নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪২তম শুভ আবির্ভাব তিথী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,সাতক্ষীরা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালিটি বাদ্য-বাজনা সহকারে মায়ের বাড়ী মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলাস্থ পুজা মন্দিরে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে উক্ত র্যালিতে অংশ নেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি, সাধারণ সম্পাদক এড. অনীত মুখার্জী, যুগ্ন সম্পাদক অসীম চক্রবর্তীসহ সহ¯্রাধিক ভক্ত।

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে জাকজমকপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজ থেকে সাড়ে পাচঁ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবাণী গ্রহণ করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তান জন্মগ্রহণ করে। যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় মন্দীরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ঝাউডাঙ্গা ডেস্ক : সদর উপজেলার ঝাউডাঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ’র ৫২৪৩ তম শুভ আবির্ভাব উপলক্ষে শোভা যাত্রা ও জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্র যুব ঐক্য পরিষদ, ঝাউডাঙ্গা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঝাউডাঙ্গা জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্তোষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যদি এক সাথে কাজ করি তাহলে জঙ্গিরা কোন ভাবেই মাথা উচু করতে পারবে না। আপনারা নির্ভয়ে নিবির্ঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পার্বণ পালন করুন। প্রশাসন আপনাদের ধর্ম পালনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাষ, সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র নাথ ঘোষ, সাতক্ষীরা বীজ ব্যাংক ও প্রস্তাবিত কৃষি হাসপাতালের পরিচালক সাংবাদিক মো. ইয়ারব হোসেন, ছাত্র যুব ঐক্যের ঝাউডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক রাজু ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সুবীর ঘোষ প্রমুখ।
ডি. এম. আব্দুল্লাহ আল মামুন: পরমেশ্বর ভগবান ‘শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি’ অর্থাৎ ‘শুভ জন্মষ্টমী’ উৎসব পালন উপলক্ষ্যে অাজ বৃহস্পতিবার পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে শ্যামনগর উপজেলার নকিপুর হরিতলা রাধাগোবিন্দ সার্বজনীন মন্দীর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ অাসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নকিপুর হরিতলা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে গোপালপুল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে সারা দিন ব্যাপি কৃষ্ণ নাম সংকৃর্তন অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।
আন্তর্জাতিক ডেস্ক: ইটালিতে বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। এতে আহত হয়েছে ৪০০এরও বেশি মানুষ।দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়া, লাৎজিও এবং মার্কে প্রদেশে রাতভর জীবিতদের খোঁজে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভারী কাজে সহায়তা করার জন্য ইটালির সেনাবাহিনীকেও সেখানে নিয়োগ করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।