গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন (এমপি) নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ (শনিবার) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে দুর্বৃত্তরা এমপি লিটনকে লক্ষ্যকরে গুলি ছোড়ে।
আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সাড়ে সাতটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম ভূইয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে: সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিন যুবক মোটরসাইকেল যোগে এমপি লিটনের বামনডাঙ্গার বাড়িতে আসে। এসময় তিনি বৈঠকখানায় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন।
দুই যুবক বাসার ভেতরে ঢুকে লিটনকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়লে তিনি আহত অবস্থায় পড়ে যান। তারা বুকে ও হাতে দু’টা করে গুলিবিদ্ধ হয়। এর পরপরই দুর্বৃত্তরা দ্রুত বৈঠকখানা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
তবে কে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।
এর আগে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় সমালোচিত হন এমপি লিটন। ২০১৫ সালের ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
শিশুটির বাবা সাজু মিয়া ঘটনার পরদিনই সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় দশজনকে।

আব্দুল জলিল: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১০ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।
ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স তেমনটা ভালো হয়নি। তাদের বিপক্ষে দাপটের সঙ্গে খেলেছে নিউজিল্যান্ড। ২৩৭ রানের লক্ষ্যে নেমে কেন উইলিয়ামসন ও নেইল ব্রুমের হাফসেঞ্চুরিতে ভালোভাবেই এগিয়ে গেছে স্বাগতিকরা। ৪১.২ ওভারে মাত্র ২ উইকেটে লক্ষ্যে পৌঁছায় ব্ল্যাক ক্যাপরা। ৮ উইকেটে ম্যাচটি জিতে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
পদত্যাগ করেছেন ভারতের তৃতীয় লিঙ্গের প্রথম এবং একমাত্র অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়। সহকর্মী-স্টাফ ও শিক্ষার্থীদের অসহযোগিতার কাছে ‘হেরে যাওয়া’র কথাই জানালেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের এই শীর্ষ ব্যক্তি। যদিও রূঢ় আচরণ ও অসহযোগিতামূলক মনোভাবের অভিযোগ তুলে শিক্ষার্থী-শিক্ষকরা মানবীর দিকেই অভিযোগের আঙ্গুল তাঁক করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াব্লুমস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মানবীর পদত্যাগের খবরটি নিশ্চিত করেছে।
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম পরাজিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের বাড়িতে শনিবার সকালে মিষ্টি নিয়ে মুনসুর আহমেদকে মিষ্টি মুখ করান এবং মুনসুর আহমেদ নজরুল ইসলামকেও মিষ্টি মুখ করান। এ সময় উভয়ে আলিঙ্গন করেন। নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে তার পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চারদিকে বড় বড় পাথর। মাঝের জায়গাটুকু সমান। এখানে লাগানো হয়েছিল আলু। এখন নয় প্রায় তিন হাজার ৮০০ বছর আগে!
বিনোদন ডেস্ক: শুনলে চোখ কপালে ওঠার মতোই ব্যাপার। বিরাট কোহলিকে চেনেন না সানি লিওন! এমন অবাক করার মতোই কা- ঘটালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। যা নিয়েই তোলপাড় সৃষ্টি হয়ে ভারতীয় মিডিয়ায়।
স্বাস্থ্য ও জীবন: পেঁপে যেমন সাস্থের জন্য উপকারী, তেমনি পেঁপের দানাও। পাকা পেঁপের দানা বহু গুণের অধিকারী। প্রতিদিন এক চামচ পেপে দানার গুঁড়াই যথেষ্ট। জেনে নিন এর গুণাগুণ-