সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাধুদীগনের পরিত্রান, দুষ্টদীগনের বিনাশ সাধন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটা পাটবাড়ি মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর, ২৩ ইং এ উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহারাজ স্বপন গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ,
যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পাটবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, গোপাল গোস্বামী, ডাঃ গৌরাঙ্গ ঘোষ, শিক্ষক প্রশান্ত কুমার, মোহন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরের পুরোহিত সঞ্জয় গোস্বামী। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমি কুষ্টিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে সংগ্রাম করতে করতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছি। সংগ্রাম কখনো বিফলে যায় না। সুতরাং উপরে উঠতে গেলে সংগ্রাম করতে হবে।

বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় যোগদেন তিনি।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদির সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের রেজিস্টার মোহম্মদ সাইফুর রহমান, জেলা পরিষষ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিচারক সংকটের কারনে মামলার জট কমানো যাচ্ছে না। অনেক কম সংখ্যাক বিচারক দিয়েই মামলা চালাতে হচ্ছে। আগামী ৫/৭ বছরে মধ্যে মামলার জট কমে আসবে। সততা ও নৈতিকতা ছাড়া জীবনে সফলতা পাওয়া যায়না উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সাল আমাদের গৌরবের। একাত্তরের চেতনাকে আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। প্রধান বিচারপতি এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, একাত্তরের চেতনাকে ধারণ করতে না পারলে, ত্রিশ লক্ষ শহীদের সাথে বেইমানি করা হবে। আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে পারি, তবে আমাদের অন্যদেশে কাজ করতে যেতে হবেনা। অবসর সময়ে তিনি কিভাবে ছোট্ট একটি গ্রাম থেকে প্রধান বিচারপতি হয়েছেন সে বিষয়ে একটি বই লিখবেন বলেও জানান।

এর আগে বেলা ১১টায় তিনি সাতক্ষীরা জজকোর্ট চত্বরে নির্মানাধীন ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় মেহেজাবিন হাসান সমাপ্তি (১৪) নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে তালা সদরে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু স্কুলছাত্রী উপজেলার হাজরাকাটি গ্রামের এস এম জাহাঙ্গির হাসানের কন্যা ও তালা শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

এলাকাবাসি জানান, পরিবারের প্রতি অভিমান করে বাড়ীতে কেউ না থাকায় সেই সুযোগে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাজীব সরদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় ভ্রম্যমান আদালতে এক দোকানদারকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে ওই ভ্রম্যমান আদাল বসিয়ে জরিমানা করা হয়। উপজেলা কৃষিকর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গী আলম জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজারে অবৈধভাবে লাইসেন্স বিহিন বায়েজিৎ নামে এক ব্যবসায়ী বিভিন্ন প্রকার সার বিক্রি করছিলেন এমন গোপন সংবাতের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়।

এ সময় তার গোডাউনে প্রচুর পরিমান বিভিন্ন প্রকার সার পাওয়া যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ আল- আমিন আদালত বসিয়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, পেশকার মোঃ ইব্রাহিম ও সুমন ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় রজব আলী গাজী(৬০) নামে এক বৃদ্ধের গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন বলছে ঋণের দায়ে মৃত্যুবরণ করতে পারে।

এলাকাবাসি বলছে মেরে গলায় রশিদিয়ে টানিয়ে দেয়া হয়েছে। মরদেহটি সোমবার সকাল ৮ টায় উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ ঝুলে ছিলো। এ সময় তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে পরিবারের লোকজন বলছে ঋণের দায়ে মারাগেছে। এলাকাবাসি বলছে কয়েকদিন ধরে গুচ্ছ গ্রামে মারামারি চলছে। কেহ মেরে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। সে কারণ ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে হত্যা না আত্নহত্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে আকষ্মিক ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী বিলে এঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল আজিজ গাজী(৬৫) পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আবুল আজিজ গাজী সোমবার দুপুরে সাপখালী বিলে নিজের জমিতে সার দিচ্ছিলেন। এসময় আকষ্মিক ব্রজপাতে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় “কিশোরী ও নারীদের স্বাস্থ্য ও সুরক্ষা” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড় সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অক্সফাম বাংলাদেশের ফেমিনিস্ট লিডারশিপ এন্ড পার্টনারশিপ স্পেশালিষ্ট শাহাজাদী বেগম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, জেলা সমাজ সেবা উপ-পরিচালক রোকনুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ও ফিংড়ি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধাভোগী কিশোরী ও নারীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ,

মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ইংরেজি রচনা প্রতিযোগিতায় খ বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন সাংবাদিক পুত্র কাজী ফাহিম আব্দুল্লাহ।

সে সাংবাদিক কাজী জামাল উদ্দিন মামুন এবং শারমিন আক্তার দম্পত্তির পুত্র।

কাজী ফাহিম আব্দুল্লাহ পি,এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ১০ শ্রেণির ছাত্র। সে প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest