সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগতালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যুকিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান।

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন,

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ^াস কেডি, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,আনোয়ার ইসলাম রনিসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন অবিলম্বে ওই সাংবাদিককে নি:শর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

(১১ মার্চ) সোমবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু। সাতক্ষীরা সদর উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক সাতক্ষীরা গড়ার ক্ষেত্রে আমি সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করব। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি মানুষের জন্য কিছু করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ তৌহিদুর জামান বাপ্পি, জেলা যুব সংহতির সহ-সভাপতি তুষার,আশিক রেজা শাওন, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পৌর যুবসংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, আবু বক্কর সিদ্দিকী পান্না, কবিরুল ইসলাম ডাবলু, আবদুস সেলিম, মনা, রাহুল অপুসহ জাতীয় যুবসংহতি সাতক্ষীরা সদর উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১মার্চ ) সকাল ১০টায় সদর হাসপাতাল’র কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ‘র সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ানরুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পৌর মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ প্রমুখ।

এসময় এমপি আশরাফুজ্জামান আশু তার বক্তব্যে বলেন,সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির আমার প্রথম সভা আমি চাই এখানে মানুষ ভালোভাবে সেবা পাক এবং হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমার জেলায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আন্তরিকভাবে দেখবেন।

এ জেলার মানুষের সেবার জন্য টেকনিশিয়ান সহ উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করবেন। সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে অতিরিক্ত কেবিন বরাদ্দ করার কথা বলেন এখানে আরো একজন মুক্তিযোদ্ধা ও একজন সামাজিক ব্যক্তি সেবার স্থান পাবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, রাবেয়া পারভিন, ডা. সুশান্ত ঘোষ, সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, স্বাস্থ্য প্রকৌশলী কাজী জাকারিয়া, ব্র্যাকের প্রতিনিধি মোঃ সোহেল রানা , নার্সিং সুপারভাইজার শেফালী সরকার ও সদর সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ, স্বাস্থ্য শিক্ষা বীদ ভোলা নাথ বৈদ্যপ্রমুুখ। জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল-জনবল সম্পর্কিত আলোচনা, ক্যান্টিন বি এমএ ভবন সম্পর্কিত আলোচনা, প্যাথলজি সম্পর্কিত আলোচনা, হাসপাতাল নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে অটোরিক্সা পার্কিং,দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, হাসপাতাল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মুক্তাদির তামিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহাবুবুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিটশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয় পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। খোঁলা বাজারে কেউ ইফতারি বিক্রি করলে মোবাইল কোর্টের ব্যবস্থা। বাজার ও খাদ্যের মান নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত সর্বদা তৎপর থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। সেহেরি, ইফতারি, তারাবি চলাকালিন সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সেহেরীর পূর্বে দীর্ঘ সময় ধরে মাইক না বাজিয়ে নির্দিষ্ট সময়ে অন্য ধর্মের মানুষ, শিশু ও অসুস্থদের কথা মাথায় রেখে ধর্মীয় কর্মকান্ড পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি অন্য ধর্মের অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিমদের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়। এছাড়া আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও রাত ১০ টায় সমগ্র উপজেলায় এক মিনিট বিদ্যুৎ সংযাগ বন্ধ রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোক সজ্জা করা, বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও রুহের শান্তি কামনায় দোয়া, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:

দ্রুত সময়ের মধ্যে কাস্টম হাউস চালু, ভোমরা বন্দরের সাথে বেনাপোল বন্দরের ফলজাতীয় পণ্যে রাজস্ব আদায়ের বৈষম্য নিরসনের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা করে যে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন বাজেট অধিবেশনের আগেই কাস্টমস হাউস বাস্তবে রূপ লাভ করবে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, ভারতীয় ফলজাতীয় পণ্যে ভোমরা ও বেনাপোল বন্দরের রাজস্বের তারতম্যের কারণে আমদানি কারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আমদানিজাত আঙ্গুর, আনার ও কমলালেবুর প্রতিটি ট্রাকে ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার রাজস্বের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩ মার্চ বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে আমদানিত জাতক একই ওজনের একটি আঙ্গুর ফলের ট্রাকে প্রায় ৩লক্ষ টাকা রাজস্ব এর ব্যবধান পরিলক্ষিত হয়েছে। গত দুই সপ্তাহের বেনাপোল ও ভোমরা বন্দরের বিল অব এন্টি পর্যচালনা করলে রাজস্ব আদায়ের বাস্তব চিত্র পাওয়া যাবে। বেনাপোল বন্দরের ওয়েব্রিজে স্কেলের কার সাজি ও টি আর ওজনের তারতম্যের কারণে সমপরিমাণের ফলের ট্রাকে রাজস্বের ব্যবধান পরিলক্ষিত হয়। যার কারনে আমদানি কারকরা ভোমরা বন্দর ত্যাগ করে বেনাপোল বন্দরের দিকে ঢুকে পড়েছে। পাশাপাশি দুটি বন্দরের রাজস্ব বৈষম নিরসনে দাবি জানানো হয়েছে।

ভোমরা স্থলবন্দর আমদানি ও রফতানি কারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রদান করা স্মারকলিপি সাতক্ষীরা জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসক এসএম হুমায়ুন কবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে স্মারকলিপিটি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট ফরোয়ার্ডিং দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সোয়াব দাতব্য সংস্থার পক্ষ থেকে নলকূপ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সদর উপজেলার আখড়াখোলা বাজারস্থ জান্নাতুল ফেরদৌস মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নলকূপ ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোয়াব সংস্থার পরিচালক মো: জামিলুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।

জান্নাতুল ফেরদৌস মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডা: আবুল কালাম বাবলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ্যাসোসিয়েট প্রফেসর মারুফ হাসান, ক্যান্সার বিশেষজ্ঞ ডা: নাজমুস সাকিব ব্রাইট প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, মাস্টার আজহারুল হক, বল্লী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফতাবুজ্জামান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মোত্তালিব, সমাজ সেবক শহীদুল ইসলাম, সোয়াব সংস্থার অর্থ সম্পাদক মাও: মোসলেম উদ্দীন, সদস্য রিদ্দিকুজ্জামান, খালিদ ওয়ালিদ নাহিদ, শাওন।
এসময় অত্র এলাকার ২৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে একেক একটি পরিবার পেয়েছে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলার ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসূরের ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি লবন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোয়াব সংস্থার সদস্য মাও জাহিদ বিন মশিউর। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো: আশরাফুজ্জামান আশু’র ব্যক্তিগত সহকারী (পিএ) কাম-কম্পিউটার অপারেটর পদে শেখ নাঈম হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এমপি আশরাফুজ্জামান আশু’র অভিপ্রায় অনুযায়ী শেখ নাঈম হাসান-কে তাঁর ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়।

শেখ নাঈম হাসান সদর উপজেলার দহাকুলা গ্রামের মরহুম শেখ সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের মহাজোটের নির্বাচিত সংসদ সদস্য এম এ জব্বারের ব্যক্তিগত সহকারী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি গণগ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী-সচিব কফিল উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আশরাফুজ্জামান আশু এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা শেখ নাঈম হাসানকে তাঁর ব্যক্তিগত সহকারী পদে বহাল রাখার অভিপ্রায় পোষন করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট
: সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১২৭৫/৯৮ খুলনা) ত্রি-বার্ষিক নির্বাচনে বকুল-বারী পরিষদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ট পদে বিজয়ী হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রোববার সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এড. আবু সাঈদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. বকুল মোড়ল ১১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুল হক গাজী ৮৭৯ ভোট এবং আবুল কালাম ১৪২ ভোট পেয়েছেন। সভাপতি প্রার্থী আবুল কালাম আওয়ামী লীগ নেতা স.ম. আলাউদ্দীন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

কার্যকরী সভাপতি পদে মো. মনিরুল ইসলাম ১১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৭৩৯ ভোট।
সহ-সভাপতির দুটি পদে আব্দুল মুজিদ ৯২৬ ভোট এবং মো. আদম আলী ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল আলম ৮৪৫ ভোট এবং মো. আলতাফ হুসাইন ২৩১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আজিজ বাবু ১৪১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন ১০০৭ ভোট এবং মো. ফরিদ হোসেন পেয়েছেন ৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. রবিউল ইসলাম ১২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান আলী পেয়েছেন ৬৬২ ভোট।

সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে শেখ ইয়াছিন আলী জুয়েল ৮০৬ ভোট এবং মো. আল আমিন ৫৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম বাবু ৫৭৬ ভোট, মো. কিসমত আলী ৪৬০ ভোট এবং মো. মোমিনুর রহমান ২৬৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. রবিউল ইসলাম ১২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৪৬০ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মোশারফ হোসেন ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম মো. ফারুক আহমেদ সাগর পেয়েছেন ৭২২ ভোট।

কোষাধ্যক্ষ পদে তাহেজুল হাসান বাবুল ৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মো. রফিকুল সরদার পেয়েছেন ৮৬৫ ভোট।

প্রচার সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ১১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মো. সেলিম হোসেন পেয়েছেন ৭৩৭ ভোট।

সহ-প্রচার সম্পাদক পদে মো. সাইফুর ইসলাম ৮৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মীর আজিজুর ইসলাম ৫১১ ভোট এবং আব্দুল বারী পেয়েছেন ৩৬৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন সেজি ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. খালিদ হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।

সহ-দপ্তর সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ১০৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৬১০ ভোট।

সড়ক সম্পাদক পদে মো. জিয়ারুল ইসলাম ১০৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. আল আমিন পেয়েছেন ৯৯৯ ভোট।

সহ-সড়ক সম্পাদক পদে মো. সাজু গাজী ১১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা পেয়েছেন ৬১৮ ভোট।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. ইদ্রিশ আলী ৮৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৭১৫ ভোট এবং মো. শাজাবুদ্দিন আহমেদ টুটুল পেয়েছেন ২৬৯ ভোট।

শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. নুর আলী গাইন নুরু ১০৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. নিয়ামতুর রহমান পেয়েছেন ৫০০ ভোট।

ছয়জন কার্যকরী সদস্য পদে মো. মহিদুল ইসলাম ১০৭৩ ভোট, মো. হজরত আলী ৭৩৩ ভোট, মো. সাইফুল ইসলাম ৭১৯ ভোট, মো. আব্দুর রাজ্জাক ৬৪১ ভোট, মো. ইব্রাহিম হোসেন ৫৮১ ভোট এবং মো. ইয়াছিন আলী ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী রুবেল ইসলাম ৫৪৩ ভোট, মো. শরিফুজ্জামান ৫০৪ ভোট, মো. রবিউল ইসলাম ৪৯৩ ভোট, মো. মিজানুর রহমান ৪৭১ ভোট, মো. শাহিনুর রহমান ৪৫৬ ভোট, প্রদীপ মন্ডল ৩৬৯ ভোট, রানা ইসলাম ৩৪০ ভোট, মো. হাফিজুল ইসলাম ৩০০ ভোট এবং মো. ছালাম গাজী ২৫০ ভোট, পেয়েছেন ভোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest