পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আহবায়ক ডাঃ আব্দুল মজিদ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। শুক্রবার বিকাল ১১টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে খুলনার দৈনিক সময়ের খবরে ৮ নভেম্বর প্রকাশিত “ইউপি নির্বাচনোত্তর উপজেলার রাজনীতি, বিএনপির অস্তিত্ব সংবাদপত্রে” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকগাছায় বিএনপির কর্মকান্ড নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা যে সংবাদ প্রকাশ করা হয়েছে রীতিমত তা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করেছে। প্রকৃত পক্ষে, ৮ ফেব্র“য়ারি’১৬ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ও পৌর বিএনপির রাজনৈতিক কর্মকান্ড গতিশীল রয়েছে। একটি বিশেষ গোষ্ঠি দলকে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, থানা যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, সেলিম নেওয়াজ, এস,এম, ইমদাদুল, আব্দুল মজিদ গোলদার, লক্ষ্মী রাণী মন্ডল, নাজির আহমেদ, হাবিবুর রহমান, আবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

স্পোর্টস ডেস্ক: সুপারক্লাসিকো জিতলেন নেইমার। হেরে গেলেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। নিজেদের মাঠে নেইমারদের লড়াইটা ছিল দুর্দান্ত।
বিনোদন ডেস্ক: ভারতের দিল্লিতে এখন বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। যার এর প্রভাব পড়েছে অনেকের মতো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ওপরও। দূষণ ও ধোঁয়াশার কারণে গলায় সংক্রমণ হয়েছে নায়িকার।
স্বাস্থ্য ও জীবন: প্রচলিত একটি কথা আছে, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। ব্রণ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আগে জানতে হবে ব্রণ কি, কেন হয়, কি করণীয়।
স্বাস্থ্য ও জীবন: হাড় মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাড় মজবুত হলে মানুষের শরীরের কাঠামো শক্তিশালী হবে। হাড়কে অবহেলা করলে হাড় ক্ষয়, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। কিছু খাবার আছে যা নিয়মিত খাওয়ার ফলে হাড় ক্ষয় রোধ করবে তার সাথে হাড় মজবুত রাখবে। চলুন পাঠক জেনে নেই কোন খাবারগুলো হাড়কে শক্তিশালী করবে জেনে নিই।
বিনোদন ডেস্ক: এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থালি গার্ল হতে চলেছেন মিমি চক্রবর্তী। প্রথমে শোনা গিয়েছিল, এবছর চলচ্চিত্র উৎসবে থালি গার্ল হতে চলেছেন নুসরাত জাহান। কিন্তু সম্প্রতি খবরে এসেছে নুসরাত নন। মিমি হবেন থালি গার্ল।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তার লাস্যময়ী স্ত্রী মেলানিয়া। সেই কথা এবার রাখার পালা। কিন্তু পারবেন কি মডেল থেকে মার্কিন ফার্স্টলেডি হতে যাওয়া মেলানিয়া প্রকাশে নিজেকে নগ্ন করে তুলে ধরতে?
ভিন্ন স্বাদের সংবাদ: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও। তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।