সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগতালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যুকিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি।

শনিবার (৩০ মার্চ) উপজেলার কামারালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ আব্দুস সালাম, খুলনা এরিয়া প্রধান আব্দুল হাই, যুগেখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, যুগেখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ।

অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, রসুন, চিনি, তেল, সেমাই ও ছোলা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনতা ব্যাংক সবসময় মানুষের পাশে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া এয়াকুব আলী(৫১) আশাশুনি গ্রামের মৃত কালু গাজীর পুত্র।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই আশাশুনি থানার দূর্গাপুর গ্রামের মৃত ননি মোড়লের পুত্র ইসমাইল মোড়লের বাড়ির সজিনা গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ^জিৎ অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের আয়োজনে শুক্রবার সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলুসহ অন্যরা।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটি ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জোর করে ক্ষমতায় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে একত্মতা ঘোষনা করে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এতদ্বারা বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলার সকল স্তরের নেতা-কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ইং ২৫.০৩.২০২৪ তারিখে কেন্দ্রীয় সভাপতি শেখ হারুন উর রশিদ সিআইপি স্বাক্ষরিত শরিফুল ইসলাম বাবু খান কে সভাপতি ও বিকাশ দাশকে সাধারণ সম্পাদক করে যে ৭১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে উক্ত বিষয়টি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি গোচর হয়েছে।
জ নোটিশ (1) (1)
ফলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গত ০২.০৩.২০২৪ তারিখের ৪র্থ সভার সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য এর নির্দেশ মোতাবেক গত ২৬.০৩.২০২৪ তারিখে সভাপতি/ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, জেলা প্রশাসক/পুলিশ সুপার, সাতক্ষীরা, সভাপতি/সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব বরাবর জরুরী নোটিশ প্রেরণ করেছেন। সে কারণ মাহমুদ আলী সুমন কে আহবায়ক ও এড. একেএম তৌহিদুর রহমান শাইনকে যুগ্ম আহবায়ক করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বৈধ হিসেবে বিবেচিত হবে।

অপর দিকে শরিফুল ইসলাম খান বাবুকে সভাপতি ও বিকাশ দাশকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত জেলা কমিটি অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে বিবেচিত হবে। সুতরাং এ বিষয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল স্তরের নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার আহ্বান জানানো যাচ্ছে।

অত্রসাথ কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকলীগের দপ্তর সম্পাদক ড. আজাদ কর্তৃক প্রেরিত জরুরী নোটিশের কপি সংযুক্ত করা হল। ## প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ
রোটারি ক্লাব অফ সাতক্ষীরার আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও এতিমদের সাথে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ই রমজান শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অফ সাতক্ষীরার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ ফারহা‌দিবা খান সাথী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মশিউর রহমান বাবু, ইফতার কমিটির চেয়ারম্যান রোটাঃ পি পি আশরাফুল করিম ধনি, ক্লাব সেক্রেটারি রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ,

রোটাঃ পিপি হাবিবুর রহমান হাবিব, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি বিশ্বজিৎ সাধু, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি হাসিবুর রহমান রনি, রোটাঃ পিপি শফিউল ইসলাম, রোটাঃ আখতারুজ্জামান কাজল, রোটাঃ সাইদুর রহমান, রোটাঃ আনিসুর রহমান, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ ওয়ালীউল্লাহ, রোটাঃ জেসমিন আক্তার, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ গোলাম রসুল, রোটাঃ সিএম নাজমুল ইসলাম, রোটাঃ ইসমাইল হোসেন, রোটাঃ আব্দুল কাদের, রোটাঃ সাইফুর রহমান, রোটাঃ কামরুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অফ সাতক্ষীরার সভাপতি মোঃ আতিক মুজাহিদ, সেক্রেটারি রোঃ আল আমিনুর রহমান আসিফ, রোঃ পিপি আব্দুল্লাহ আল মামুন, রোঃ সিগবাতুল্লা বাহার, রোঃ কর্ণ বিশ্বাস কেডি প্রমূখ । ইফতার মাহফিলে মাদ্রাসাতুল ছাহবা এর ইমাম সাহেব এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলরোয়ায় চাঁদাবাজ, ভ‚মিদস্য, আদম ব্যবসায়ী, প্রতারক, আতংকবাদী ও মামলাবাজ তফুরা পারভীনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে কলারোয়া প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রাসবাসী। মানববন্ধনে এলাকারবাসী পক্ষ থেকে শাহিদা খাতুন, মমতাজ পারভীন, ঝর্ণা খাতুন, কবুরী, মেহেতাজ, মিম, মোহনা , আলিম ও নির্যাতিত শিশু রিয়াদ হোসেন বক্তব্য দেন।

তারা বলেন-যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রাসের আকছেদ ঢালীর স্ত্রী তফুরা পারভীন এলাকায় ত্রাসসৃষ্টি করে রেখেছে। তার ভয়ে সাধারণ মানুষ এখন এলাকায় বসবাস করতে পারছেনা।

সে বহু মানুষের কাছ থেকে বিদেশ নিয়ে যাওয়ার নাম করে টাকা নিয়ে আতœসাত করেছে। টাকা ফেরত চাইতে উল্টো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা দিচ্ছে। এলাকাবাসী প্রতারক তফুরা পারভীনের হাত থেকে রক্ষা ও টাকা ফেরত পেতে মানববন্ধনের মাধ্যমে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিত গ্রামবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ মার্চ দুপুরে বকচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমজান আলী(৫৬) সদর উপজেলার বকচরা গ্রামের মৃত শওকত আলীর পুত্র।
জানা গেছে, রমজান আলী রসূলপুর পূর্বপাড়া এলাকার নীবিড় আহমেদের নির্মানাধীন বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিনে ওই নির্মানাধীন বাড়িতে ২৪ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা পুলিশ অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: দীর্ঘদিন যাবত আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীতে বাঁধ দেয়া ও সুইজগেট নির্মান না করার ফলে বিঘ্নিত হচ্ছে আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে আশপাশের প্রায় ১০ হাজার বিঘা কৃষি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, নদীটি উন্মুক্ত করে বিলের পানি সরে যেতে দিলেই জলাবদ্ধতা নিরসন হবে।
এই দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চেউটিয়া নদীর পাড়ে মানববন্ধন করেছে অত্র এলাকার সাধারন জনগন। বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নের ফটিকখালিতে চেউটিয়া নদীর পাড়ে স্থানীয় শিবপদ মন্ডলের সভাপতিত্বে এই মানববন্ধন করা হয়।

এতে স্থানীয় কিংকর মন্ডল, হিরন্ময় মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল সহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে তারা বলেন, আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নে প্রায় ১০ হাজার বিঘা আবাদি জমি রয়েছে। প্রতিবছর সেখানে বিপুল পরিমান ধান উৎপাদন হতো যা দিয়ে জেলার খাদ্যশস্যের চাহিদা মিটতো। কিন্তু কয়েক বছর যাবত পার্শ্ববর্তী চেউটিয়া নদীটি মাছ চাষের জন্য ইজারা দেওয়ার পর থেকে বিলের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। কারন মাছ চাষীরা খালের ওপর বাঁধ দিয়ে ও নেটপাটা লাগিয়ে পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দিয়েছেন। এই কারনে নদীটি পলি জমে ভরাট হয়ে পানিধারন ক্ষমতা হারিয়েছে। এছাড়া কেউ কেউ ঘের তৈরী করায় নোনা পানিও বিলে প্রবেশ করছে।

এসব কারনে ওই এলাকার চাষীরা পড়েছেন বিপাকে। তাদের প্রধান জীবিকা চাষাবাদ বাদ দিয়ে এলাকা ছেড়ে অনত্র চলে যাচ্ছেন। অনেকে দিনমজুর হিসাবে কাজ করছেন। এর ফলে তারা অসহায় হয়ে পড়েছে, অর্ধাহারে ও অনাহারে দিন কাটাচ্ছে। ফসল না হওয়ায় বিশাল এই বিলে গরু ও ছাগল চরাচ্ছেন অনেক কৃষক।

বক্তারা আরও বলেন, খাজরা ও বড়দল ইউনিয়নের সীমানায় অবস্থিত কালকি নামক সুইসগেটটি খুলে দেওয়া হলে বিলের পানি নিষ্কাশনের পথ সহজ হবে। এছাড়া ইজারা বাতিল করে চেউটিয়া নদীকে খোলপেটুয়া নদীর সাথে সংযোগ করিয়ে দিলেই সমস্যার সমাধান হতে পারে। প্রায় ১০ হাজার বিঘার বিশাল এই বিলটিতে যদি ফসল ফলানো না যায় তাহলে কৃষকরা জমি বিক্রি করে দিতে পারে আর এতে লাভবান হবে স্থানীয় ভুমিদস্যূরা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, খাজরা ইউ পি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, হাবিবুর রহমান, গণেশ চন্দ্র বৈদ্য, প্রদীপ চক্রবর্তী, অরুন মন্ডল, নৃপেন্দ্র মন্ডল সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এদিকে ভূমি মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুল রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest