সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম মোঃ ইছাহাক (৪২)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভারত থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক এলায় অভিয়ান চালায়।

এ সময় সেখান থেকে ৫০ এমএল’র চার বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী ইছাহাককে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
তবে, আটক চোরাকারবারী ইছাহাক জানান, জব্দকৃত এলএসডি মাদকের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা আশাশুনিতে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৩২ টি ক্যারেট ভর্তি ৮০০ কেজি অপরিপক্ক আম বিনষ্ট এবং এ ঘটনায় জড়িত ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে উক্ত আম গুলো পিকআপের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

নির্ধারিত সময়ের পূর্বে গাছ থেকে আম গুলো সংগ্রহ করে বিক্রি করার অপরাধে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রামম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার মোঃ ইয়ানুর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান প্রমুখ।

আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম জানান, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানা (১৭) পিকআপ ভর্তি অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান চাঁপড়া বেইলি ব্রিজের সামনে, আশাশুনি বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভর্তি উক্ত আমগুলো জব্দ করে আশাশুনি উপজেলা সদরে নিয়ে আসেন। এরপর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয় এবং এ ঘটনায় জড়িত আম ব্যাসায়ী মাসুদ রানার নিকট তেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৪ হাজার ২’শ ৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা। এ ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বাঁকাল এলাকায় জব্দ করা আমগুলো ভ্রাম্যমাণ আদালতে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৪ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কেমিক্যাল মেশানো আম ঢাকায় পাঠানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আম গুলো জব্দ করে, পরে প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ঘটনাস্থলে পরিদর্শন শেষে আমে কার্বাইড মেশানোর সত্যতা পেয়েছি।
পরবর্তীতে আমগুলো আটক করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
তিনি বলেন, যেহেতু মালিককে পাওয়া যায়নি সেহেতু জরিমানা করাও সম্ভব হয়নি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো ২১৩ ক্যারেটে থাকা ৪ হাজার ২’শ ৬০ আম আইন অনুযায়ী বিনষ্ট করা হয়।
এনডিসি আরও জানান, নির্ধারিত সময়ের পূর্বে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপর্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অব্যহত থাকবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা এলাকায় এঘটনা ঘটে।

নিহত যুবক ঘরচালা গ্রামের মোখলেছুর রহমান ভুট্টোর পুত্র সুমন হোসেন (২৮)।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গুড়ি গুড়ি বৃস্টি শুরু হলে বাড়িতে কেউ না থাকার কারনে উঠানে থাকা জ¦ালানি কাঠ ঘরে তুলতে ছিলেন সুমন হোসেন এমন সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। সুমন হোসেন অত্যান্ত মেধাবী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দেশ বাঁচাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। সাতক্ষীরা জেলা কংগ্রেসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন আরো বলেন, এ সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশের কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। ফলে দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে অবাধে।

সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে পরিচালিত না হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না এবং দেশ করদরাজ্যে পরিণত হয়। এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে তৈরি হয় স্বেচ্ছাচারিতা এবং তার জন্য দরকার সুষ্ঠু নির্বাচন। নইলে জনগণের কোন ক্ষমতা থাকে না।

সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস একক বা জোটগতভাবে অংশ গ্রহণ করবে। সে লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে দলটি।

জেলা সদস্য সচিব মোঃ আদম আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপের সাতক্ষীরা জেলা সভাপতি হায়দার আলী শান্ত, বাংলাদেশ জাসদের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মাওঃ আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, তালা উপজেলা কংগ্রেসের আহবায়ক একরামুল হক আসাদ, সদস্য সচিব তরিকুল ইসলাম, আশাশুনি উপজেলা কংগ্রেসের আহবায়ক নাজমুল হুদা, সদস্য সচিব আব্দুল হান্নান, শ্যামনগর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কংগ্রেসের আহবায়ক নন্দিতা মন্ডল, সদস্য সচিব শেখ ওয়ালীউর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদাত, মাগুরা পৌর কংগ্রেসের আহবায়ক তরিকুল ইসলাম রাজু, সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সেক্রেটারি মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক শফিউর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি : একযুগ পূর্তিতে কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ সালের এস এস সি ব্যাচের পূনমির্লনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের বিজ্ঞান,ব্যাবসায়,ও মানবিক বিভাগের ৫০+ জন ছাত্র ছাত্রীর উপস্থিতিতে ২০/০৪/২০২৩ ইং রোজ-রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, সমীরন কুমার মন্ডল (উপ-সহকারি পরিচালক,দুদক) এর সভাপতিত্বে প্রণয় কান্তি সরকার এর সঞ্চালনায় সকাল ১০ ঘটিকা থেকে উপস্থিতি হাজিরা ও টি-শার্ট বিতরনের মর্ধ্যো দিয়ে প্রথম অধিবেশন শুরু করা হয়ে থাকে,
প্রথম অধিবেশন শেষে চা বিরতী পরবর্তীতে ক্রেস্ট, মগ বিতরন ও উপস্থিত সকলের পরিচিতি পর্ব ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল ও শিক্ষক প্রতিনিধি হিসেবে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিকাল ৩ ঘটিকায় মধ্যাহ্নভোজ পরবর্তী বিদায় অধিবেশন ও বিদায়ী বক্তব্যের মর্ধ্যো দিয়ে সারাদিন ব্যাপি “পূনমির্লনী উৎসব “এর সমাপ্তি ঘোষনা করা হয়।
এস এস সি ব্যাচ-২০১০ এর উপস্থিতি,সাহিনা,সাবিনা,সোহাগ,মিহির,শরাফাত উল্লাহ,জয়দ্রত,পলাশ,সম্পা,আসাদ,জসিম,ইউনুস,চম্পা,বিউটি,চন্দনা,বৈশাখি, মুন্না,তরুন, সীমা,বিশ্বজিৎ,স্বদেশ, তুষার,উত্তম,প্রশান্ত,সেতু,জাহানারা,সেলিম,বাবলুর রহমান, ডা: বদরুল,তৃষ্ণালতা,ইমরান, সুজয় মন্ডল প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার বকচরা বাইপাস সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। রোববার রাত ৮টার দিকে বাইপাস সড়কের কফি এন্ড চাইনিজ রেষ্ট্ররেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের  আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), তার ছেলে রেজোয়ান আহমদে (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান(৩৬)।
নারায়নপুর গ্রামের আতিয়ার রহমান জানান, আব্দুল বারি ও তার ছেলে রেজওয়ান আহমেদ বকচরা এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাইপাস সড়কে বাইকে দাড়িয়ে ছিলেন। এসময় লাবসার দিক থেকে আসা মাহমুদ হেসেনের একটি মোটরবাইক আব্দুল বারির বাইকে সজোরে ধাক্কা দেয়।  এতে আব্দুল বারি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত রেজওয়ান আহমেদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত গোষণা করেন।
সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের আনিসুর রহমান জানান,গুরুতর আহত মাহমুদ হোসেনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চুকনগর এলাকায় মারা যান।
আনিসুর রহমান আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের সাথে দুই পাশ থেকে আসা আরো তিনটি  দ্রুততগামি মোটরসাইকেলের সংঘর্ষ হলে সদরের রইচপুরের আব্দুল হাকিম, কলারোয়া উপজেলার কাকডাঙা গ্রামের কপিলউদ্দিনের ছেলে সাবিরুলসহ ছয়জন আহত হয়। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান  মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পি,এন,স্কুলের এস,এস,সি ৯৫ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পরের দিন রোববার স্কুল ক্যাম্প্যাসে অনুষ্ঠিত মিলনমেলায় মোঃ রাশেদুজ্জামান রাশি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সকালে বর্নাঢ্য র‌্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ সহ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে মিলনমেলা অনুষ্ঠান উদযাপিত হয়। সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় দিনভর স্কুল ক্যাম্পে ছিল প্রাণের উচ্ছ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest