সর্বশেষ সংবাদ-
আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণ

বিএম আলাউদ্দীন, আশাশুনি ব‍্যুরো:
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আশাশুনি সরকারি খাদ্য গুদামে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। উদ্বোধন কালে তিনি বলেন, উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন।

এ বছর আশাশুনি কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আর্দ্রতা পরিমাপক যন্ত্র রয়েছে। তারা মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন।খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরিণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে আশাশুনিতে সিদ্ধ চাল কেজি প্রতি ৪৫ টাকা দরে ১৫৪ মেট্রিক টন, আতপ চাল কেজি প্রতি ৪৪ টাকা দরে ৬৯ মেট্রিক টন এবং ধান কেজি প্রতি ৩২ টাকা দরে ৮৭৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধন কালে আশাশুনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, আশাশুনি উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ভক্ত, বড়দল খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মেসার্স মা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আসাদুল্লাহ, মেসার্স রেবেকা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আকবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গ্যাসট্যাবলেট ব্যাবহারের কারনে দুর্গন্ধে পরিণত হয়েছে পানি। ব্যাবহারেও অনুপযোগী হয়ে পড়েছে ।

শনিবার (১৮ মে) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একক মতামতের ভিত্তিতে গ্যাসট্যাবলেট প্রয়োগ করা হয়েছেপুকুরের মাছ ধরে নিয়েছে বলে জানাযায়।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষক কাউন্সিলের ম্যাধমে পুকুরে মাছের পোনা ছাড়া ও ধরার কাজ করতেন। কিন্ত হটাৎ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান পুকুরের মাছ ধরে নেওয়ার জন্য বলেন, একই দিনে জালদিয়ে মাছ ধরেন ও গ্যাসট্যাবলেট ব্যাবহার করেন এবং পুকুর লিজ দেওয়া হবে মাইকিং মাধ্যমে জন সম্মুখে প্রচার করে।

বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকের দাবি পুকুর লিজ দিলে পুকুর পানি ব্যাবহারের অনুউপযোগী হয়ে পড়বে। শিক্ষার্থী থেকে শুরু এলাকার মানুষ রীতিমতো দুর্ভোগে পড়বে।ঐ পুকুরের পানি দিয়ে এলাকাবাসী রান্নার কাজ ও করেন।

এ বিষয় প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান বলেন, মাছ ধরছে সকল শিক্ষকরা মিলে আমি সেখানে যাইনি। সরকারের কোষাগারে টাকা দেওয়ার জন্য লিজ দেওয়া হচ্ছে এবং সেটা কতৃপক্ষের অনুমতি নিয়ে। পুকুর লিজ দিলে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চায়লে বলেন পানি আমার শিক্ষার্থীদের কোন কাজে লাগে না কালিগন্জ থেকে পানি নিয়ে এসে তাদের দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে ঘোড়া প্রতীকের প্রার্থীদের নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনির দেয়াবর্ষিয়া গ্রামের মৃত প্রফুল্ল্যের পুত্র নৃপেন্দ্র নাথ মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আশাশুনি থানাধীন ৫নং বড়দল ইউনিয়ন ও ৮০৭২ খাজরা ইউনিয়নের নদী ও খাল সুরক্ষা নাগরিক কমিটির আহবায়ক হিসাবে নদী সুরক্ষা আইনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে আছি। আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। এতে আমার উপর ক্ষিপ্ত হয় সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ তার সঙ্গীরা। নির্বাচন আসলেই বরাবরই সংখ্যালঘুদের উপর হামলা হয়।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়া প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিমের নির্দেশে তার ভাই মোঃ জুলফিকার আলী (জুলি) (৫০) পিং-মৃত মোজাহার উদ্দীন, মোঃ সাকিল মোড়ল (২৬) মোঃ ভুলু মোড়ল (২৩) উভয় পিং-মোঃ সৈয়দ আলী মোড়ল, উভয় সাং-কাপসন্ডা, সর্ব থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাত ১০/১২ জন এলাকার চিহ্নিত হত্যা, নাশকতা, ডাকাতি, বোমাবাজি সহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী কাপসন্ডা বাজারে আমাকে পেয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তখন মৌখিক ভাবে প্রতিবাদ করা সহ এখানে কোন রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে না বলিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অতর্কিত ভাবে চড়, থাপ্পড়, কিল, ঘুসি মারা সহ খুন জখমের হুমকি ধামকি দেয়। এসময় তারা বলতে থাকে নির্বাচনের পরে এলাকায় কি ভাবে থাকিস আমাকে দেখে নিবে বলিয়া ভয়ভীতি দেখায় চলে যায়।

তিনি আরো বলেন, খাজরার কোথায় একটি রাস্তা ঘাট নেই। সাধারণ মানুষ আজ নির্যাতিত, সুপেয় পানির ব্যবস্থা নেই, এমনকি পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা না থাকায় ১০ হাজারের অধিক জমিতে এবছর কেহই ধান চাষ করতে পারেনি। খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী ডালিম ও তার বাহিনী সম্পর্কে আপনারা অবগত আছেন। তারা একাধিক হত্যা, ডাকাতি, বোমাবাজী ও নাশকতা মালার আসামী। ইতোমধ্যে ন্যায় বিচার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ভোটের পূর্ব মুহুর্তে এধরনের হামলার ঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বজ্রপাতে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারানপুর এলাকায় এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মাসুম(১৩) নারানপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে এলাকার শিশুরা বিকালে ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে যায়। ঘুড়ি ওড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে শিশু মাসুম ঘটনাস্থলেই নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তুহিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোটে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কে অংশ নেন সাতক্ষীরা উপজেলার ৪ চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন, মশিউর রহমান বাবু, এ্যাড. তামিম হোসেন সোহাগ এবং প্রভাষক সুশান্ত কুমার মন্ডল।

জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌসবাপ্পীরসঞ্চালনায় ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ শীরোনামে এই নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার, জাতীয় ও স্থানীয় অঙ্গীকার, প্রত্যাশাও অবস্থান তুলে ধরছেন। এসয় তাদের বক্তব্যে উঠে আসে জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খনন, সুপেয় পানি সংকট সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধসহ নির্বাচনী এলাকার নানা সমস্যা, তানিয়ে এলাকাবাসীর হতাশা, সংশয়, উৎকণ্ঠা প্রভৃতি বিষয়ে প্রার্থীদের ভাবনা ও অঙ্গীকার প্রভৃতি বিষয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদরে জলাবদ্ধতা, সুপেয় পানি সংকট, যানজট, চাকরী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থীদের প্রশ্ন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এসময় উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলার সভাপতি সম্পাদক সিদ্দকুর রহমান, জাতীয় পার্টির শরিফুল ইসলাম, বাপ্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থক।

চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থাইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সহযোগিতায় দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা ইনোভেটিভক্রিয়েশনলিমিটেড (আই ক্রিয়েশন) এই বিতর্কের আয়োজন করেছে। ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কের প্রতিটি পর্বে অংশ নিচ্ছেন এক একটি নির্দিষ্ট উপজেলার চেয়ারম্যান প্রার্থীগণ। সাতক্ষীরা শহরের লেকউভিতে ধারণকৃত অনুষ্ঠানটি আগামী ২৪ মে রাত ৯টা ৩৫ মিনিটে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে দেবহাটা উপজেলার অবস্থান। আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদের নির্ব াচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে উপজেলা। দেবহাটার উত্তরে সাতক্ষীরা সদর উপজেলা, দক্ষিণে কালিগঞ্জ উপজেলা, পূর্বে আশাশুনি উপজেলা এবং পশ্চিমে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমানা নির্দেশিত ইছামতি নদী প্রবাহিত। জেলার মধ্যে এলাকাটি একটি মৎস্য সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এই এলাকাকে “বাংলাদেশের কুয়েত” বলা হয়। উপজেলার মোট আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। প্রতি কিলোমিটারে জনবসতি গড়ে ৬৯০ জন। ১৯১৯ সালে দেবহাটা থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ২ জুলাই দেবহাটা উপজেলার মর্যাদা লাভ করে। এছাড়া ১৬৬৮ সালে দেবহাটাতে ড়গে উঠেছিল একটি পৌরসভা, যেটি ১৯৫৩ সালে পাকিস্তান সরকারের সময়ে বিলুপ্ত হয়। পাঁচটি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হলো কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও সদর দেবহাটা। উপজেলার মোট গ্রামের সংখ্যা ১১৬টি ও মৌজার সংখ্যা ৫৮ টি।

এই উপজেলায় আগামী ২১ মে সষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র কওে চলছে জোর প্রচার প্রচারনা। প্রার্থীরা ছুটছেন জনগনের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রæতি ও উন্নয়নের বার্তা নিয়ে।

এই উপজেলার মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। ১ জন রয়েছেন হিজড়া সম্প্রদায়ের ভোটার। এই ভোটাররাই আগামী ২১ মে নির্বাচিত করবেন আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি কে হবেন। ভোটকে কেন্দ্র কওে হাট-বাজার, রাস্তা-ঘাট, চায়ের দোকানসহ পাড়া মহল্লায় সর্বত্র আলোচনা সমালোচনা চলছে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জানান, তিনি বিগত সময়ে দায়িত্বে থাকাকালীন উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোয়া দিয়েছেন। তার সময়ে ১৩০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে, তাই ভোটাররা তাকেই আবার নির্বাচিত করবেন।

অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা বলেন, তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দেবহাটাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেলে নিয়ে যেতে কাজ করেছেন। দেবহাটা রুপসী ম্যানগ্রোভ তার প্রচেষ্টায় তৈরি করেছেন যেখান থেকে এখন অনেক যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সরকার প্রচুর রাজস্ব আয় পাচ্ছে। তিনিও ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান ও নির্বাচনে প্রার্থী হাবিবুর রহমান সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জি.এম স্পর্শ আবারো নির্বাচত হবেন ও ভোটাররা তাদেও মূল্যবান ভোট দেবেন বলে জানান।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, আগামী নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের নিশ্চয়তা নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সকল কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান। প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল টিম প্রতিনিয়ত কাজ করছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ::

তালায় ধানবোঝায় ট্রাক উল্টে ২ শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা পাইকগাছা সড়কের তালার হরিশ্চন্দ্রকাটি গ্রামের সরদারবাড়ী বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪০) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্বেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান , চলতি ধানকাটা মৌসুমে কয়রা এলাকার ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে যায়। সেখানে ধান কাটার কাজ শেষ করে পারিশ্রমিকের ধান নিয়ে তারা (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফিরছিল। শনিবার সকালে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। এঘটনায় গুরুতর আহত মাদারবাড়ি গ্রামের দাউদ সরদারের ছেলে আলামীন সরদারকে আশঙ্কাজনক অবস্থায় তালা হাসপাতাল থেকে খুলনায় প্রেরন করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

হরিশ্চন্দ্রকাটি গ্রামের সায়েম মোড়ল জানান, খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি এলাকার সড়ক বড় করার জন্য ঠিকাদার ৪/৫মাস আগে সড়কের দুই ধারের খুড়ে রাখে। এদিন সকালে ধান বোঝায় ওই ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের খুড়ে রাখা ড্রেনের মধ্যে ট্রাকের চাকা নেমে যায়। এতেকরে ট্রাকটি রাস্তার পাশের বিলের মধ্যে উল্টে গেলে হতাহত’র ঘটনা ঘটে।

তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ২ জনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মৃতদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা প্রেরন করা হবে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খুলনা রোড মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে খুলনা রোডমোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য রবিউল ইসলাম রবি, শেখ শফি, জোহর আলী, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব ও জেলা শ্রমিকলীগের সদস্য মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদস্য ভ্যাদল, রাব্বি, রতন, ওমরসহ জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest