সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলী, সহ-সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সাধারণ সম্পাদক মো. রজব আলী, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রায়হান গাজী প্রমুখ।

মতবিনিময়কালে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাজার পরিচালনা করতে পারে সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা কামনা করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রীজ সংলগ্ন নিজ নির্বাচনী এলাকা হাটবাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরন করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। গত ইং ৪ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।

উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় সরকারের সাফল্য প্রচার ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন,
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস সহ আটুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ, সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূর গলাকাটা অর্গধলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের কামালনগর এলাকার একটি বাঁশবাগানে গলিত ওই মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৫)। সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।
নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে তার ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতো। একপর্যায়ে গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। নিখোঁজের দুই দির পর আজ বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে স্থানীয়রা তাসলিমার গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে তাসলিমাকে তার স্বামী সোহান হত্যার পর মরদেহটি বাঁশবাগানে ফেলে রেখে সে পালিয়ে যায়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দেশের বহুল প্রচারিত নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম।

আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পাস্ট প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ার, আবদুল জলিল, শেখ মাসুদ হোসেন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মনিরুল ইসলাম মনি, এস.এম রেজাউল ইসলাম, এম রফিক, খন্দকার আনিসুর রহমান, আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুঁই, সদর উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক জি. এম মাহবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা আমাদের সময় এর অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সকল ক্রান্তিলগ্নে তাদের ক্ষুরধার লেখনী জাতি সবসময় স্মরণ করবে। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার প্রকল্প কর্মকর্তা আল-মামুন, প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা, মনিরা সুলতানা মুন্নি, জাহিদা জাহান মৌ, টিআইবি’র আলমগীর হোসেন টিটু, সাংবাদিক আকরামুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাজমিনুর রহমান টুটুল, এস.কে কামরুল হাসান, শহিদুল ইসলাম, মসিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, এস এম হাবিবুল হাসান, রাহাত রাজা, মীর মোস্তফা আলী, সোহরাব হোসেন আকরামুজ্জামান জনি প্রমূখ।

অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উদযাপন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার কলারোয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কলারোয়া প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ এশিয়ান টিভি ও ঢাকা টাইমসের সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন , পলাশ চৌধুরী, জাহাঙ্গীরনগর হোসেন, আরিফ মাহমুদ, আনিছুর রহমান, তরিকুল ইসলাম, নাজমুল হোসেন, সেলিম খান,আরিফ চৌধুরী, জাকির হোসেন জুলফিকার আলী রাজু রায়হান, প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষ্ণা রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন , যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা এবং কলারোয়া উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানান ।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কলারোয়া উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজ্জামান জনিঃ সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড ‍যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা। সোমবার বিকেলে পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের স্বাক্ষরিত প্যাডে সাতক্ষীরা পৌর ৬ নং ওয়ার্ড যুবলীেগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মোঃ আসাদুজ্জামান রনি কে নবনির্বাচিত আহ্বায়ক ও মো: নিরুজ্জামান লিটু কে ও যুগ্ম আহ্বায়ক করে ৬নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম মাস্টার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য নাসির, যুবলীগ নেতা আব্দুল জলিল, আব্দুস সালাম, হাফিজুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে কাশিমাড়ী ইউনিয়নের হত দরিদ্রের ভিজিডি কার্ড এর ২১৭ জনের শিশু কার্ড এর চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ কাশিমাড়ী ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি কাশিমাড়ী গ্রামের মোহর আলী সরদারের ছেলে মোঃ সানাউল্লাহ সরদার সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলেন কাশিমাড়ী ইউনিয়নের হত দরিদ্রের ভিজিডি কার্ড এর ২১৭ জনের শিশু কার্ড এর চাউল ২১৭ বস্তা চাউলের মধ্যে ২১৪ জনের মধ্যে দেওয়া হইছে। অবশষিট ৩ জনের দেওয়া হয়নি। অথচ তিন জনের ৩ বস্তা চাউলের জায়গায় ইউনিয়ন পরিষদের ষ্টোরে আছে ১৭ বস্তা চাউল। এই ১৭ বস্তা চাউলে আত্মসাতের জন্য গত রাত আনুঃ ১০.০০ দিকে ভ্যান যোগে সরানোর চেষ্টা করছিল।

ঐ সময় আমি গোপন সূত্রে জানতে পারি তৎক্ষনাত আমি ইউনিয়ন পরিষদের সামনে আসলে আমাতে দেখে তাহারা দ্রুত আবার পরিষদের গোডাউনের ভিতর রেখে পালিয়ে চলে যায়। আমি আরও জানতে পারি ভিজিডি সুবিধাভোগীদের ২ মাসের ৩০+৩০) কেজি ৬০ কেজি চাউলে পরিবর্তে ৫৫ কেজি করে চাউল বিতরণ করে। আমি সাথে সাথে ৯৯৯ সহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসার (সহকারী কমিশনার) কে জানানোর পরেও তাহারা কোন ধরনের পদক্ষেপ নেয়নি। তাই আমি এহেন যঘন্য কাজের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ জানাচ্ছি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আনিছুর জামান আনিস‌ বলেন আমি চাউল বিতরণ সঠিকভাবে করেছি আমার ১৪ জন লোকের চাউল দিতে বাকি আছে তাদের বৃষ্টির কারণে দেয়া হয়নি বৃষ্টি কমলেই নিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২ রা অক্টোবর সকাল ১০ টায় জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেবিট,মোস্তাক আহমেদ। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আমার কথা শোন,ছোটরা বলবে বড়রা শোনবে,শীর্ষক মতবিনিময় সভা,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, শ্রমজীবী শিশু ও সাধারণ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামী ৮ ই অক্টোবর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচি শেষ হবে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest