স্বদেশ: মানবতাবিরোধী অপ
রাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
বুধবার (২৪ আগষ্ট) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মীর কাসেমের সময় আবেদন খারিজ করে দেন। পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
মীর কাসেমের পক্ষে শুনানি করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বিতর্কিত ফারাক্কা বাঁধকে পুরোপুরি সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে ফল। কিন্তু আপনি গ্রীষ্মের ফলসমূহ যেমন- আম, আঙ্গুর ইত্যাদি মনমত উপভোগ করতে পারেন। ডাক্তারেরা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বাস্থ্য ভাল রাখার জন্য বিভিন্ন ধরনের ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। এখানে, ডায়াবেটিক বন্ধুত্বপূর্ণ কিছু ফলের তালিকা উপস্থাপন করা হল-
বসাতে সক্ষম হয়। পাঠক এতক্ষন যা পড়লেন সেটা বাস্তবে না পর্দায়।
ডেস্ক রিপোর্ট: ভারতে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেবার নির্দেশ দিয়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে পানি ছেড়ে দিলে বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ফুটবল খেলোয়াড় গোবিন্দ মন্ডল। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের লক্ষ্যে ৯ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫ ভোট পেয়ে গোবিন্দ মন্ডল সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী পেয়েছেন ৪ ভোট। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সীমান্তে নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে সীমান্ত অপরাধ নির্মূল ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: এনামুল আরিফ সুমন। তিনি সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার, আন্ত:সীমান্ত হত্যা বন্ধ করতে এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্যাহ আল মামুন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নলতা ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বর হাবিবুর রহমান, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজান আলী প্রমুখ। দেবহাটার নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।