সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করা হয়েছে। ৯ জুলাই জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি বাতিল করা হয়েছে।

একই সাথে মো: লিয়াকত আলী ও স ম আব্দুস সালামের নেতৃত্বাধীন পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বহাল রাখা হয়েছে।

উক্তপত্রে উল্লেখ্য করা হয়েছে, গত ৮ জুলাই ২০২৩ তারিখে জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি জেলা শ্রমিকলীগের আহবায়কের স্বাক্ষর বা অনুমোদন ব্যতিত এককভাবে শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন। ফলে সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রশ্ন এবং বিতর্কের জন্ম দিয়েছে।

যাহা গঠনতন্ত্র বিরোধী ও সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার শামিল। সুতরাং উক্ত কমিটি বাতিল করা হল এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে মো: লিয়াকত আলী ও স ম আব্দুস সালামের নেতৃত্বাধীন পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বহাল রাখা হল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা পৌর শাখার ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ জুলাই সংগঠনের জেলা সভাপতি মীর আজহার আলী শাহীন ও সদস্য সচিব জিল্লুর রহমান স্বাক্ষরিত একপত্রে মোহাম্মাদ হারুন অর রশিদ ও কবির হোসেন কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, মাজহারুল ইসলাম জীবন, রনি মোল্যা, আবুল হোসেন বাবু, আশরাফুল ইসলাম, নুর ইসলাম, জয়নাল আবেদীন, সদস্য যথাক্রমে হারুন উর রশিদ, রাজু আহম্মেদ, আয়ুব আলী, রানা ভাস্কর, শফিকুল ইসলাম, তহিদুল ইসলাম, আফজাল হোসেন, রবিউল ইসলাম, হেলাল, নাসিম, ইমরান সরদার রাজু, সাদ্দাম হোসেন, আজিজুর রহমান, মছেল উদ্দীন, মোসলেম আলি, রবিউল ইসলাম, মাকসুদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল স্বাক্ষরিত পত্রে অমিত কুমার ঘোষকে আহবায়ক, শ্রীদাম দেকে সদস্য নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ন আহবায় অরবিন্দ কর্মকার, অমিত দত্ত, সদস্য- প্রবীর দে ,সঞ্জীব ঘোষ, মিলন কুমার রায় ,অতনু বসু ধ্রুব সরকার, সুমন বিশ্বাস, অনিমেষ সরকার,

প্রণয় সরকার ,প্রশান্ত কুমার বিশ্বাস ,অ্যাডভোকেট শুভঙ্কর রায় ,কৌশিক কর্মকার ,বাঁধন ঘোষ ,পিন্টু ঘোষ ,নন্দলাল কর্মকার, পবিত্র সরকার, অরূপ রায় উত্তম দাস, সুব্রত হালদার, তালা উপজেলা সদস্য- কিশলয় ঘোষ, বিশ্বজিৎ সাধু অপু, কলারোয়া উপজেলা সদস্য -জয় দাস ,পিন্টু পাল, আশাশুনি উপজেলা সদস্য- কমলেশ সরকার,

গোপাল কুমার সরকার ,দেবহাটা উপজেলা সদস্য -সঞ্জয় সরকার প্রদীপ দাস ,কালিগঞ্জ উপজেলা সদস্য -শংকর কুমার ঘোষ, বৈদ্যনাথ পালিত ,শ্যামনগর উপজেলা সদস্য -উমেশ রায় ,তরুণ কুমার ঘরামী কে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে তিন মাসের ভিতরে সম্মেলন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ০৮/০৭/২৩ তারিখ শনিবার সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে এস এম কামরুল হায়দার নান্টু আহ্বায়ক ও মোঃ গোলাম মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানান। আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, শনিবার জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলার

সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোহাম্মদ আলী,স ম আব্দুর সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ মানিক, এবিএম মজিবুল্লাহ,লিয়াকাত হোসেন, মোঃ আজিম আব্দুল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া ২২ জনকে সদস্য করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন লক্ষ্যে সম্মেলনের ব্যব¯হা গ্রহণ করতে বলা হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব বলেন,জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলার কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যব¯হা গ্রহণ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদানকালে তিনি সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় আস্থা রাখতে হবে।

ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিলউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ, জেলা আ ওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ,জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের ডা মুনছুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসমাম রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন। পরিচালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের একটি মোবাইল ফোনের শো-রুমের চাল কেটে ১০ লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় জড়িত চোর সিন্ডিকেটেরে প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ৩৫টি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম গাইবান্ধা জেলার আব্দুল মান্নানের পুত্র।
শনিবার বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান।

তিনি বলেন, গত ২১ জুন রাতে একটি সংঘবদ্ধ চোরেরা সাতক্ষীরা শহরের মোহাম্মাদিয়া টেলিকম নামক মোবাইল শো রুমের চাল কেটে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী শোরুমের মালিক থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তন্ময় মোহন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টানা ৭২ ঘণ্টার নিরলস পরিশ্রমের পর মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা নূর ইসলাম গ্রেপ্তার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, তার সাথে আরো দুই জন জড়িত ছিলো তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শুক্রবার ভোরে আরো একটি শো-রুম থেকে চুরি হওয়া ৩৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরির আসামীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ০৭ জুলাই ২০২৩ বিকালে শহরের কফিভিলাতে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার গ্রুপ সম্পাদক নাজমুল হক,

গার্ল ইন রোভার নেতা আয়েশা বিনতে আহমেদ, গ্রুপ সদস্য মীর তাহমিদুর রহমান, সিনিয়র রোভার মেট আল মামুন, ওসামা বিন আরিফুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, খুশবু প্রমুখ। প্রসঙ্গত, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরার ভর্তি কার্যক্রম চলমান আছে। আগ্রহীদের স্বপ্নসিঁড়ির পেইজে যোগাযোগ করার জন্য বলা হলো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ এক গৃহবধূ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমারের কন্যা পপি রাণী দাস।

তিনি বলেন ২০১৭ সালে পারিবারিক ভাবে যশোর জেলার মনিরামপুরের মহিতোষ বিশ্বাসের পুত্র শোভন বিশ্বাসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ্বাস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ^াসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। সেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে। বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

তিনি আরো বলেন আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest