সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ: ১০হাজার টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিদেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের অবহিতকরন সভা সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম: জমির মালিককে আটকে রেখে নির্যাতনসাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা: দুই মাসের জেলMassimizza le tue vincite con i bonus del casinò online Winnitaকালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুআর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনFaire une pause stratégique : comment la fonction « cool‑off » transforme les tournois de casino en ligne en moments de jeu responsableইতিহাসের বিচার ও রাজনৈতিক দায়বদ্ধতা: ফুল কি ক্ষমা করতে পারে?

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন।

সোমবার (২৪ জুন) বিকাল চারটায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ৬৪টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৬ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলা দেবি মল্লিক, সহ-সম্পাদক কনিকা সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী প্রমূখ।

নগদ অর্থ পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আইজুল সরদার বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কেউ কোনো খোঁজ রাখেনি আমাদের। ঝড়ে ক্ষতিগ্রস্ত আজ নগদ অর্থ পেলাম। এই টাকা দিয়ে ভেঙে যাওয়া ঘর মেরামত করবো। প্রেরনা সংগঠনকে ধন্যবাদ জানাই।’

সাহায্য নিতে আসা আরেক সুবিধাভোগী হামিদ শেখ বলেন, ‘ঘূর্ণিঝড়ে আমার ঘরের টিন উড়ে গেছে। প্রেরণা সংগঠন নগদ ৬ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আশাকরি এবার ঘর ঠিক করতে পারবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মো. আনোয়ারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মোসলেহ উদ্দীন সরদার মুকুল, প্রফেসর আব্দুল কাদের মৃধা, মো. আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু,

দেবহাটা সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। পরে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৫ তম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন সাতক্ষীরা জেলা শাখা।

২৩ জুন রবিবার সকালে শহরের খুলনারোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান, সহ-সভাপতি আবু আহমেদ,শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত স্বামী পরিত্যাক্তা রওশনারা খাতুন। রোববার দুপুরে ভ্যানটি তার হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

রওশনারা (৩৫) সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুর রহিমের কন্যা।

রওশানারা বলেন, একটি ছেলে ও কন্যা রেখে স্বামী অন্যত্র চলে যায়। দুই সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছিল। পরে একটি স্কুলের মাঠে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বাহন সংকটের কারনে বিভিন্ন স্থানে যেতে না পারায় বিক্রি কম হচ্ছিল। ফলে জীবিকা নির্বাহ এবং ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগানো কষ্ট সাধ্য হয়ে পড়ছিল। উপায়ন্তর হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন রওশানারা। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তার নিজস্ব ফান্ড থেকে একটি নতুন ভ্যান কিনে দেন রওশানারাকে।

ভ্যান টি পেয়ে আবেগাপ্লুত হয়ে রওশানারা বলেন এখন ভ্যানে ঝাল মুড়ির মালামাল সাজিয়ে টেনে টেনে বিভিন্ন স্থানে যেতে পারবো। বিক্রি বাড়বে। সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও যোগানো সম্ভব হবে। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় তিনি জেলা প্রশাসকের সু-স্বাস্থ্য কামনা করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজীকে আটক করেছে। পুলিশ তার বাড়ী হতে ১শত বস্তা সিমেন্ট উদ্ধারও করেছেন। তিনি গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ৪শত ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়। এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ১শত বস্তা সিমেন্ট উদ্ধার করে।

রোববার সন্ধ্যায় শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ শনিবার রাতে আসামীকে আটক করেছে। আটকের সময় তার বাড়ি থেকে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার হয়েছে। বাকি সিমেন্ট উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে উপ-শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে কেঁক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৫৫টি প্রতিবন্ধী পরিবারে মধ্যে হাইজিন কিডস বিতরণ করেছে। আজ রোববার বেলা তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয় এসব কিডস বিতরণ করা হয়।

প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিিত্বে অনুষ্ঠিত হাইজেনিক কিস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সংগঠনের কর্মকর্তা সৈয়দ ফাল্গুনী রহমান, দীপিকা অধিকারী, শাহিনুর রহমান, নেপাল চন্দ্র পাল প্রমূখ।

এ সময় সভাপতি ইলা দেবী মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রতিবন্ধী পরিবারের সহযোগিতার জন্য কলসি, ফিল্টার, জগ,পানিড্রামসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হলো। যে কোন প্রাকৃতিক দুর্যোগের আগে এসব সামগ্রী দিয়ে আগে থেকেই নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে খাবার পানি সংরক্ষণে এসব সামগ্রী খুবই প্রয়োজন। যাতে করে প্রতিবন্ধী ও অসহায় পরিবার পানি সংরক্ষণ করতে পারে এ কারণেই এসব সামগ্রী বিতরণের উদ্দেশ্য। বিতরণে সহযোগিতা করে বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, রুহুল কুদ্দুস মোল্যা, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আলোচনা শেষে কেক কেটে ও মিষ্টি বিতরণ এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest