সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ৫টি গাজা গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মশিয়ার মোড়ল (৩৮) সে উপজেলার উত্তর নলতা গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে।

রোবার (২৩ এপ্রিল) সকালে উপপরিদর্শক (এসআই) মরিরুজ্জামান মনির নেতৃত্বে একটি পুলিশ টিম তালা উপজেলার উত্তর নলতা গ্রামে অভিযান চালিয়ে ৫টি গাঁজা (৬৩০ গ্রাম ) গাছসহ তাকে আটক করা হয়।

উপপরিদর্শক (এসআই) মরিরুজ্জামান মনির জানান, আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পটল ক্ষেত থেকে ৫টি গাজা গাছসহ তাকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  চৌধুরী রেজাউল করিম জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। । বিকালে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সোহেল উদ্দীনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ এলাকার রাবেয়া তাপস্বী মঞ্জিলের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাবেয়া তাপস্বী মঞ্জিলের ওই রুমটি ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা আতিয়ার রহমান জানান, দুপুরে প্রভাষক সোহেল উদ্দীনের স্ত্রী তাকে খুঁজতে এসে দেখেন তাদের ভাড়া নেওয়া রুমটি ভেতর থেকে তালা দেওয়া। এসময় তাকে (বাড়ির মালিক) ডেকে দরজা খুলতে সহায়তা চান। পরে তিনি (বাড়ির মালিক) একজন মিস্ত্রী ডেকে দেন। মিস্ত্রী এসে ঘরের দরজা ভেঙে দেয়। ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পারেন তারা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রভাষক সোহেল উদ্দীনের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। শুক্রবার দীর্ঘক্ষণ স্বামীর খোঁজখবর না পেয়ে স্ত্রী নিজেই তাকে খুঁজতে বের হন। তারা যে বাড়িতে ভাড়া থাকেন, তার থেকে ৫০০ মিটার দূরত্বের রাবেয়া তাপস্বী মঞ্জিলে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। তার মরদেহ যখন উদ্ধার হয়েছে, তখন তার শরীরে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভাষক সোহেল উদ্দীনের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: ২৯ রমজান ২১ এপ্রিল শুক্রবার সরদার প্লাজায় সাতক্ষীরা ৯৩ এর সফল মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। সংগঠনটি আজকের সফল আয়োজনের জন্য বন্ধু শরিফুজ্জামান রুমি, বন্ধু আমিনুল হক সান্টুকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য যে, সংগঠনটি এবছর ১২ টি এতিমখানা ও মাদ্রাসায় ইফতার, রাতের খাবার এবং সেহেরির খাবারের আয়োজন করে। এছাড়া বন্ধু সহায়তা প্রোগ্রামে দশজন বন্ধুকে ঈদ সরঞ্জাম উপহার দেয়া হয়। আর দ্বিতীয় পর্বে আজকের এই সফল ইফতার আয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুন আনতে পান্তা ফুরানো মতো অবস্থা। স্বামী কাজ করেন ফুটপাতের একটি ফল বিক্রির দোকানে। যা পান তা দিয়ে দুইজনেরই চলেনা। এক মাত্র সন্তান ইসমাইল (২০ মাস) ঈদে নতুন জমা কিনে দেওয়ার ইচ্ছা থাকলে উপায় করতে পারছিলেন না। এ অবস্থায় সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার পক্ষে থেকে আশ্বস্ত করা হয় ঈদের আগেই দেওয়া হবে ইসমাইলকে ঈদের পোশাক।
শুক্রবার সকাল ১১টায় ঈদের পোশাক পেয়ে ২০ মাসের ইসমাইল খুশি হয়েছে কিনা বুঝা গেল না, তবে তার মা পাখি বেগম খুশিতে আটখানা। পাখি বেগম বলেন, ইসমাইলের এ পোশাক না পেলে হয়ত ঈদে তারা কিনে দিতে পারতেনা নতুন পোশাক।
শহরে শহীদর রিমু সরণির সাহিদা খাতুন। কখনও অন্যের বাড়িতে কাজ কিম্বা ভিক্ষা করে দিন চলে। ছোটবেলায় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। ওই বিয়ে টিকেনি বেশিদিন। তারপর ৫২ বছরের সাহিদা আর বিয়ে করেননি। চেয়েচিন্তে চলে কোনো রকমে। ঈদের নতুন কাপড় পেয়ে তার আনন্দ আর ধরে না। তিনি  বলেন, এ কাপড় না পেলে এবারের ঈদের তার নতুন কাপড় পরা হতো না। গত সাত বছর ধরে সাহিদাকে প্রথম আলো বন্ধুসভা ঈদে নতুন কাপড় দিয়ে আসছে।
সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজে পিছিয়ে পড়া অসহায় দুস্থ শিশু ও বৃদ্ধ নারী ও পুরুষদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা প্রথম আলো অফিস সংলগ্ন টাউন স্পোর্টিং ক্লাব চত্বরে এসব নতুন পোশাক বিতরণ করা হয়। এ সময় নতুন পোশাক দেওয়া হয় ২৫জন শিশুকে। সেমাই, চিনি, গুড়োদুধ, কিসমিস ও বাদাম দেওয়া হয় ১০জনকে। আর ১০জন বৃদ্ধাকে শাড়ি ও ছয়জন বৃদ্ধকে লঙ্গি দেওয়া হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল,  বন্ধুসভার  উপদেষ্টা জাহিদা জাহান,সভাপতি কর্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকারম বিল্লাহ, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার,ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য হুময়ারা ফারজান, গোলাম হোসেন, জাহিদ হাসান,তন্নি,আরা ও প্রথম আলোর সাতক্ষীরায় কর্মরত নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।  প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : শুক্রবার (২১ এপ্রিল) দেবহাটার সখিপুর সাহেব বাড়ি প্রাঙ্গণে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হইতে ঈদের নতুন শার্ট তুলে দেন ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ। লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের উদ্যোগে ফিরোজা মজিদ ট্রাস্ট ও সখিপুর আহছানিয়া মহিলা মিশনের আয়োজনে পোশাক বিতরন করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন মোস্তফা ইমরুল কায়েস সুবিধা বন্চিত শিশুদের এই উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাহেব বাড়ি জামে মসজিদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর হোসেন, কামরুল জামান ,বক্তরা বলেন
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেকের মা-বাবা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান। তাদের তেমন কোনও আয়ের উৎস নেই। এ বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এ জন্য সায়ন্স ক্লাব অব ওয়েসিস প্রতিবছর তাদের সহায়তা করে থাকে। শিশুরা যেন কোনও অবহেলা বা নির্যাতনের শিকার না হয়। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্দীপনামূলক কাজে সবার অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটার কুঠিঘাটা গ্রামে বাড়ির পাশে পরিবারের সকলের অজান্ত ধানখেত  দেখতে গিয়ে বৃহস্পতিবার   বিকালে নিখোজ হয় নাহিদ নামের ৩ বছরের শিশু। এ সময় তার পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুজির পর ও তার সন্ধান মেলেনি। তার পরিবার ও এলাকাবাসির ধারনা  কপোতাক্ষ নদীতে পড়ে হয়তো মারা গেছে সে। ঐসময়  নদীতে জোয়ার ভাটা থাকার কারনে শিশুটিকে খুজে পাওয়া যায়নি।  শুক্রবার সকালে কুটিঘাটা এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করে তার স্বজনেরা।  সে দক্ষিন সারসা গ্রামের নিছার গাজীর ছেলে মোঃ নাহিদ হাসান (৩)।
স্থানীয় প্রতিবেশি সুমন সরদার বলেন, বৃহস্পতিবার  ধানক্ষেত দেখতে গিয়ে নাকি নদীতে পড়ে গিয়েছিল নাহিদ । তারপর তাকে আর খুজে পাওয়া যায়নি। আমিসহ অনেকে বিভিন্নভাবে সাগরদাড়ি থেকে পাটকেলঘাটার দিকে অনেক খোজাখুজি করেছি। আজ সকালে তার মৃতদেহ পাওয়া যায়।
শিশু নাহিদের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান শিশুর মৃত্যুর খবর  দুঃখজনক।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, বাওখোলা, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
ভাড়–খালীতে ঈদ এর নামাজ শেষে মাও: আবু ছালেক বলেন, এবার সৌদী আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করছে।

মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সিলভার জুবিলী মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রাইমারি ২০০৭ এট উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান বৃহস্পতিবার সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রাক্তন ছাত্র গোলাম হোসেনের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ইকরামুল হোসেন,ইমাম হোসেন, আবু রায়হান , জয় হোসেন,রায়হান খান, তৈহিদ হাসান, অনন্যা অনু, নাহিদ হাসান, নাইম হোসেন, তরিকুল ইসলাম,আলিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদি হাসান, রাহাতুল ইসলাম বাপ্পা, আবির হোসেন, মাসুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest