স্পোর্টস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন। বিপিএলের দ্বিতীয় আসরেও শিনা চৌহান উপস্থাপনা করেছিলেন। তৃতীয় আসরে অনুপস্থিত থাকলেও এবারের চতুর্থ আসরে আবারও বিপিএল উপস্থাপনা করতে যাচ্ছেন শিনা চৌহান। এমনটিই জানিয়েছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান-প্রধান তানভীর খান।
আগামী ৪ নভেম্বর থেকে বিপিএলের চতুর্থ আসর শুরু হবে। শিনা চৌহান ছাড়াও এ আসরে উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। বিপিএলের তৃতীয় আসরেও আমব্রিন উপস্থাপন করেছিলেন। তখন তাঁর সঙ্গে উপস্থাপনায় ছিলেন কলকাতার আরেক জনপ্রিয় উপস্থাপক পামেলা। এবার আর পামেলা থাকছেন না।
এদিকে শিনা চৌহানের টানা পাঁচ বছর বিপিএলে উপস্থাপনা করার কথা ছিল। চ্যানেল নাইনের সঙ্গে সেই চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু চুক্তির কিছু শর্ত পালন না করায় বিপিএলের তৃতীয় আসর থেকে বাদ পরেছিলেন শিনা। আবারও অনেক যাচাই-বাছাই করার পর শিনাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল নাইন কর্তৃপক্ষ।
২০১৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন শিনা চৌহান।

ন্যাশনাল ডেস্ক: বর্তমান সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ন্যাশনাল ডেস্ক: পঞ্চাশের দশকে আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া। তাঁর সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা। আর কাউছ মিয়াই দেশের শীর্ষ করদাতা।
অনলইন ডেস্ক: রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের জীবনে এমন ভয়ানক দিন স্বাধীন বাংলাদেশে এর আগে কখনো আসেনি।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার লাবসায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গ্রামবাসী ধর্ষক মজিদ পাটোয়ারীকে হাতেনাতে ধরে গাছে বেঁধে রাখেন। কিন্তু আটক ধর্ষককে কিছু সময়ের মধ্যে ছাড়িয়ে নিয়ে যান যুবলীগের এক নেতার নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা। শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: সরকারি কলেজ ছাত্র সংসদরে সাবেক জিএস ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে সদর উপজেলার বাধনডাঙ্গা গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে ও সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক। ১ নভেম্বর নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।