সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিদেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের অবহিতকরন সভা সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম: জমির মালিককে আটকে রেখে নির্যাতনসাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা: দুই মাসের জেলকালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুআর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনFaire une pause stratégique : comment la fonction « cool‑off » transforme les tournois de casino en ligne en moments de jeu responsableইতিহাসের বিচার ও রাজনৈতিক দায়বদ্ধতা: ফুল কি ক্ষমা করতে পারে?Guide complet du casino en ligne – Tout ce que vous devez savoirWas Sie über das Online Casino SG wissen müssen, bevor Sie anfangen

নিজস্ব প্রতিনিধি : পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কৃষকলীগ নেতা শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত. আব্দুর রশিদ গাজীর ছেলে মো: শহীদুল্লাহ গাজী,

তিনি বলেন, আমি পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। আমরা পরিবার মুক্তিযোদ্ধার। আমি নিজে নাশকতার দুটি মামলার বাদী, শ্রমিকলীগ নেতা আলমগীর হত্যা মামলার বাদী, আওয়ামীলীগ নেতা আজিজ হত্যা, বাড়ি ঘরভাংচুর এবং রায়হান হত্যা মামলার স্বাক্ষী। এছাড়া একাধিক নাশকতা মামলার স্বাক্ষী। আমি অত্র এলাকার অসহায় সাধারণ মানুষের সুখে দুখে সর্বোচ্চ দিয়ে সহযোগিতার চেষ্টা করি। কিন্তু সম্প্রতি আমার পারিবারিক সম্পত্তি নিয়ে আপন চাচা মো: হামিদ গাজীর পুত্র মো: সাদিকুর রহমান সাদিক(লাল্টু) এবং আকবর আলী গাজীর পুত্র মোমিন গাজীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সে কারনে উল্লেখিত সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী আমার বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত শুরু করে। আমার লাইসেন্সকৃত একটি অস্ত্র আছে যার লাইসেন্স নং- ৪৪/১৩। ওই অস্ত্র নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। একপর্যায়ে কথিত ব্যক্তিরা ভূইফোড় অনলাইন পত্রিকা “মানবাধিকার প্রতিদিন,
দেশচিত্র, দৈনিক, গণকথা,সাতক্ষীরা কণ্ঠ” নামক কায়েকটি অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। এসব পত্রিকার কোন নিবন্ধন না থাকলেও প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে সম্মানি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ পরিবেশন করে আসছে। এছাড়া (নিজ নামে রেকর্ড) ৮৮২৩, ৮৭৮১ ও ৯৪৩৮ নং জমি নিয়ে তাদের সাথে বিরোধ থাকলেও স্থানীয় চেয়ারম্যান এবং থানার মধ্যস্থতায় মিমংসা হয়েছে।

তিনি আরো বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সম্মানের সাথে মাথা উচু করে বসবাস করে আসছি। অন্যের ক্ষতি হয় এমন কোন কাজ আমার দ্বারা কখনো হয়নি। সব সময় চেষ্টা করি মানুষের বিপদে আপদে পাশে থাকার। যে কারণে এলাকার বহু মানুষ আমাকে ভালোবাসে। এতে আমার প্রতিপক্ষদের সাথে যোগ দিয়েছে সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী। তারা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ জানাবো আমার বিরুদ্ধে যদি কোন অনিয়ম থাকে যাচাই-বাছাই করে প্রকাশ করুন। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নীতির রাঘব বোয়ালদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো.ছারোয়ার আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন
জেলা শাখার সেক্রেটারি কাজী ওয়েজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজের আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডর। এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে।’ বর্তমান সরকার জনগণ বর্জিত সরকার। দেশের প্রতি তাঁদের ন্যূনতম দায়বদ্ধতা থাকলে ভারতের সঙ্গে অসম চুক্তি করতে পারে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষক বান্ধব সরকার। এ সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

যার ফলে বিগত দিনের ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। রুহুল হক উল্লেখ করেন, দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে সবসময় ভাবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটর্স, ব্রিজসহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুন:রায় চালু করা হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার (৫ জুলাই) দেবহাটা উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।

এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সাধারন সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্লাবের এক সাধারন সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্য্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ের উপরে ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে রিয়াজুল ইসলাম আলম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মজনুর রহমান, কে.এম রেজাউল করিম, সাবেক কার্য্যকরী সদস্য আর.কে.বাপ্পা, সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আবির হোসেন লিয়ন, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মহিউদ্দিন লাল্টু, হিরন মন্ডল,

আশরাফুল ইসলাম বাদলসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার মান মর্যাদা বৃদ্ধি, সমাজের বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর কল্যানের জন্য সকল সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য এবং সাধারন সদস্যদের মতামত ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের সাথে সমন্বয় করে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে মোহনা টিভি, আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি আর কে.বাপ্পা ও সম্পাদক সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুলের নাম ঘোষনা করা হয়। এই কমিটি আগামীতে পূর্নাঙ্গ কমিটি করে ক্লাবের সার্বিক কাজ পরিচালনা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরার বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী। প্রধান অতিথি ছিলেন সিইডিপি’র প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনারুজ্জামান।

অনলাইনে বক্তব্য রাখেন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার প্লানিং প্রোফেসর ড. একেএম খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম। কোর্স পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম চপল এবং আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাশ।
অনুষ্ঠান সহকারী অধ্যাপক ওলিউল রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ব ব্যাংক, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় গত ২৫ জুন কোর্সটি শুরু হয়। কোর্সে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাঁস, মুরগী থেকে শুরু করে বিড়ি, সিগারেট, সোনার গহনা ও নগদ টাকা চুরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশী টহল থাকা সত্ত্বেও চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।

শহরের ইটাগাছা বাঙালের মোড় সংলগ্ন আব্দুল খালেকের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তার চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটনা ঘটে। চোর চক্র তার দোকানের দরজা খুলে বড় বাক্সে রাখা চার হাজার টাকার সিগারেট ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। পাশের ফিরোজ আহমেদের দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ১৮ থেকে ২০ বছর বয়সী একজন নারীকে দোকানের দরজা খুলে চুরি করতে দেখা যায়। তার পরণে ছিল থ্রি-পিস।

এর আগে বুধবার (৩ জুলাই) রাতে একই এলাকার আমেনা খাতুন নামের এক নারীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়। ইটাগাছা পূর্বপাড়ার মরহুম সাদের মোড়লের কন্যা আমেনা খাতুন জানান, তার মেয়ের একটি একভরি ওজনের সোনার চেইন, দু’জোড়া সোনার কানের দুল, দু’টি সোনার আংটি, পায়ের নুপুর ও নগদ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে। আমেনা খাতুন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অতি কষ্টে দুই মেয়ের জন্য গহনাগুলো তৈরি করেছিলেন। গহনাগুলো চুরি হওয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন। এ ঘটনায় আমেনা খাতুন বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এদিকে গত ২৩ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়ে অবস্থিত গরিব অসহায় আব্দুল জলিলের চায়ের দোকানে কাঠের বাক্স ভেঙ্গে সিগারেটসহ কিছু খাদ্য সামগ্রী চুরি হয়। যার মুল্য প্রায় ৪ হাজার টাকা। এর আগে একই মোড়ে আরিকুলের চায়ের দোকান থেকে ৩ হাজার টাকা দামের একটি ব্যাটারি চুরি হয় বলে জানান স্থানীয়রা।

এর আগে ইটাগাছা পূর্বপাড়ার আশরাফ আলী কন্ট্রাক্টর ও ব্যবসায়ী ইয়াসির আজাদের বাড়ি থেকে একই রাতে কবুতর, হাঁস-মুরগী ও পোষা পাখি চুরির ঘটনা ঘটে।

সিরিজ চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসি। এলাকাবাসি চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করার দাবি জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংরক্ষিত মহিলা এমপি লায়লা পারভীন সেজুতির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এমপির নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বিজয় কুমার ঘোষ, সদস্য সচিব মো. আব্দুর রশিদ, যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো: জামাল হোসেন, মো: হুমায়ুন কবির মনা,

এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরায় শ্যামনগরে  কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ী মাছের গভীর রাত্রে ঘেরের মধ্যে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়।

সাতক্ষীরার শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সরল কুমার বিশ্বাস জানান, (৫ জুলাই ২৪) আনুমানিক রাত সোয়া বার’টা থেকে সাড়ে বারটার মধ্যের কোন এক সময়ে মাছের ঘেরে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজী (৪৫) কে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে। 

সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। লাশ দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে গ্রহণ করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা প্রদান করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।

কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, কাশেম কাগুজীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। এর আগে ২০১৮ সালে আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে কোনো রকম বুঝতে পেরে এলাকা ছাড়েন এবং বেচে যান,কিন্তু এবার শেষ রক্ষা হলো না আমার বাবার।তার বাবাকে যারা নৃশংস ভাবে হত্যা   করেছে সেই সব এলাকার গডফাদার সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোন এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করে তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest