সর্বশেষ সংবাদ-
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভজুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা : পুরস্কার বিতরণীজুলাই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণশ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।

আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান।স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাদের মরদেহ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে বলে জানান মনিরুল।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি শুনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ঃ ২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার শহরের কামাননগরের একটি ছাত্রবাসে ঢুকে আমিনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে নিহত আমিনুর রহমানের ভাই সিরাজুল ইসলাম(৫৪) বাদি হয়ে সোমবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে (১৫৬(৩) ধারা মতে) এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসাথে একজন সহকারি পুলিশ সুপার বা পুলিশ সুপার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সাবেক জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ সদর থানার চারজন উপপরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক, ছয়জন সিপাহী গোয়েন্দা পুলিশের তিনজন উপপরিদর্শক, আট জন সিপাহী ও কামাননগরের তিন ব্যক্তি।
মামলার বিবরনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে আমিনুর রহমান ২০১৪ সালে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে সাতক্ষীরা শহরের কামাননগর কবরস্থানের পাশে জনৈক মুকুল হোসেনের বাড়িতে একটি ছাত্রাবাসে থাকতো। ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ভাত খাওয়া চলাকালিন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের নির্দেশে পুলিশ সেখানে অভিযান চালায়। ছাত্রাবাসে ঢুকে পুলিশ ছাত্রাবাসের আটজন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম ছাত্রাবাসে থাকা আমিনুর রহমানের পিঠের বাম দিকে গুলি করে। আমিনুর মেঝেতে পড়ে গেলে তার পায়েও গুলি করা হয়। একপর্য়ায়ে অধিক রক্তক্ষরণে আমিনুর মারা হয়। এ সময় ছাত্রাবাসে থাকা কয়েকজন গুলিতে জখম হন। তাদেরকে পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার তারিখে রাতে পুলিশের পক্ষ থেকে নিহত আমিনুরসহ কয়েকজন জখমীর নামে সদর থানায় জিআর-৩২৮/১৪ ও ৩২৯/১৪ নং মামলা দায়ের করা হয়। ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ পাঁচজন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. তোজামম্মেল হোসেন তোজাম ২৫ পুলিশ সদস্যসহ ২৮জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯.০৮.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় আপন ও বে-মাতা ভাইয়ের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় অরেক ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পাটকেলঘাটা থানার বাইগুনী গ্রামের মোঃ বাবর আলী মোড়লের ছেলে মোঃ মুজিবর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাটকেলঘাটা থানার বাইগুনী মৌজায় ৭৯৯ নং দাগে ১.১১ শতকের মধ্যে .৪৩ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১৯৬৪ সাল থেকে ভোগদখল করে আসছি। কিন্তু বিগত ২০১৭ সালের ২ সেপ্টেম্বর আমার ভাই শহিদুল আলম, বে-মাতা ভাই আরশাদ আলী, বাইগুনী গ্রামের ছালাম বিশ^াসের ছেলে আ’লীগ নেতা জামাল বিশ^াস, আবুল খায়েরের ছেলে রফিকুল বিশ^াসসহ বেশ কয়েকজন আমার বাড়ীতে হামলা চালিয়ে জমির মূল দলিলপত্রসহ মূল্যবান মালামাল লুটপাট করে। পরে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে স্থানীয় আদিত্য কুমারের বাড়িতে ফেলে অস্ত্রেও মুখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আমার সন্তানসহ স্থানীয় লোকজন তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করে। আমার ভাই শহিদুল আলম এবং বেমাতা ভাই আরশাদ এর প্রাপ্ত সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিয়ে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছেন। এ জন্যই তারা আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরো বলেন,এসব ঘটনার পর বিগত ২০১৯ সালের ৬ জুন আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিচারক তদন্ত পূর্বক আমার পক্ষে রায় প্রদান করে। রায় প্রদানের পর কিছুদিন তারা থেমে থাকলেও আবারো বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। এক পর্যায়ে তারা অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মাললায়ও তদন্ত পূর্বক আমার পক্ষে রায় প্রদান করেন আদালত। এরপরও জামাল, রফিকুল, ফারুক, কামাল, জামশের মেম্বরসহ আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে তারা অবৈধভাবে ফের আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইকে জানালেও আ’লীগ নেতাদের চাপের মুখে তিনি কোন ব্যবস্থা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

মুজিবর রহমান বলেন, বিজ্ঞ আদালতের রায় আমাদের পক্ষে থাকলেও উল্লেখিত ব্যক্তিরা আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাল জালিয়াতির মাধ্যমে একটি রায় বের করে। এঘটনায় আমরা আদালতে জালিয়াতির মামলাও দায়ের করি। আমাদের মূল দলিলগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার কারনে আমরা জজকোর্টেও যেতে পারছি না। বছরের পর বছর ধরে হয়রানির শিকার হচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সুযোগ কাজে লাগিয়ে ভূমিদস্যু জামাল, কামাল, রফিকুল, আরশাদ, ফারুক ও জামশের আমার সম্পত্তি দখল করে প্রাচীর নির্মান করে। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ওই প্রাচীর ভেঙে দিয়েছে। কিন্তু তারপরও তাদের ভয়ে আমরা ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিশেষ করে থানা পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা বর্তমানে চরম আতংকের মধ্যে দিনপার করছি। তিনি তার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিজের সন্তানদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রোববার অগ্রগতির সংস্থার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ। দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।

ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিতের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাশ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা, মিডার নির্বাহী দুলাল দাশসহ অন্যরা।
এসময় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ হতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অধিকার আদায়ে সকল এগিয়ে আসতে হবে। আর এর জন্য প্রয়োজন নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা দক্ষিণপাড়া হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণকাজ সম্পর্কে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এশার নামাজ পর এ আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, বুশরা গ্রুপের এরিয়া ম্যানেজার ইয়াসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রব, জয়নাল আলি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আসাফুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় গোয়ালডাঙ্গা বাজারে বকুলতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন জামাত সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল ওয়াজেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামাতের নায়েবে আমির মাও: নুরুল আফসার মুর্তজা। সভায় শোভনালী ইউপি চেয়ারম্যান মাও: আবুবক্কার সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য মাও: আতাউর রহমান, বড়দল ইমাম পরিষদের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, ছাত্র শিবিরের পশ্চিম শাখা সভাপতি মো: ইয়াছিন আরাফাত প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভায় অন্যদের মধ্যে ইউনিয়ন সেক্রেটারি মো: সেকেন্দার আলী, হাফেজ রুহুল আমিন, আলহাজ্ব আ: মালেক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মাও: শফিউল আলম।

এর আগে গোয়ালডঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এবং পরে বড়দল সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ দুর্গাপূজা মন্দিরের পূজা আয়োজক কমিটির সাথে মতবিনিময় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ আগস্ট, ২৪ ইং সকাল ১১টায় দেবহাটা উপজেলার উঃ পারুলিয়া গ্রামে এ আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়।

উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাংবাদিক জি.এম তারেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগামের সিডিও মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির আনিকা আক্তার, শরিফা খাতুন, কাকুলি রানী, মমতা দাস, উঃ পারুলিয়া বেলি শিশু ফোরামের সভাপতি মারজিয়া খাতুন, সাধারণ সম্পাদক অমিত দাস, ফারজানা ইয়াসমিন, সুশীলনের ফ্যাসিলিটেটর শামিমা সুলতানা, মাসুদ রানা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল ও ক্ষতিসমূহ আলোচনা করেন এবং সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি অভিভাবকদের প্রতিশ্রুতিবদ্ধ করান যাতে তারা তাদের সন্তানদের বাল্য বিবাহ না দেন। উক্ত অনুষ্ঠানের পটগান পর্বে শিল্পীরা গানে গানে বাল্যবিবাহ এর কারন, ক্ষতিকর দিকসমূহ এবং কিভাবে বাল্যবিবাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেগুলো বর্ণনা করেন।
উক্ত অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ কথিত শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার নামে সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় ৫০ নেতাকর্মীকে বিভিণœ মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে ও সকল আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে রবিবার দুপুর ১২টায় পোষ্টঅফিস মোড়ে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান।

উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভপিতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, কলারোয় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, শওকাত হোসেন, যুবদল নেতা সবুজ, পলাশ, পারভেজ, আবু জাফর, মোজাফ্ফর ছাত্রদল নেতা সোহেল, রাসেল, প্রিন্স, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ, কারিম, সিরাজ প্রমুখ।

উপজেলা বিএনপির কর্মসুচি থেকে ৫ দফা দাবী তুলে ধরেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু।

প্রধান অতিথি বিএনপি নেতা তারিকুল হাসান এ সময় বলেন, শেখ হাসিনার গাড়ীবহর হামলার মিথ্যা মামলায় ফরমেয়শী রায়ে ৭০ বছরের কারাভোগ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতা-কর্মী কারান্তরীন রয়েছেন। ইতিমধ্যে চার জন নেতা-কর্মী কারান্তরীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। তাদেরকে জেলঅখানায় শারিরীক নির্যাতনে বিনাচিকিৎসায় মৃত্যু বরন করেছেন। তিনি এই হত্যার পিছনে জেল র্কৃপক্ষকে দায়ী করেছেন। তিনি আরো বলেন, কলারোয়া উপজেলা যে ৫দফা কর্মসুচি ঘোষনা করেছেন অবিলম্বে তা বাস্তবায়নের প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest