরা সদর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেীরয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মূল লক্ষ্য। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest