
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোলাদানা ইউনিয়ন সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে সোমবার বিকালে আমুরকাঁটাস্থ শিবসা নদীতে গড়ইখালীর কুমখালী, সোলাদানার টেংরামারী, লস্করের খড়িয়া ও চাঁদখালীর গজালিয়া, ভোলানাথ নৌকা বাইচ একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুমখালী প্রথম, টেংরামারী দ্বিতীয় ও খড়িয়া তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা দেখতে নদীর দু’ধার জনসমুদ্রে পরিণত হয়। প্রতিযোগিতা শেষে মন্দির চত্ত্বরে পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাসেন্দু সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি পঞ্চানন সানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, ইউনিয়ন জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি শাহবুদ্দীন শাহীন, আ’লীগনেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগনেতা দিপঙ্কর সানা, ইউপি সদস্যের মধ্যে ঠাকুর দাশ মণ্ডল, রাজেস, আনিছুর রহমান, লাভলু সরদার, আরেফিন ও নাছিমা বেগম।



আসাদুজ্জামান: সাতক্ষীরায় দুর্গোৎসাব ও বাংলাদেশ সম্প্রীতির সেতু বন্ধন নামক এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার আলতাফ হোসেন, বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী প্রমুখ।
আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা টু সিলেটের তামাবিল ভ্রমণ। বাহন বাইসাইকেল। সঙ্গে জাতীয় পতাকা। উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কান্ট্রি ক্রস। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে সিলেটের তামাবিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাজনান মোহাম্মদ।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কাথন্ডায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রাশিদ নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মরহুম মোনতাজ উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১২ টার দিকে তার নিজ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।