সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি :
নৌকাকে আবারো বিজয়ী করতে ও জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে এবং সরকারের সফলতা তুলে ধরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহাসিক যশোরেশ্বরী কালি মন্দির সংলগ্ন হাট ও বাজারে সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে গনসংযোগ ও কুশল বিনিময় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি ।

গত ইং ১০ জুলাই (সোমবার) বিকাল ৫ :৩০ ঘটিকার সময় উক্ত গনসংযোগ ও কুশল বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জি এম শোকর আলী,শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জি এম বজলুর রশিদ সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মূহুর্তের মধ্যে সেখানে শত শত মানুষের সমাগম ঘটে । শত শত নেতাকর্মী ও সাধারন জনগনকে কাছে পেয়ে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সরকারের ব্যাপক উন্নয়ন ও সফলতার কথা তুলে ধরে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা তুলে ধরে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
সভায় সাতক্ষীরাকে মাদকমুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া সাতক্ষীরা শহর যানজট মুক্ত করা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রস্তাব গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের অফিসার একাদশ ও কর্মচারী একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ জুলাই, ২৩ ইং বিকাল সাড়ে ৪টায় দেবহাটা ফুটবল মাঠে উক্ত প্রীতি মনোমুগ্ধকর খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এবং অপর পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইউএনও অফিসের অফিস সহকারী সাদেকুর রহমান।

বিকাল সাড়ে ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। খেলায় কর্মকর্তা একাদশের পক্ষে খেলা করেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অপর পক্ষে কর্মচারী একাদশের পক্ষে উপজেলার বিভিন্ন অফিসের বাছাইকৃত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এবং দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের দেয়া ২ গোলে কর্মকর্তা একাদশ ২-১ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন দেবহাটার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রেফারি জিন্নাত আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে অপহরণ করে পুড়িয়ে হত্যার অভিযোগে নূরুল আমিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এমজি আযম এই রায় দেন। তবে আসামী নুরুল আমিন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়।

যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামী নূরুল আমিন কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৭ এপ্রিল গয়ড়া গ্রামের জনৈকা কিশোরীকে (১৩) অপহরণ করে ধর্ষণ করে নূরুল আমিন (২২) নামের এক যুবক। পরে ওই কিশোরী গর্ভবতী হয়। এক পর্যায়ে নূরুল আমিন একই সালের ২৮ অক্টোবর ওই কিশোরীকে পুড়িয়ে হত্যা করে তার মরদেহ পলিথিনে মুড়িয়ে কলারোয়া সীমান্তের হিজলদী চেকপোস্টের পাশে ফেলে পালিয়ে যায়।
এদিকে, অপহরণের ঘটনার পর দিন ৮ এপ্রিল কিশোরীর বাবা বাদি হয়ে নূরুল আমিনসহ তার সহযোগী আব্দুল জলিল, খলিলুর রহমান, রুহুল আমিন,রিপন হোসেন ও খায়রুল ইসলামকে আসামী করে কলারোয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১০। তাং ০৮/০৪/২০১২। এদিকে, কলারোয়া থানার তৎকালিন এসআই গোলাম সরোয়ার ২০১৩ সালের ১৮ আগষ্ট সাতক্ষীরা আদালতে আসামীদের বিরুদ্ধে একটি সম্পুরক চার্জশিট প্রদান করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাড. জহুরুল হায়দার বাবু জানান, মামলায় পুলিশের দেয়া চার্জশীট ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭ ধারায় আসামী নূরুল আমিনকে ১০ বছর ও একই আইনের ৯/২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদ-সহ ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সাংবাদিককে সাজা দিয়েছে আদালত। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ সাজা দিয়েছেন। সাজা প্রাপ্ত দুই সাংবাদিক হলেন সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পল্টু এবং পত্রিকাটির স্টাফ রিপোর্টার মুনসুর রহমান।

মামলার বাদীপক্ষের আইনজীবী এড. সালাউদ্দিন ইকবাল লোদী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০২১ সালে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় সাতক্ষীরা মহিলা কলেজ নিয়ে একটি বিতর্কিত মিথ্যা সংবাদ পরিবেশন করে।

এবিষয়ে কলেজের তৎকালিন অধ্যক্ষ আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা দুটির মধ্যে টি আর ১৫৬/২১ নং মামলায় সাংবাদিক মুনসুর রহমানকে ১ হাজার জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদ- এবং ১৮/২১ নং মামলায় ওয়ারেশ খান চৌধুরী পল্টু এবং মুনসুর রহমানকে ৫শ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এ্যাডভোকেসী নেটওয়ার্কের কর্মকর্তা ও সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ। প্রশিক্ষণ ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলিটেটর জহির উদ্দীন।

এর আগে শনিবার প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালীন সময়ে ইউপি সদস্যদের উপরে হামলা চেষ্টায় জড়িতদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে ঘোনা ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় পরিষদের সকল ইউপি সদস্যসহ ইউনিয়নের সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, গত বৃহস্পতিবার (৬ জুলাই) প্রতি সপ্তাহের ন্যায় ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসে। ওইদিন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাদেক আলীর স্ত্রী রেবেকা খাতুন একই এলাকার জিয়ারতুল মোল্ল্যার ছেলের কাছে ৬০ হাজার টাকা পাবে মর্মে দায়েরকৃত একটি কেস্-এর শুনানী ছিলো। তবে শুনানী কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে বিচার কার্যক্রমকে পণ্ড করতে জাহাঙ্গীরের সমর্থকরারা হট্টগোল শুরু করে। এসময় উপস্থিত ইউপি সদস্যরা হট্টগোলকারীদের বাইরে যেতে বললে জাহাঙ্গীরসহ তার সমর্থক আব্দুল করিম, বকুল হায়দার, জিয়াদ আলী, মঞ্জুরুল আলম, ওলিউর রহমান, মনিরুল ইসলাম, সজলসহ অজ্ঞাত ২০/৩০জন ব্যক্তি ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত সকল ইউপি সদস্যদের উপরে হামলা চালায়। পরে সেখানে তাদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এঘটনায় সাতক্ষীরা সদর থানাতে একটি এজাহার দায়ের করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমিসহ আমার পরিষদের সকল ইউপি সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতার ভিতরে রয়েছি। ঘটনার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে আসামীরা ধোরাছোয়ার বাইরে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকী-ধামকী দিচ্ছে। এসময়, এঘটনার সুষ্ঠ বিচার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সহ-সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির জেলা সভাপতি মীর আজহার আলী(শাহিন)।

বিবৃতিতে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি কলেজের অধ্যক্ষ জাহিরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ একটি চক্র তাকে জামায়াত-শিবিরের ট্যাগ লাগিয়ে মিথ্যাচার করা হয়েছে।

মৃগীডাঙ্গা গ্রামের রাষ্ট্রদ্রোহী মামলার আসামী আহম্মদ আলী এধরনের মিথ্যাচার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest