সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

আসাদুজ্জামান ঃ বাড়তি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় শত কোটি হাতিয়ে নিয়েও শেষ রক্ষা পেলেন না প্রগতি এনজিও পরিচালক প্রণনাথ দাস। পালিয়ে গিয়ে ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেই আজ শনিবার সকালে তার নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয়েছেন। এদিকে, বিক্ষুদ্ধ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার আশায় থানার সামনে ভিড় করছেন।

জানা যায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাতক্ষীরা ও তার আশেপাশের জেলার সহজ সরল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর হাজার হাজার মানুষের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেয় শহরের কামালনগর এলাকার প্রগতি নামের স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক প্রানাথ দাস। শহরের পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে তার আলিশান বাড়ি। সেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু গত বছরের শেষ দিকে এসে গ্রাহকদের আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে প্রাণনাথ গড়িমোশি শুরু করেন এবং তিনি আতœগোপনে চলে যান। কোন উপায় না পেয়ে আমানত কারীদের কেউ কেউ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার পাননি। একপর্যায়ে গত বছরের ১৯ ডিসেম্বর শত শত গ্রাহক প্রগতি কার্যালয়ে এসে দেখেন অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে অফিসটি। তার বাড়িতেও তালা মারা অবস্থায় দেখতে পেয়ে গ্রহকদের চোখে মুখে হতাশার ছাপ নেমে আসে। গ্রহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভও করেন। এরই মধ্যে চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর সেখানে কয়েকমাস কারাভোগের পর দেশে ফিরে আজ সকালে সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার কিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের বাসা থেকে আবুল হাসা‌ন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবুল হাসা‌ন (৩৫) ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্য রাতে আবুল হাসান ৯নং সোরার খালপাড় এলাকায় তার নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। শনিবার সকাল ঘেরের বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

এ বিষয়ে তার বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান রাত ১২টার দিকে নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে আমি ও আমার চাচা ঘেরে আটন ঝাড়তে যায়। এক পর্যায়ে পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর আমাদের জানায়। আমরা দ্রুত ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন লাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে।

হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওর (হাসানের) একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : “মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মুসসক/কেন্দ্রীয় পত্র-২ জেলা আহবায়ক কমিটি পূণঃগঠন সাতক্ষীরা স্বারকে ০৪জুন ২০২৪ তারিখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজয় কুমার ঘোষকে আহবায়ক ও মো. আব্দুর রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ও সংগঠনকে শক্তিশালী করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো. জামাল হোসেন, হুমায়ুন কবির মনা, এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সাতক্ষীরাবাসী তথা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গ্রামীণ কৃষিতে উন্নয়ন যুবকদের সম্পৃক্তকরণ শ্লোগানে ধুলিহরে বিনা মূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: দিনেশ দত্ত।

যুব কল্যাণ তহবিল ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নির্বাহী প্রধান মো: আছাফুর রহমান, সদস্য মঙ্গল সরদার, কৃষক প্রতিনিধি স্বপন দেবনাথ, আব্দুল মাজেদ, আবুল হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাবাদিক মীর জাকির হোসেনে সঞ্চলনায় উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফ, বিধান চন্দ্র সাধু, সদস্য সাংবাদিক আব্দুল জাতীয় দলের সাবেক ডিফেন্ডার উদয় সাধু প্রমুখ।

খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী লাভ করেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সহকারী রেফারী শেখ হাবিবুর রহমান হাবিব, মো: আসাদুল ইসলাম। খেলা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তালা সদরের মো: শাওন, সেরা গোলা দাতা তালা সদরের মো: আলী হাসান। ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন, শিক্ষক জাহাঙ্গীর হাসান ও প্রধান শিক্ষক রেহেনা আক্তার।
খেলায় প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের যুবকরা আগামী দিনের ভবিষৎ। সেই সাথে মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স¥াট বাংলাদেশ।

খেলা শেষে প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি ঐচ্ছিক ফান্ড থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ ও গাছের চারা বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে চিকিৎসাধিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ সাহিদ উদ্দীন সাঈদের সুস্থ্যতা কামনা করে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র আয়োজনে শুক্রবার শহরের কাটিয়া শাহী জামে মসজিদে জুম্মা নামাজ শেষে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোস্তাক আলী, সহ সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, জেলা যুবলীগের সাবেক আহবায়ক জুলফিকার রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু, রেজাউল ইসলাম কাগজী, শাহাজাদা, শফিকুল ইসলাম ময়না, আজিজুল ইসলাম সহ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কাটিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. হাফিজুর রহমান। দোয়া অনুষ্ঠানে জেলা আ.লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহিদের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি:
মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইনছার মোড়ল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।

নিহতের পরিবারের বারত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যায় ইনছার মোড়ল । ওই সময় অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেলসহ নগদ ২০ লক্ষাধিক টাকার মালমাল লুটপাট করে।
শুক্রবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের পুত্র সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

সুভাষ চন্দ্র ঘোষ জানান, রাত ২টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রথম গেটের তালা কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে তার ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রেও মুখে জিম্মি করে। এরপর একে একে অন্যান্য ৩ ভাইয়ের ঘরে গিয়ে তাদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা। রাত ২ থেকে ৪ টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে তারা। এসময় একটি মোটর সাইকেল ১০ ভরি স্বর্ণের গহনাসহ নগদ ২০ লক্ষ টাকা লুটপাট হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest