আন্তর্জাতিক ডেস্ক: অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের ‘রিমেম্বারিং’ সেবাটি বহু মানুষকে ‘মৃত’ দেখিয়ে স্মরণ করেছে। শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের উপর একটি লেবেল সাঁটা, যেটি বলছে, এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক।
পরে ব্যবহারকারীদের তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানাতে হয়েছে যে ‘তারা মরেন নাই’। এটিকে একটি ‘মারাত্মক ভুল’ হিসেবে স্বীকার করে নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুল শোধরানো হয়েছে। “এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত”। মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও রয়েছেন।
এই ব্যবহারকারী লিখেছেন, গুজবটি ভুল প্রমাণিত হওয়ায় এবং এ যাত্রা ‘বেঁচে যাওয়ায়’ তিনি খুব খুশী। অবশ্য এই ঘটনাটির একটি মজার দিকও খুঁজে বের করছেন অনেকে।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে দ্য ভার্জ নামের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট লিখছে, “ফেসবুক আমেরিকার ইতিহাসের দীর্ঘতম সপ্তাহটির ইতি টানল সবাইকে এই বলে যে, তারা মারা গেছে”।
বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়ের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই ‘মেমোরিয়াল’ সেবাটি চালু করে।
এই সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারবেন, তিনি কি মৃত্যুর পর তার ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে দিতে চান নাকি চান যে ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দিক।


নাথন ফ্রিডল্যান্ড ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর একজন নিয়মিত কলামিস্ট ও লেখক। এ ছাড়া তিনি নিউইয়র্ক রিভিউ অব বুকস-এ নিয়মিত লেখালেখি করেন এবং বিবিসি রেডিও ফোর-এর কনটেম্পোরারি হিস্ট্রি সিরিজ উপস্থাপনা করেন। ২০১৪ সালে অরওয়েল পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। মার্কিন নির্বাচন-পরবর্তী কলামটি তিনি লিখেছেন দ্য গার্ডিয়ানের মতামত পাতায়। কলামটির সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন ফাহিম ইবনে সারওয়ার।
খুলনা টাইটানসের বিপক্ষে প্রথম ম্যাচে জিততে জিততে হেরে গিয়েছিল সাব্বির রহমান, ড্যারেন স্যামিদের রাজশাহী কিংস। তবে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর হতাশ হতে হলো না রাজশাহী সমর্থকদের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরেছেন সাব্বিররা।