আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সাহেদ-জুলফিকার প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৯ জন ভোটারের মধ্যে ৪৪০ জন ভোটার ভোটাধিকার প্রদান করেন। ৯টি পদের বিপরীতে ২টি প্যানেলে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। সভাপতি পদে আনিছুর রহমান সাহেদ (ছাতা) ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুর রহমান (চেয়ার) পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী (মাছ) ৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস হুসাইন (দোয়াত কলম) পেয়েছেন ১১৭ ভোট। সহ-সভাপতি পদে ইশার আলী সরদার (আনারস) ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুহাঃ শাহিন (তালাচাবি) পেয়েছেন ১৫৬ ভোট। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান (টেলিভিশন) ২৭৫ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম সরদার (মোবাইল) পেয়েছেন ১৩৯ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ১ম শফিকুল ইসলাম (ডাব) ৩০০ ভোট, ২য় জহুরুল গাজী (সাইকেল) ২৮৬ ভোট, ৩য় মনিরুল গাজী (কলস) ২৬৭ ভোট, ৪র্থ আব্দুল মুজির (দেওয়াল ঘড়ি) ২৬৬ ভোট ও ৫ম আব্দুল্লাহ আল মামুন (জগ) ২৫১ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি গুলবাহার আলী (গোলাপফুল) ১৬০ ভোট ও আব্দুল লতিফ (মোমবাতি) ১০৮ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্ন্যাসী কুমার মন্ডল ও প্রিজাইডিং অফিসার রামেন্দু বাছাড় সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন রাশিদুজ্জামান। পোলিং অফিসার ছিলেন মুজিবুর রহমান ও ফরিদ আহম্মেদ। নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, আ’লীগ নেতা ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন, সেক্রেটারি মনিরুজ্জামান বিপুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে জুনিয়র গ্রুপ জয়লাভ করেছে। রবিবার বিকালে মাঘরী যুবসমাজের আয়োজনে (২২-৪০)সিনিয়র গ্রুপ এবং (১২-১৮) জুনিয়র গ্রুপের মধ্যেকার খেলায় সিনিয়র গ্রুপকে পরাজিত করে জুনিয়রা জয়লাভ করে। খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট তরুন সমাজসেবক আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, ডাক্তার বাবুর আলী। খেলায় সিনিয়র গ্রুপের অধিনায়ক ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ ও জুনিয়র গ্রুপের অধিনায়ক ছিলেন রেজাউজ্জামান। সিনিয়ররা ১০৩ রান করে অল আউট হলে তার জবাবে জুনিয়ররা ৮ ওভারে ১০৫ রান করে জয় লাভকরে।
তালা প্রতিনিধি: তালা উপজেলার খড়েরডাঙ্গা গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ছাত্রী (১০) কে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনার ছাত্রীর মা তালা থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ ২ ব্যক্তিকে আটক করে। এরমধ্যে একজন ৩ সন্তানের জনক।
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে ডিবি’র ওসি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে জনৈক এনামুল হক নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে। শুক্রবার দুপুরে বাজারের ব্যবসায়ী “চায়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এন্ড আল্লারদান সেনেটারি মার্ঠ” এর স্বত্ত্বাধিকারি মাধবকাটি গ্রামের আলহাজ মো. আতাউর রহমানকে ডিবি’র ওসি এনামুল হক পরিচয়ে তার মুঠোফোনে ০১৭১১-৭১৬৮৫৪ নম্বরে এসপি মঞ্জুরুল ইসলামের অনুকুলে ০১৯৭১-২৪২৫৩২ নম্বর বিকাশ এ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। আর যদি টাকা পাঠানো না হয় তবে, আলহাজ্ব মো. আতাউর রহমানের নামে জঙ্গি, নাশকতা ও মাদক বিষয়ে মামলা এজহারভুক্ত করবেন বলে হুমকি দেয়া হয়। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং ৮৪৫।
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের রতনপুরে আফরোজা খাতুন (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। অপর দিকে একই উপজেলার চাম্পাফুলে সুজিত দাস (২২) নামে এক যুবক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, রতনপুর ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী দুই সন্তানের জননী আফরোজা খাতুন শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই গৃহবধূর মৃত্যুর বিষয় নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে আফরোজা খাতুনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং- ৩৪। অপরদিকে, উপজেলার চাম্পাফুল গ্রামের মৃত আনন্দ কুমার দাশের ছেলে সুজিত দাশ রোববার সকাল ১১ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন ও উপ-পরিদর্শক শাহাআলম ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে ক্লোজড করা হয়েছে। রোববার রাতে সরকারের এক আদেশে তাকে ক্লোজড করা হয়।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বহুল আলোচিত মহিলা এমপি পুত্র রাশেদ সরোয়ার রুমনকে চাঁদাবাজির দুটি পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে সাতক্ষীরা জেলার গ-ি ছাড়িয়ে দেশজুড়ে আলোচনায় চলে এসেছেন সাংসদ মিসেস রিফাত আমিন ও তার পুত্র রুমন। তাদেরকে নিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হয়েছে রবিবার। এর আগে স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরার প্রথম পৃাতায় ৬ কলামজুড়ে প্রধান শিরোনাম হয়েছেন মা ও পুত্র। নিজের পুত্রের অপকর্ম অকপটে অস্বীকার করে উল্টো জেলা আ.লীগের নেতাদের ‘সাইজ’ করতে চাওয়া সাংসদ মিসেস রিফাত আমিন! পুত্রধন চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার পরও তার অদ্ভুত বক্তব্যÑ “সংসদ থেকে আমার কাছে ফোন এসেছে। বলা হয়েছে সব ভাল এমপিদেরই একজন আপনি। আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে যা হচ্ছে সবই মিথ্যা ও অপপ্রচার।” সংসদ থেকে কে ফোন করেছেন তা অবশ্য বলেননি তিনি। সম্ভবত সংসদ কথা বলতে পারছে এখন!
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীতে ট্রলার ডুবিতে তাইজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তাইজুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এদিকে, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুই জন বলে জানিয়েছেন প্রতাপনগর ইউপি চেযারম্যান জাকির হোসেন।