সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবি

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম শুরু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে দশম শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাড়িয়ে এ টিকা গ্রহন করেন। শিক্ষার্থীরা টিকা নিতে পেরে তারা খুশি হয়েছেন বলে জানিয়েছেন।

সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান,  ২০ ডিসেম্বর প্রথম দফায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনে ৫ শতাধিক শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলে ৩ শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। বাকী দুই‘শ জনকে আগামীকাল ২১ ডিসেম্বর দেয়া হবে।
পর্যায়ক্রমে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে। তিনি আরো জানান, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৬০৫ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রায় ১২ থেকে ১৮ বছর বয়সী ৯৮ হাজার শিক্ষার্থীদের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোকসাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক অরুন ব্যানার্জি

আসাদুজ্জামান : স্বজন শুভাকাংখী ও সহকর্মীদের শোক সাগরে ভাসিয়ে চির বিদায় নিলেন সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অরুন ব্যানার্জি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মরণব্যাধি ক্যান্সার তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। রোববার বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জি।

আজ সোমবার সকালে তার শবদেহ সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতি ভবনে ফুলেল শবযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম শ্রদ্ধা নিবেদনের পর তাকে নিয়ে আসা হয় সাতক্ষীরা প্রেসক্লাবে। একইভাবে সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। এরপরই সাংবাদিক অরুন ব্যানার্জিকে নিয়ে যাওয়া হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে। সেখানে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি সাংবাদিক গোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং মুক্তিযোদ্ধারা প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফুলেল বিদায় জানান।

এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা আ.হ.ম তারেক উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুন ব্যানার্জিকে বহন করা হয় সাতক্ষীরার পলাশপোশ শ্মশানে। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্যে তার একমাত্র কন্যা অনুষ্কা ব্যানার্জি বাবার শবদেহে মুখাগ্নি করেন। এর মধ্যদিয়ে শেষ হয় তার শেষকৃত্যানুষ্ঠান।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুন ব্যানার্জি একজন জ্ঞানী ও সুখ্যাত আইনজীবি হিসাবে সুপরিচিত ছিলেন। সাংবাদিকতা ও আইন পেশার পাশাপাশি তিনি ছিলেন সাতক্ষীরা আইন মহাবিদ্যালয়ের শিক্ষক। তার মৃত্যুতে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিপাইনে টাইফুনের তাণ্ডবে নিহত ২০৮

বিদেশের খবর: ফিলিপাইনে গত সপ্তাহের শেষদিকে বয়ে যাওয়া টাইফুনে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে টাইফুন রাইয়ের কারণে নিহতের সংখ্যা বেড়ে ২০৮-এ পৌঁছেছে। ফিলিপাইন পুলিশের মুখপাত্র আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

ফিলিপাইন পুলিশের তথ্য অনুযায়ী, টাইফুনের পর এখনও নিখোঁজ রয়েছে ৫২ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা মারাত্মক এ টাইফুনের পর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

ত্রাণ তৎপরতা চালাতে এবং দুর্যোগকবলিত এলাকায় শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ফিলিপাইন পুলিশের মুখপাত্র রডেরিক অ্যালবা।

পুলিশের জানানো নিহতের সংখ্যা ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার জানানো ৫৮ জন মৃত্যুর সংখ্যার চেয়ে অনেক বেশি। দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, তারা এখনও ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে পাওয়া তথ্য যাচাই করছে।

পুলিশের জানানো মৃত্যুর তথ্যের অর্ধেকের বেশি ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলীয় ভিসায়াসে। দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর কয়েকটি রয়েছে এ অঞ্চলের বোহল প্রদেশে।

বোহলের গভর্নর আর্থার ইয়াপ গতকাল রোববার তাঁর প্রদেশে ৭৪ জনের মৃত্যুর খবর জানান।

টাইফুনকবলিত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা বাড়ানো হয়েছে। কিন্তু, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। এখনও অনেক বিধ্বস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি।

টাইফুন রাইয়ের কারণে ফিলিপাইনে প্রায় চার লাখ ৯০ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। দক্ষিণ চীন সাগরের দিকে যাওয়ার আগে টাইফুনটি ফিলিপাইনে সার্ফিংয়ের জন্য জনপ্রিয় সিয়ারগাওসহ দিনাগাট দ্বীপপুঞ্জ এবং সেবু, লেইতে ও সুরিগাও দেল নর্ত প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে টাইফুন-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে প্রায় দুই বিলিয়ন পেসো (৪০ মিলিয়ন মার্কিন ডলার) তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার চিহ্নিত মাদক ব্যবসায়ী স্ট্যাম্পভেন্ডার রবি আটক

আসাদুজ্জামান: সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী এসএম রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ষ্ট্যাম্প ভেন্ডার। রবিবার (১৯ ডিসেম্বর ) সকাল ৮টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত এসএম রবিউল ইসলাম রবি শহরের রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরির্দশক বিজয় কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসপাড়ায় সকালে মাদক ব্যবসায়ী রবির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৫৭ টি বোতল ভর্তি ফেন্সিডিল এবং অপর একটি বড় পানির বোতলে আরো ৫ লিটার তরল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার প্রবীণ আইনজীবী, বাসসের সাংবাদিক ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জীর ভাই বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অরুণ ব্যানার্জী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

আজ বিকেল তিন টার সময় মারা যান।মৃত্যু কাল তার বয়স হয়েছিলো ৭০ বছর।

ভাই বরুণ ব্যানার্জী বলেন,তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।

তিনি আরও বলেন,তিনি সাতক্ষীরা ল কলেজের শিক্ষক, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য, এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠণের সঙ্গে জড়িত ছিলেন।

অরুণ ব্যানার্জীর শবদেহ সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতি, সাতক্ষীরা “ল” কলেজ ও সাতক্ষীরা প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার ২০ ডিসেম্বর বেলা ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অরুন ব্যানার্জীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আসাদুজ্জামান: সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লেগে এক নার্সীরি ব্যবসাীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালা উপজেলার শোভাশুনি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতিয়ার রহমান (৫৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সেনাবাহীনির কয়েকটি গাড়ি দুপুর ২ টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার শোভাশুনি বাজারস্থ সাতক্ষীরা-খুলনা মহসড়কে পৌছালে এ সময় নার্সীরি ব্যবসায়ী আতিয়ার রহমান সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে সেনাবাহীনির গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে কোভিড টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

দেশের খবর: কোভিড-১৯-এর টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ আজ রোববার শুরু হচ্ছে। মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারির কর্মীদের মধ্যে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটির অনুমোদন দিয়েছে।

মন্ত্রী জানান, যাঁরা প্রথম দিকে টিকা পেয়েছেন, তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। মোট চার কোটির অর্ডার ডব্লিউএইচও থেকে আমরা পেয়েছি। এর মধ্যে কিছু পেয়েছি। আরও তিন কোটি আসবে। তাই টিকার কোনো সংকট হবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠাণ্ডা বাতাসে বাড়বে শীতের তীব্রতা

বিশেষ ডেস্ক: বেশ কিছু দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। সেই অনুপাতে দিনের তাপমাত্রা কমছে না। দেখা যাচ্ছে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমলেও দিনে ফের বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আজ রবিবার থেকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের শেষদিকে আমাদের দেশে সাধারণত শীতের তীব্রতা থাকে। ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে। আর ডিসেম্বরের শেষদিকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রবিবার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরো কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ৯.৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০.৫ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest