সর্বশেষ সংবাদ-
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভজুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা : পুরস্কার বিতরণীজুলাই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণশ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাবেক ওসি মহিদুল ইসলাম এবং পিপি আব্দুল লতিফসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সাতক্ষীরা আমলী ১নং আদালতে এ মামলা দায়ের করেন নিহতের ভাই বিএনপি কর্মী আজগর আলী। মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্যান্য আসামীরা হলেন, সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তৎকালিন সদর থানার পুলিশ পরিদর্শক সেকেন্দার আলী,

তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সাতক্ষীরা জজকোর্টের পিপি কামার বায়সা গ্রামের মুনসুর সরদারের পুত্র এড. আব্দুল লতিফ, কুচকুপুর গ্রামের মৃত নেছার ডাকাতের পুত্র রফিকুল ইসলাম রফি,

রবিউল ইসলাম, মৃত নজরুল ইসলামের পুত্র রনি, জনি, ইমামুল হক পলাশ, মৃত আব্দুল খালেকের পুত্র আনারুল ইসলাম, কওছারের পুত্র শিমুল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নুর আলীর পুত্র রবিউল ইসলাম, দেবনগর গ্রামের মৃত.নেছার আলীর পুত্র হামজার আলী, মুনছুর আলী,ইসলাম হোসেনের পুত্র সাইফুল এবং কাশেমপুর গ্রামের ইমান আলী কেনার পুত্র জাফর আলী।

মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরা সদরের কুচপুকুুর গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র বিএনপি কর্মী হুমায়ুন কবিরকে উচ্ছেদসহ হত্যার উদ্দেশ্যে স্থানীয় আওয়ামীলীগের কতিপয় নেতাকর্মী চক্রান্ত করতে থাকে। এর জের ধরে গত ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে ঢাকা থেকে আটক করে নিয়ে আসে সদর থানার তৎকালিন ওসি মহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে ভুক্তভোগীর স্ত্রী চম্পাখাতুনের কাছে ২০লক্ষ টাকা চাঁদা দাবি করে। চম্পা খাতুন ৫লক্ষ টাকা যোগাড় করে দিয়। পরবর্তীতে বাকী টাকা না দেওয়া অজ্ঞাত স্থানে নিয়ে তার বুকেও পিঠে গুলি করে হত্যা করে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। এসময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এঘটনা ঘটে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে

প্রবেশ করে মাদক পাচার করবে, এরূপ গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয় । এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।

এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করে ।

অপরদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ ও আহত ২ পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য ব্যক্তিগত উদ্যোগে শুকনা খাবার সামগ্রী প্রদান করলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।

শনিবার রাত ৮ টায় শহরের মোজাহার পেট্রোলপাম্পের সামনে নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শুকনা খাবার সামগ্রী সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান মিশন, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক ছাত্রনেতা মো: আবিদুল হক মুন্না, মান্না মেহেদী বাপ্পি, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি নেতা আলমাছ আলী, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন প্রমুখ। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য হতে এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি ১ম বর্ষের শিক্ষার্থী ওমর তাসনিম রাহাত, সাব্বির ইসলাম, শেখ রোহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কতৃক ব্যবসায়ীদের নির্যাতন চাঁদাদাবি ও চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের ধুলিয়ার ব্রাহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ঘন্টা ব্যাপী দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন পালন করে।

ধুলিয়ার ব্রাহ্মরাজপুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধুলিয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ মোরশেদ,বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী সংকার ঘোষ,ফল ব্যবসায়ী নাজমুল হোসেন সহ বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা।

মানববন্ধনে বক্তরা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদা না দিলে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হুমকি দিচ্ছে। আমরা ব্যবসায়ী ও দোকানদাররা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

অনেক দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা ২০ থেকে ৩০ লাখ টাকা চাঁদা নেয় এবং দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। বক্তরা আরো বলেন, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কতৃক ব্যবসায়ীদের যে নির্যাতন ও চাঁদাদাবি করছে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মারণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার ৪ জন শহীদ পরিবার কে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামি সেক্রেটার জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুফতী রবিউল বাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর আবুল কালাম আজাদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওঃ খলিলুর রহমান,খুলনা অঞ্চলে সদস্য মাস্টার শফিকুল আলম,খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে। পরে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় প্রধান অতিথি বলেন, কোন অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিতো, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই পুলিশ ফোন করে খোজখবর নিচ্ছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে।

পতনের ৩/৪ দিন আগে হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। হাসিনা ভেবেছিল জামায়াত শিবির নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু সে বাঁচতে পারেনাই। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তুমি নিষিদ্ধ করেছো। অন্য দিনে বাংলাদেশের মানুষ তোমাকে নিষিদ্ধ করেছে। জামায়াতকে সম্মান দিয়েছে দেশের জনগন।

আপনারা অস্থির হবেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পূর্ব পর্যন্ত শান্ত থাকুন। ১৫ বছর আমরা কথা বলতে পারিনি। এখন তো কথা বলতে পারি। আমরা অন্তবর্তীকালিন সরকারকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সময় দিতে চায়। সাতক্ষীরার জামায়াত অফিস দীর্ঘদিন খুলতে পারিনি। রাতে বাড়িতে থাকতে পারিনি। বছরের পর বছর পালিয়ে জীবন যাপন করতে হয়েছে। এখন তো শান্তিতে বাড়িতে থাকতে পারি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি ও মুক্তি পরবর্তী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগদানের বিষয়ে ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আমিনুর রহমান (আমিন), দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজীব আহম্মেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী মোল্লা,

বিএনপি নেতা আবু তৈয়াব খান, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক ইয়াছিন আলী, রাজু আহমেদ (রেজু), রফিকুল ইসলাম রফিক

প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ভোমরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনারুল ইসলাম, সদস্য সচিব সাইলু রহমান বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম, মিজানুর রহমান, রুহুল আমিন, মিজানুর রহমান মিজানসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নের দীর্ঘ তিন বছর ধরে জলাবদ্ধতার কারণে আমন চাষ বঞ্চিত হাওয়ায় জলাবদ্ধতা থেকে নিরসনের লক্ষ্যে খনন কাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বড়দল ও খাজরা ইউনিয়নের কালকীর স্লইচ গেটের সামনে কপোতাক্ষ নদীর খনন কাজ উদ্বোধন করা হয়। খনন কাজ উদ্বোধন কালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বড়দল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। তিনি বলেন, দীর্ঘ তিন বছর জলাবদ্ধতার শিকার ছিল বাইনতলা, ফটিকখালী, খালিয়া, পিরোজপুর, রাউতাড়া, গজুয়াকাটিসহ ১০ গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমির ফসল থেকে বঞ্চিত মানুষ। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বড়দল ও খাজরা ইউনিয়নের শত শত সাধারণ জনগনের সাথে নিয়ে স্কেভেটার মেশিন দিয়ে মাটি খননের কাজ উদ্বোধন করা হয়েছে। এটি সম্পূর্ণ হলে সাধারণ মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ও আমন চাষ করতে পারবে।

তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারই অংশ হিসাবে গত ৫ তারিখ থেকে সাধারণ মানুষের সাথে আছি এবং নির্যাতিত নিপীড়ন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বড়দল ইউপি সদস্য দেবব্রত কুমার মন্ডল, খাজরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইউনুস আলী, ইউপি সদস্য হাসমত আলী, রবিউল ইসলাম, খাজরা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, বড়দল বিএনপি নেতা কালাম মোল‍্যা সহ দুই ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী জনগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest