অপ্রতিম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মদিন পালন করায় আদালতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলামের আদালতে দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর সশরীরে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এ মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। তার আইনজীবী দুলাল মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আদালতের বিচারক মোহাম্মদ মাজহারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে খালেদা জিয়াকে আগামী ১৭ অক্টোবর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ মামলায় পাঁচ জনকে সাক্ষী করা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ১৫ আগস্ট থেকে জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মদিনের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তা পালন করছেন খালেদা জিয়া। এ অনুষ্ঠানে ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের নামে নানা রকম কুৎসা, বানোয়াট গল্প প্রচার ও গুজবের মাধ্যমে তাদের সম্মানহানি ঘটানো হয়। এভাবে কুরুচিকর বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করাসহ স্বাধীনতাবিরোধী ও যুদ্ধপরাধীদের নিয়ে আনন্দ উল্লাস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়—যা পৃথিবীর ইতিহাসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন, রাষ্ট্র এবং সংবিধানবিরোধী কর্মকাণ্ড।
মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালের ২২ আগস্ট দৈনিক ইত্তেফাকের এবং ১৯৯৭ সালের ২৭ আগস্ট দৈনিক সংবাদে প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে লেখা হয় আসামি খালেদা জিয়ার অকৃতকার্য এসএসসি পরীক্ষার মার্কশিট অনুসারে জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। দৈনিক ‘বাংলার বাণী’ পত্রিকায় খালেদা জিয়ার জীবনী প্রকাশ করা হয়। সেখানে লেখা হয় তার জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট।
এছাড়া খালেদা জিয়ার কাবিন নামায় জন্মদিন উল্লেখ করা হয় ১৯৪৪ সালের ৯ আগস্ট এবং সর্বশেষ ২০১১ সালের তার মেশিন রিডেবল পাসপোর্টে তার জন্মদিন উল্লেখ করা হয়েছে ৫ আগস্ট ১৯৪৬।


অপ্রত্রিম: না, কোনও রূপকথা নয়। কোনও মেগা সিরিয়াল-সোপ অপেরা অথবা প্যাকেজ নাটক কিংবা পরাবাস্তব সিনেমার কল্পিত দৃশ্যকাব্য অথবা জাদুবাস্তবতার নিরিখে লেখা উপন্যাসও নয়। এটি একটি বাস্তব ঘটনা, ৪ বছর বয়সী ছোট বোনকে বাঁচাতে গিয়ে ৮ বছর বয়সী বোন একরকম আত্মাহুতিই দিয়েছে।
অপ্রতিম: অলিম্পিকে মোট নয়টি সোনা জয় করেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
স্বদেশ: চাঁদপুরে স্কুলের বেতন ও পরীক্ষার ফি দিতে না পারায় প্রকাশ্যে কান ধরে ওঠবোস করার অপমান সইতে না পেরে সাথী আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশ ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা পি.এন স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমিনুর রহমান (উল্লাস), ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, মোঃ জাহিদ হাসান, মনোরঞ্জন মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোমেনুর রহমান, মোঃ আনিছুর রহমান, লাবনী দত্ত, মোঃ রবিউল ইসলাম, ইকবাল আলম বাবলু, মোঃ আবু সাঈদ, মোঃ আব্দুর রউফ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।