সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনের হত্যাকারীদের দ্রুত বিচারের রায়ের দাবিতে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান,

পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাছির আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন ৩ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক সামিউর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল সাধারণ সম্পাদক শামীম, ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ, সাধারণ সম্পাদক সুজন, ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি, মুক্তিযুদ্ধো হলের সভাপতি ইকবাল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মেলার নামে মানুষ নি:শ^ করা অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কলারোয়া পৌরসভার সামনে সাতক্ষীরা-কলারোয়া সড়কের উপর অনুষ্ঠিত বন্ধনে সভাপতিত্ব করেন, কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন।

বক্তব্য রাখবেন, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়ার যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ফৌজি, মিন্টু, ব্যবসায়ী মুজিবর প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার ফুটবল মাঠে আনান্দ মেলার নামে চলছে অবৈধ লটারী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো নি¤œ আয়ের মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে কলারোয়ায় বিভিন্ন প্রান্তে। বাড়ছে চুরির সংখ্যাও। যার কারণে ইতিমধ্যে সর্বশান্ত হতে শুরু হয়েছেন অনেকে। পারিবারিক অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। ২০ টাকা মূল্যের এই লটারীর প্রলোভনে দিশেহারা কলারোয়াবাসী।

পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন তারা। বক্তারা আরো বলেন, কলারোয়া প্রেসক্লাবের নামে ১০টি শর্তে মাসব্যাপী এ মেলার অনুমতি দেওয়া হয়। ১০টি শর্তের মধ্যে লটারির না চালানোর শর্ত থাকলেও সেটি না মেনে অবৈধভাবে চলানো হচ্ছে। অবিলম্বে অবৈধ লটারী বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে জানান বক্তারা।

এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস বলেন, ১০টি শর্তে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা একটি অনুমতি নিয়েছে। কিন্তু আমরা দেখছি তারা কিছু শর্ত ভঙ্গ করছে। তাদের নিষেধ করা হয়েছে। এরপরও যদি না মানে তাহলে আমরা বন্ধ করে দেবো।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, অবৈধভাবে কলারোয়ায় এ লটারি চললে কলারোয়ার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। আইন শৃঙ্খলার অবনতি হবে। যে কারনে এবিষয়টি দেখার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ৪২ নং নওয়াবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন কাবিরুল এলাহী (সুনান) নামের এক শিক্ষার্থী।

সে ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী গ্রামের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কুদরত এলাহীর একমাএ পুত্র ও তার মাতা সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা লাবনী। সে বড় হয়ে একজন ভালো আদর্শবান মানুষ হতে চায়।

তার পিতা মাতা ও সুনান বাবু সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেনো বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এইটুকু তাদের পরিবারের কামনা।

উল্লেখ্য ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কাবিরুল এলাহী (সুনান) ছোট বেলা থেকে নওয়াবেকী গ্রামে তার নানা লাকি মোড়লের বাড়িতে নানা নানীর কাছে মানুষ হয়েছেন এবং সেখান থেকে পড়াশুনা করে আজ তার এই সফলতা অর্জন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই স্লোগানে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা কার্যালয় ও তালা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চেীধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে নারীরাই প্রথম কৃষি কাজ শুরু করেছিলো, নারী সমাজের যে কঠিন কাজ করে সেটি একজন পুরুষ দ্বারা সম্ভব নয়। ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ঘরের কাজ করে থাকে। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে একাত্তর পর্যন্ত নারীদের অবদান সব থেকে বেশি ছিলো।

বাংলাদেশে আজ পর্যন্ত সে সকল আন্দোলন হয়েছিলো সব জায়গাতে নারীদের অবদান ছিলো।তারা যদি এগিয়ে না আসতো তাহলে মুক্তিযোদ্ধে দেশ স্বাধীন করা সম্ভব হতোনা। নারীদের সংঘটিত করে প্রশিক্ষনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব। আজকের নারীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের আগ্রদূত।

বৈঠকে আগত নারীদের ভাষা আন্দোলনের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, আইন, বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণ বিষয়ক, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিয়ন থেকে আগত তিনশতাধিক নারী অংশ নেয়।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে জেলা
শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি,

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ খানম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনার সাংগঠনিক সম্পাদক রাইসুল
কবির বিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. আইয়ুব আলী খান প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন,

সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি ঃ বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে সোমবার দুপুরের শহরের অদূরে তালতলাস্থ সোনাগাঁও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি মিঃ সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য এবং সুচিন্তিত মতামত প্রদান করেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আসাদুজ্জামান, আব্দুল জলিল, মনিরুল ইসলাম মনি, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ ফরিদ আহমেদ ময়না, আমিনা বিলকিস ময়না প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তিনি সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান বিদ্যালয় পরিদর্শন এর অভিজ্ঞতা বর্ননা করে বলেন যে, বিদ্যালয়ের প্রতিটি শিশু অত্যান্ত মেধাবী ও বিশেষ কিছু দক্ষতার অধিকারী। তাদের জন্য সুযোগ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।##

২৭.০২.২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শামছুজ্জামান জুয়েল গুরুত্বর অসুস্থ হয়ে খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

তার রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ^াস, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি ময়দ্দীন ময়না, সাধারণ সম্পাদক কাদের,

৪নং ওয়ার্ডেরে সহ-সভাপতি বদিউজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা: রুহুল আমিন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মিজান, ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক মো: ওবায়দুল ইসলামসহ পৌর কৃষকলীগের সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, এটিএন বাংলার স্টাফ
রিপোর্টার এম কামরুজ্জামানের পিতা আলহাজ¦ মো: শাহাজাহান মল্লিক গত ১৮
ফেব্রুয়ারী মটরসাইকেল দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়েছেন। তার বাম-পা
ভেঙে গেছে। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪৭ নম্বর
কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপাতালের অর্থোপেডিক সার্জন ডা:
মাহামুদুল হাসান পলাশ তার অপারেশন করবেন বলে জানাগেছে। সাংবাদিক এম
কামরুজ্জামান তার পিতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন ।
এদিকে, আলহাজ¦ মো: শাহাজাহান মল্লিকের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি
দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য
মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মনিরুল ইসলাম মনি,
এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest