সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মনিকা হাউলী (১৩) নামে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী অপহরণ হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চিংড়া গ্রামের মাখন হাউলীর মেয়ে ও উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, মনিকা হাওলী রোববার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে উকশা বিজিবি ক্যাম্পের পাশে পৌছালে মুকুন্দপুর গ্রামের কালীপদ ঘাটীর ছেলে অমল ঘাটি (২১) তার বন্ধু একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাকির হোসেনের (২২) সহায়তায় জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর মেয়ের অভিভাবকরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে সন্ধান না পেয়ে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজিব রায় স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপহৃতাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর নব-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কলারোয়া রির্পোটাস ক্লাবের কার্য নির্বাহী সদস্য সাংবাদিক এম আইউব হোসেনকে  বিদ্যালয়ের  বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত  করায় সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলারোয়া রিপোর্টার্স ক্লাব। গতকাল ক্লাবের এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষে বিবৃতি দিয়েছেন, সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক গোলাম রসুল, ক্রিড়া সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আসাদুজ্জমান আসাদ, কার্য নির্বাহী সদস্য জি,এম জিয়া, এম এ কাসেম, এসএম ফারুক হোসেন, মোজাফফর হোসেন পলাশসহ ক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকরা। বিবৃতিতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহী সদস্য সাংবাদিক এম আইউব হোসেনকে দলুইপুর প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি এম আবুল হোসনে হোসাইন: সদর উপজলোর শবিপুর ইউনয়িন পরষিদ মলিনায়তনে শবিপুরে শশিু ফোরাম সদস্যদরে সাথে মহেরেপুর জলোর এনসটিএিফ ও সভে দ্য চলিড্রনে প্রতনিধিদিরে মতবনিমিয় অনুষ্ঠতি হয়ছে।ে সোমবার বকিালে ৬নং ওর্য়াডরে কমলা শশিু ফোরামরে সভাপতি মোছা. খাদজিা সুলতানার সভাপতত্বিে উক্ত সভা অনুষ্ঠতি হয়। ৫নং শবিপুর ইউনয়িন পরষিদ, ব্রকেংি দ্য সাইলন্সে ও সভে দ্য চলিড্রনে এর  সহযোগতিায় সভায় উপস্থতি ছলিনে সভে দ্য চলিড্রনে’র সনিয়ির প্রকল্প র্কমর্কতা নাসদিুল হক, চাইল্ড লডে অ্যাডভোকসেি পলসি’ির সনিয়ির অফসিার আবু জাফর মোহাম্মদ হোসনে, আফরোজা আক্তার বানু, ব্রকেংি দ্য সাইলন্সে’র প্রোগ্রাম ম্যানজোর ড. তারকেুজ্জামান, শশিুদরে জন্য প্রকল্পরে প্রকল্প পরচিালক সুনীল কুমার রায়, মহেরেপুর উপজলো ভলান্টয়িার মো. আব্দুল মান্নাফ সহ এনসটিএিফ নতেৃবৃন্দ। এসময় অতথিবিৃন্দ সদর উপজলোর শবিপুর ইউনয়িনে চলমান অভযিোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রয়িা, শশিু ফোরামরে কাজ, তাদরে র্অজন, কভিাবে তারা এলাকার সমস্যাগুলো সমাধান কর,ে বাল্যববিাহ ও যৌন নর্যিাতন প্রতরিোধ, ওর্য়াড সভা প্রভৃতি বষিয়ে শশিু ফোরাম সদস্যদরে সাথে মতবনিমিয় করনে। অতথিবিৃন্দ  ইউনয়িনে চলমান অভযিোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রয়িা, শশিু ফোরামরে র্অজন, শশিু ও প্রতবিন্ধীদরে উন্নয়নে বাজটে বরাদ্দ রখেে পরকিল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদহিতিা নশ্চিতি করার প্রক্রয়িা দখেে সন্তোষ প্রকাশ করে একাজ গুলি মহেরেপুর জলোর বভিন্নি এলাকায় বাস্তবায়ন করবনে বলে আশাবাদ ব্যক্ত করনে। এছাড়া আরো উপস্থতি ছলিনে সভে দ্য চলিড্রনে’র সনিয়ির প্রকল্প র্কমর্কতা হাসান সদ্দিকিী মলিন, পএিসকএেস এর টকেনক্যিাল অফসিার হোসনা বানু রানী, ব্রকেংি দ্য সাইলন্সে’র সাতক্ষীরা অফসি ইনর্চাজ মো. শরফিুল ইসলাম, প্রোজক্টে অফসিার মনরিুজ্জামান টটিু,  ইয়ূথ ভলান্টয়িার খাদজিা সুলতানা, আবুল হোসাইন সহ শশিু ফোরামরে সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী উপযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৮ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা : শিশু শ্রেণি হতে ২য় শ্রেণি “ক” বিভাগ,৩য় শ্রেণী হতে ৫ম শ্রেণী “খ” বিভাগ। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি “গ”  বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। চিত্রাংকনের বিষয় ও মাধ্যম-উন্মুক্ত, সময়-১ ঘন্টা। সকাল ১০টা ৩০ মিনিটে সুুন্দর হাতের লেখা প্রতিযোগিতা : শুধু মাত্র শিশু শ্রেণী হতে ২য় শ্রেণি পর্যন্ত। ১৯ অক্টোবর সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা : বিষয়- “ শেখ রাসেল আমাদের গর্ব ” সময়-৪০ মিনিট। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি “গ” – বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। সকাল ১০টায় নির্ধারিত বক্তৃতা  প্রতিযোগিতা। বিষয় Ñ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল” বক্তৃতার নির্ধারিত সময়-৫মিনিট। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণী “গ ”- বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। দুপুর ১২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিদের শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগে আনতে হবে। অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরযুক্ত নামের তালিকা সংগে আনতে হবে। প্রতিযোগী অংশ গ্রহণ ও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
নিজস্ব প্রতিবেদক: জেল থেকে বেরিয়ে সদ্য দিনেই সাতক্ষীরার তালা উপজেলার খেসরার একটি ঘেরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান ও তার বাহিনী। এ সময় ঘেরে থাকা জমির মালিক পক্ষের চার নারীকে বেপরোয়া ভাবে মারধর করে ঘের দখল করে নিলেও পুলিশ তাদের হটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আতাউর ও তার ক্যাডার বাহিনীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। তালা উপজেলার খেসরা ইউনিয়নের  বিশ্বাসের চক ঘেরে সোমবার ভর দুপুরে এই হামলা চালায় জেল থেকে আজ জামিনে আসা কয়েক মামলার আসামি আতাউর ও তার  বাহিনী। এদিকে ঘেরে হামলা করেই ক্ষ্যান্ত হয়নি আতাউর। আহতরা যাতে চিকিৎসা নিতে যেতে না পারে সেজন্য পথে ব্যারিকেড দেয় সে ও তার বাহিনী। পুলিশ এই ব্যারিকেডও সরিয়ে তাদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত চার নারী লক্ষ্মী রানী গাইন, শিবানী গাইন, নমিতা গাইন ও সুলতা গাইনের মাথা ফেটে গেছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।জমির মালিক সত্যরঞ্জন গাইন জানান ৫০ বছরেরও বেশি সময় ধরে দখলে থাকা বিশ্বাসের চকে তাদের পৈত্রিক ৪৫ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। তিনি জানান এই জমি জনৈক প্রবীর নিজের দাবি করলেও  কোনো কাগজপত্র না থাকায় মামলায় সে বারবার হেরে যায়। খুলনার সেই প্রবীরের ভাড়াটিয়া হিসাবে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান আগেও এই ঘেরে হামলা চালিয়েছিল। এ নিয়ে মামলা হলে আতাউর তার সহযোগি কাসেম ও আমিরুল জেল খাটে। তিনি জানান আজ সকাল থেকে তার পরিবারের নারী সদস্যদের সাথে নিয়ে তারা ঘেরে মাছ ধরছিলেন। এ সময় জামিনে বাড়ি এসেই আতাউর তার অপর সঙ্গী মুড়োগাছা গ্রামের মেহেদী হাসান বাবু, খাজো রবীন, সুরঞ্জন, মিলন, আবুল কাসেম ও আমিরুলসহ ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। তাদের মার খেয়ে সুদর্শন গাইন, ফনীন্দ্র গাইন, সুজয় গাইন এবং তিনি নিজেসহ বাড়ির পুরুষ সদস্যরা প্রাণ বাঁচাতে  ছুটে বেরিয়ে যান। এ সময় তারা হামলা করে নারী সদস্যদের ওপর। আহতরা জানান তাদেরকে মারধর করে অচেতন অবস্থায় ঘেরের মাঝে দুই ঘন্টা ফেলে রেখে আতাউর বাহিনী পাহারায় থাকে। খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়ার নির্দেশে খেসরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান দ্রুত ঘটনাস্থলে যান। তিনি হামলাকারী দখলদারদের হটিয়ে দেন। তিনি আহতদের উদ্ধার করে সাতক্ষীরায় পাঠানোর ব্যবস্থা করলেও আতাউর ও তার বাহিনী বাথুয়ারডাঙ্গায় রাস্তায় ব্যারিকেড দেয়। এস আই হাসানুর রহমান জানান তিনি ফের সেখানে যেয়ে হামলাকারীদের ধাওয়া করে আহতদের সাতক্ষীরায় চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এসআই হাসান আরও জানান ‘ আতাউর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি মামলা আছে। সে আজ সোমবার জেল থেকে বেরিয়ে এসে এই হামলা চালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন আমরা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছি। খেসরা ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজু জানান, আমি তালায় মিটিংয়ে আছি। এ সম্পর্কে কিছুই জানিনা। যোগাযোগের চেষ্টা করা হলেও আতাউরের ফোন বারবার বন্ধ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

gold
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে থেকে ১৬ কেজি স্বর্ণ চোরাচালান মামলার অন্যতম আসামী রবীন্দ্রনাথ দাসকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রবীন্দ্রনাথ দাস কলারোরোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের জ্ঞানেন্দ্রনাথ দাসের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, গত ২ সেম্পেম্বর ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে একটি মটর সাইকেলের সিটসহ বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি স্বর্ণেরবারসহ আলিউজ্জামান নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধারকৃত মটর সাইকেলটির মালিক এই রবী›ন্দ্রনাথ দাস। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ১৬ কেজি স্বর্ণেরবার চোরাচালানীর ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় রবীন্দ্রনাথ দাসকে আটক দেখানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় প্রবল জোয়ারের চাপে ভেঙে যাওয়া খোলপেটুয়া নদীর বেড়িবাধটি গত দুই দিনেও সংস্কার করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ২/৩ হাজার স্থানীয় জনতা স্বেচ্ছাশ্রমে বাধ সংস্কার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এদিকে, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের প্লবিত ছয়টি গ্রামের সাথে আর নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবুহেনা শাকিল জানান, তাদের নেতৃত্বে ২/৩ হাজার নারী-পুরুষ তাদের সকল কাজকর্ম বন্ধ রেখে স্বেচ্ছাশ্রমে বাঁশ, বেত, বস্তাসহ দিয়ে বাধটি সংস্কার করতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার সকালে আবারও বাধ সংস্কারের কাজ শুরু করা হবে বলে তারা জানান। অপরদিকে, শ্রীউলা ইউপি চেয়াম্যান আবু হেনা শাকিল জানান, বাধ ভাঙার ফলে সবচেয়ে বেশী ক্ষতি গ্রস্ত হয়েছে তার ইউনিয়নে। তিনি জানান, তার ইউনিয়নে মোট ২২ টি গ্রামের মধ্যে ২০ টি গ্রামের নি¤œাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বাধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে জানান তিনি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এ উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ জানান, বেড়ি বাধটি সংস্কারের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০ হাজার খালি বস্তা স্থানীয় দুই চেয়ারম্যানের কাছে সরবরাহ করা হয়েছে। জনপ্রতিনিধিরা ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে স্বোচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন। উল্লেখ্য ঃ রোববার ভোর রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪ নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদের প্রায় আড়াই’শ ফুট বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়িসহ দুটি ইউননিয়নের ৬টি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়। পানি বন্দী হয়ে পড়ে প্রায় এক হাজর পরিবার। পানিতে তলিয়ে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: সেমাবার সকাল ১০টায় কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২ছাত্রী মটরসাইকেলের ধাক্কায় গুরতর আহত হয়েছে। ৭ম শ্রেণির ছাত্রী মাহিমা খাতুন (১২) ও মৌরী খাতুন (১২) স্কুলে আসার পথে কুমিরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে পেীছালে পিছন থেকে একটি মটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় মাহিমার একটি  ভেঙ্গে যায় এবং মাথায় ফেটে যায়। মৌরী খাতুন ও গুরতর আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest