নজরুল ইসলাম রাজু, পাটকেলঘাটা : পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে গোপন বৈঠককালে থানা সভাপতি, কলারোয়া ইউনিয়ন সেক্রেটারীসহ ১০ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈঠককালে তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জেহাদি বই, নেতাকর্মীদের ব্যক্তিগত রিপোর্ট কার্ড। এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে মামলা নং-৮, তাং-১১/০৮/১৭।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের আল-আমিন ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলার অফিস কক্ষের পাশের রুমে তালা থানা, কলারোয়া থানা ও পাটকেলঘাটা থানার শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি ও সংগঠনের পরবর্তি কর্মীসূচি নিয়ে গোপন বৈঠকের সময় পুলিশী অভিযানে পাটকেলঘাটা থানা ছাত্র-শিবিরের সভাপতি নগরঘাটা গ্রামের মোনতাজ সরদারের পুত্র মেহেদী হাসান (২৫), কলারোয়া জয়নগর ইউনিয়ন ছাত্র-শিবিরের সেক্রেটারী নীলকন্ঠপুর গ্রামের এলাহী বক্স এর পুত্র মাসুম বিল্লাহ (২২), শিবির কর্মী নগরঘাটা গ্রামের আব্দুস সবুরের পুত্র আলমগীর হোসাইন (২৬), ইসলামকাটী গ্রামের আরিফুল মোড়লের পুত্র হাবিবুর মোড়ল (১৪), খলিশখালী রাঘবকাটী গ্রামের আলাউদ্দীন গাজীর পুত্র আশরাফুল মোড়ল (১৪), মাগুরা ডাঙ্গা গ্রামের আইয়ুব আলী সরদারের পুত্র হারুণ সরদার (২৩), ইসলামকাটী গ্রামের আকবর আলীর খার পুত্র নাজমুল হাসান (২০), বড়কাশীপুর গ্রামের হাসান আলীর খার পুত্র ইমামুল হোসেন (২০), বাউখোলা গ্রামের মফিজুল ইসলামের পুত্র ইয়াছিন আরাফাত (২৩) ও কাটাখালী ডাক্তার আব্দুল খালেকের পুত্র নাজমুল নাসার (২২) কে গ্রেফতার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় সদ্য যোগাকৃত ওসি মোল্লা জাকির হোসেন জানান, নাশকতা সৃস্টির জন্য শিবির কর্মীরা পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছে এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় ১০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশ গ্রহণ আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। তাই ধারণা করা হচ্ছিল বাছাইপর্বে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচেও বিশ্রামে থাকবেন দলের সেরা তারকা নেইমার। তবে এ দুই দলের বিপক্ষে ঘোষিত দলে ফিরেছেন নেইমার। তার সঙ্গে আরও ডাক পেয়েছেন পিএসজিতে তার তিন স্বদেশী মারকুইনহোস, থিয়াগো সিলভা ও দানি আলভেস।

নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ তিতে বলেন, বার্সেলোনা থেকে নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে যে নাটক হয়েছে তার সঙ্গে ব্রাজিল দলের কোনো সম্পর্ক নেই। সে নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। আর এর চেয়ে গুরুত্বপূর্ণ হল, ক্লাবে তাকে মানিয়ে নিয়ে তার সেরাটায় উঠে আসতে দিন।

তিনি আরও বলেন, ‘পিএসজির নেইমার নয়, আমরা ব্রাজিলের নেইমারকে নিয়েই শুধু মাথা ঘামাব।’

উল্লেখ্য, গত জুনে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যাওয়া প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন নেইমার। অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারানোর ম্যাচেও খেলেননি তিনি। আগামী ৩১ আগস্ট ইকুয়েডর এবং ৫ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হজ এজেন্সি গুলোর গাফিলতিতে এবারের হজযাত্রায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ভিসা হওয়ার পরও নির্ধারিত কোটার শতকরা ৯০ ভাগ হজযাত্রী সৌদি আরব পাঠায়নি ৩৭৭টি হজ এজেন্সি। জানা গেছে, চলতি বছর মোট ৩৭৭টি এজেন্সির সর্বোচ্চ ২৬৪ জন থেকে সর্বনিম্ন ছয়জন পর্যন্ত হজযাত্রীর ভিসা থাকার পরও ইচ্ছাকৃতভাবে যাত্রী না পাঠানোর ফলে হজ ফ্লাইটের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে হজ ফ্লাইট বাতিল হয়েছে ২৭ টি। এর মধ্যে ২৩টিই বাংলাদেশ এয়ারলাইন্সের। এভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন হজযাত্রীরা।

এ দিকে ভিসা থাকার পরও সৌদি আরবে হাজী না পাঠানোয় ৩৭৭টি হজ এজেন্সিকে আশকোনা হজ অফিসে ডেকে নিয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ ফ্লাইট বাতিলে এজেন্সিগুলোকে দায়ী করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসাদ্দিক আহম্মেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ ক্ষতির পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছবি কথা বলে

ছবি কথা বলে

কর্তৃক Daily Satkhira

ছবিটি ঐতিহাসিক। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে যার খ্যাতি ছিল সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবির আরেকজন হচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিপত্নী শুভ্রা মুখার্জি। সম্প্রতি ছবিটি প্রকাশ করেছেন প্রণবকন্যা শরমিষ্ঠা মুখার্জি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলমান অবৈধ ভাবে বসবাস করে। এবার তাদের দেশছাড়া করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।
এজন্য সরকার বিস্তারিত নির্দেশ দিয়ে দিয়েছে বলেও বুধবার রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। অবৈধ ভাবে ভারতে বসবাস করা এই মুসলমানদের বিতাড়ন পর্ব ধারাবাহিক ভাবে চলবে বলেও জানিয়েছেন রিজিজু।

রিজিজু লিখিত ভাবে জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে অবৈধ ভাবে ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করা হবে। এর জন্য কেন্দ্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রতিটি জেলা ধরে অবৈধ ভাবে বসবাসকারী মুসলমানদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মায়ানমার থেকে ভারতে এসে বসবাস করা রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কমপক্ষে ৪০ হাজার। সমুদ্র পথ ছাড়াও চিন ও বাংলাদেশ হয়েও রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে। শুধু মাত্র জম্মুতেই সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাস করে। বাংলাদেশেও তিন লাখের উপরে এমন নাগরিক রয়েছে।

সরকারি হিসেব বলছে, গত দু’বছরে দেশে অবৈধ রোহিঙ্গা মুসলমানের সংখ্যা চার গুণ বেড়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের সংঘাতের জেরে ২০১২ সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা ওই দেশ ছাড়তে বাধ্য হয়। এখন মায়ানমার সরকারও এই মুসলমানদের সে দেশের নাগরিক বলে স্বীকৃতি দেয় না। ১৯৮২ সালে মায়ানমার নতুন নাগরিক নীতি চালু করলে রোহিঙ্গাদের কার্যত কোনও দেশ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের প্রমাণ পায়। সম্প্রতি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘স্কুলের প্রধান শিক্ষকরা অর্থ আত্মসাতের মূল নায়ক।’ এদিকে, সারা দেশে প্রাথমিকের প্রায় দুই লাখ স্কুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে না । দেশের বিভিন্ন উপজেলার ৭৭টি স্কুলে এই শিশুরা অধ্যয়ন করছে। উপবৃত্তি প্রকল্প পরিচালকের অবহেলা ও অর্থ আত্মসাতে স্কুল শিক্ষকদের জড়িত থাকায় এই শিশুরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সারা দেশে প্রাথমিক পর্যায়ের উপবৃত্তি উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক মহেশ চন্দ্র রায় বলেন, মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে যাচ্ছে। নানা জটিলতার কারণে ৭৭টি স্কুলের দুই লাখ শিশুকে বৃত্তির আওতায় আনা সম্ভব হচ্ছে না। তবে জুলাই থেকে উপবৃত্তির আওতায় সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনের শিক্ষার্থীদের আনা হবে। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা স্থানীয় পর্যায়ে নির্দেশনা দিয়েছি। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দিবেন বলে গর্ভবতী অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মা।
আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবে সে। এমন সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই মেয়ে সন্তানের জন্ম দিলেন ওই নারী।

বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে, মেয়ের নামও রাখলেন ‘ব্যালট’! ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্ট্রিতে চলছিল ভোটগ্রহণ।

গর্ভবতী পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে জানান, একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই জন্ম দেন ফুটফুটে এক মেয়ের।

ভোটকেন্দ্রের ভেতরই মেয়ের জন্মের জন্য চেমান্যাং সদ্যোজাত মেয়ের নাম রাখেন চেপকুরা। সোয়াহিলি ভাষায় এই ‘কুরা’ মানেই হল ব্যালট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে কিংবা তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা।
চলুন জেনে নেওয়া যাক খালি পেটে পানি পান করার কিছু উপকারিতা।

১. সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।

২. রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত।

৩. প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৪. প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয় যায় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।

৫. যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে পানি পানের অভ্যাস করুন। কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভাল হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।

৬. প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পানি বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, মাথা ব্যাথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে।

৭. ঘুম থেকে উঠে অনেকের মাথা ব্যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথা ব্যথার অন্যতম কারণ। সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে পানি পান করা যায় তবে মাথার যন্ত্রণা অনেকটা দূর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest