এ বছরই বিয়ে করছেন, ঘোষণা দিয়েছিলেন বছরের শুরুতে; গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে।
পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম; তিনি শিক্ষামন্ত্রীর মেয়ে। শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে তাদের হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।
ইমরান বলেন, “পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল বিয়ে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনে ব্যক্তিগতভাবে আড়ম্বর বা আনুষ্ঠানিকতা পছন্দ করেন না কল্যাণ ব্যানার্জি। তবে শুভানুধ্যায়ী, সুহৃদ ও স্বজনদের ভালবাসায় শেষ পর্যন্ত সাংবাদিকের জন্মদিনটি হয়ে উঠল আনন্দময়।
নিজস্ব প্রতিবেদক: মাদক বিরোধী কনসার্টকে সামনে রেখে সাতক্ষীরা স্টেডিয়ামের গ্রিল কেটে দুটি স্টল বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় ক্রীড়া কাউন্সিলের অধীন স্টডিয়ামের কোন স্থাপনায় বিনা অনুমতিতে এমনটি করার কোন সুযোগ না থাকলেও গ্রিল কেটে চায়না কিচেন ও চায়না বাংলা ফাস্ট ফুড এর দুটি স্টল বসানো হয়।
আসাদুজ্জামান: বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা জেলা পরিষদ থেকে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, লম্পট প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানকে পিটিয়ে ও গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিক্ষুব্ধ জনতা এ সময় তাকে দিয়ে জেলা পরিষদের পুকুর ঘাট ও একাধিক কক্ষ ঝাড়– দিয়ে তা পরিষ্কার করতে বাধ্য করান।