স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে দু’টেস্ট সিরিজের আগে দু’টি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বিসিবি। তাই ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন সাব্বির, সৌম্য ও নাফীস। কারণ ইংল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন সাব্বির রহমান, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফীস। ভালো পারফরমেন্স করলে, নির্বাচকদের চোখে পড়বেন তারা।
বাংলাদেশের হয়ে ২৯টি ওয়ানডে ও ২৬টি টুয়েন্টি টুয়েন্টি খেললেও, এখনও টেস্ট খেলেননি সাব্বির। তাই সাব্বিরের লক্ষ্য থাকবে প্রস্তুতিমূলক ম্যাচে ভালো পারফরমেন্স করে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পাওয়া। এদিকে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে ২টি ও ভারতের সাথে একটি টেস্ট খেলেন তিনি। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। ৫ ইনিংসে ১০৭ রান করেন তিনি। বাজে ফর্মের জন্য তাকে দলের বাইরে চলে যেতে হয়। তাই আবারো টেস্ট দলে সুযোগ পাওয়ায় আশায় আছেন তিনি।
টেস্ট স্কোয়াডে ফেরার স্বপ্ন রয়েছে বাংলাদেশের আরেক প্রতিভাবান ব্যাটসম্যান নাফীসেরও। ২০১৩ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন ৩১ বছর বয়সী নাফিস। এক সময় বাংলাদেশের টেস্টে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। ২৪ টেস্টে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১২৬৭ রান করেছেন এ ক্রিকেটার। বিসিবি একাদশের স্কোয়াড : সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মহান ৭১’এর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন সাহিত্যে নোবেলজয়ী সংগীত কিংবদন্তি বব ডিলান। যুক্তরাষ্ট্র সেই সময় পাকিস্তানের নারকীয় গণহত্যার পক্ষে অবস্থান নিলেও ব্যক্তি ডিলান রুখে দাঁড়িয়েছিলেন নিজ রাষ্ট্রের বিরুদ্ধে। বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে কণ্ঠে তুলে নিয়েছিলেন গানের অস্ত্র। ডিলান তাই বাংলাদেশের বন্ধু। সেই জন্মকালের স্বজন।
ডেস্ক রিপোর্ট: পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক (ডিজি) অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দু’টি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরাবাসীকে বিনোদন দিতে ব্যাপক আয়োজন ও নিরাপত্তার মধ্যে শুভ উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ উন্নয়নকল্পে গ্রামীণ হস্তশিল্প ও ঈদ আনন্দ মেলা ২০১৬। ৯টি বিশেষ শর্তে জেলা প্রশাসন মাস ব্যাপী এই মেলা চালানোর অনুমতি দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নাম বাদশা মিয়া। সাতক্ষীরার পাইলস ডাক্তার নুরুল ইসলামের ছেলে তিনি। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন তার মা এই পরিচয় দিয়ে এক সময় প্রতারণা করতেন তিনি। পুলিশে চাকুরি এবং পুলিশ কর্মকর্তাদের বদলির নামে টাকা হাতিয়ে নেন তিনি। এই ভুয়া পরিচয় দিয়ে জেলে আটকাও পড়েছিলেন। একবার পুলিশের পিটুনি, আরেকবার গণপিটুনি খেয়েছিলেন তিনি। পত্রপত্রিকায় লেখালেখি হয় তাকে নিয়ে। সেই বাদশা মিয়া গতকাল ডিবি পুলিশের হাতে ধরা খেয়ে পরে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে যার নং-৭৩।
আইরিন অন্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে: ‘আজকে ক্যাম্পাস ছুটি হয়ে গেছে। মাকে ফোন করে বলার কথা ছিল- মা সাড়ে এগারোটায় বাস। আমি আসছি। এর বদলে আজকে মাকে ফোন দিয়ে আমার ক্যান্সার হওয়ার খবরটা দিলাম। হায় জীবন!” — ৬ তারিখ এটা ছিল অর্কর ফেসবুক স্ট্যাটাস। বিধবা মাকে এতদিন খবরটা দেয়ার সাহস পাননি তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৪৪ তম আবর্তন) দ্বিতীয় বর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র সেন্টু রঞ্জন দাশ অর্ক সুনামগঞ্জের সাদামাটা ঘরের ছেলে। বাবা মারা গেছে কয়েক বছর আগে। নিজের পড়ালেখার খরচ নিজে চালান, পারলে মাকেও সাহায্য করেন সংসার চালাতো।