সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলা মন্দির এর নাট মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা শাখার যুগ্ম সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাস সোনা, দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস, প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, সদস্য প্রবীর পোদ্দার উপস্থিত ছিলেন। গীতা পাঠ প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে সর্বমোট ৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক গ্রæপে প্রথম স্থান অধিকার করেন শ্রেয়ান মজুমদার দ্বিতীয় সায়নী ভট্টাচার্য তৃতীয় সৌম্য ব্যানার্জি। খ গ্রæপের প্রথম স্থান অধিকার করেন প্রসূন ব্যানার্জি দ্বিতীয় শুভজিৎ সরকার তৃতীয় অর্পিতা মন্ডল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন দিবাকর ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী প্রদ্যুৎ কুমার বিশ্বাস। ক ও খ গ্রæপের বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট বিতরণ করা হয় বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উদ্বোধন শ্রী বিশ্বনাথ ঘোষ সকল প্রতিযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিজয়ী প্রতিযোগিতারা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক সঞ্জীব ব্যানার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে পরিমল কুমার রায় নামে এক শিক্ষকের বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত ২টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামের তার বাড়িতে একদল চোর হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, রাত দুইটার দিকে ৭/৮ জনের একদল চোর ঘরের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে।

একপর্যায়ে আলমারীতে রক্ষিত নগদ ৭০হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটর সাইকেল ও পরিধানের মূল্যবান কাপড়সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তারা। এনিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনাসহ অজ্ঞান পার্টির অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত ৩-৭-২০২৩ ইং তারিখে আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স,ম হেদাতুল ইসলাম, সদস্য সচিব এস এম মশিউল হুদা তুহিন স্বাক্ষরিত একপত্রে ১নং শোভনালী ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১১-৭-২০২৩ ইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে জানতে পারি কিছু সংখ্যাক সদস্য পদত্যাগ করেছে।

যেটা সঠিক না। প্রকৃতপক্ষে ওই পোস্টে উল্লেখিত কেউ পদত্যাগ করেনি। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য যথাক্রমে মাসুদ রানা, ইয়ারুল ইসলাম, মো: আকবর আলী, মো: আব্দুল মালেক,

মো: আমজাদ সরদার, মো: শহীদুল সরদার, মো: বিল্লাল গাজী, মো: ই¯্রাফিল (বাবুল)। তারা সকলেই ইউনিয়ন বিএনপির সাথে আছে। তাদের লিখিত কাগজও আছে। আমরা ১নং শোভনালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এহেনে কর্মকা-ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

আহসান হাবিব
আহবায়ক
১নং শোভনালী ইউনিয়ন বিএনপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ২ হাজার লিটার ভেজাল মধুসহ মরিয়ম বেগম (৩২) নামের এক নারী আটক হয়েছে। জব্দকরা হয়েছে বিপুল পরিমাণ চিনি ও রাসায়নিক তরল। বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আশরাফ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে ভেজাল মধু তৈরির মুল অভিযুক্ত আটককৃত নারীর স্বামী কামাল হোসেন পলাতক রয়েছেন।

কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা এলাকার রুহুল আমিনের ছেলে। কৃষ্ণনগরে আশরাফ হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করার অভিযোগ রয়েছে কামাল হোসেনের বিরুদ্ধে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, কৃষ্ণনগরে আশরাফ হোসেনের সেমি-পাকাবাড়ি ভাড়া নিয়ে মানবস্বাস্থের জন্য ক্ষতিকর ভেজাল মধু তৈরি করে আসছিলেন কামাল হোসেন ও মরিয়ম বেগম দম্পত্তি। গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু কারখানায় অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়েকামাল হোসেন সটকে পড়লেও আটক হন তার স্ত্রী মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভেতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। এছাড়াও জব্দ করা হয়েছে ভেজাল মধু তৈরির মেশিন,চিনিসহ বিভিন্ন রাসায়নিক তরল। জব্দকৃত মধুর বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশসুপার আরও জানান, সুন্দরবনের মধুর সুনামক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল মধু তৈরি করে আসছে। আটক আসামীকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া ভেজাল মধু তৈরিরমুল হোতা কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামান।

লিখিত অভিযোগে জানা গেছে, কলারোয়া উপজেলার ১৫ নং জে এল বাকসা বাগাডাঙ্গা মৌজার সাবেক ৫১২৩ হাল ৮৯১৩ দাগের ১৫ শতক জমি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি।

যা ্ওয়াকফ ষ্টেট এর আওতাভুক্ত মাদ্রাসার জমি। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে বোয়ালিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক চিহ্নিত ভূমিদস্যু আলতাফ হোসেন জোরপূর্বক দখল করে আসছে। ইতোমধ্যে উকিল নোটিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানও দিয়েছিল আলতাফ। এরপর সে মাদ্রাসার জমি এওয়াজন করার জন্য আবেদন করে।

কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেনি। পরে মাদ্রাসার মোতাওয়াল্লী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জমির হারি চাইলে সে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। গত ১৫ মে মাদ্রাসার জমিতে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলে ভূমিদস্যু আলতাফ ওই সাইনবোর্ড ভাংচুর করে। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত জমিতে গেলে মারপিট ও খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। ওই ভূমিদস্যুর কবল থেকে মাদ্রাসার সম্পত্তি রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকেন বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে।

ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে তার কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে এবং ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপর থেকে আকাশ বিভিন্নভাবে ওই নারীকে ব্লাকমেইল করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী লম্পট আকাশের বিরুদ্ধে হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮। তিনি আরো জানান, এ মামলায় বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জনস্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মৌমাছি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রশান্ত মল্লিক।
প্রভা সংস্থা,সঞ্চিতা মহিলা উনয়ন সংস্থা, ডুইডো,গণচেতনা ফাউন্ডেশন, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ও মৌমাছি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম।

জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে আরো বক্তব্য রাখেন গণ চেতনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য,সঞ্চিতা মহিলা উনয়ন সংস্থার সভানেত্রী মিসেস সিরাজুন(সঞ্জু), মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছকিনা পারভিন প্রমূখ। অবস্থান কর্মসূচি পালন করার পর জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকামেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান ব্যয় কমিয়ে আনতে বক্তাদের সুপারিশ- হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও তহবিল গঠন করা। অস্বাস্থ্যকর পণ্য (কোমলপানীয়, তামাক, ফাস্টফুড, জাংকফুড, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য) এর উপর নির্ধারিত কর আরোপ করে হেলথ প্রমোশন ফাউন্ডেশন এর আর্থিক যোগান স্থায়ীত্বশীল ও নিশ্চিত করা। সরকারের বিদ্যমান কমিউনিটি ক্লিনিক এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হেলথ প্রমোশনের বিষয়টি যুক্ত করা। হেলথ প্রমোশন ফাউন্ডেশন বিষয়ক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সকল মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা। হেলথ প্রমোশন ফাউন্ডেশন বিষয়ক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সিভিল সোসাইটি, পরিবেশকমীর্, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করা এবং মতামত যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে নৌকায় ভোট চেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসমাম রেজা, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদস্য সেলিম রেজা, মহাদেব শাহা, যুবলীগ নেতা তুহিনুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি। পরিচালনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest