স্বাস্থ্য কথা: পানি ছাড়া বেঁচে থাকাই মুশকিল। কেবল বেঁচে থাকার জন্যই নয়, সুস্বাস্থ্যের জন্য পানি পান করা প্রয়োজন। শরীরে পানির স্বল্পতা হলে অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালোভাবে কাজ করতে পারে না। শরীরের প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গের জন্য পানি জরুরি।
পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে কী হয়? এ বিষয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।
• পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
• পানিস্বল্পতা ত্বকের ওপর প্রভাব ফেলে। পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে। পানি পান না করলে ত্বকে বলিরেখা ও দাগ পড়ে।
• পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা থাকে। পানি পান হজমকে ভালো করে।
• পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে শরীর অবসন্ন লাগে। তাই কর্মক্ষম থাকতে হলে পানি পান করুন।
• গ্যাসট্রাইটিস, বুক জ্বালাপোড়া ইত্যাদি সমস্যাও হয় পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে।
• পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে শরীর থেকে দূষিত পদার্থগুলো ভালোভাবে দূর হয় না। এতে শরীরের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিস্তার হয়। প্রদাহ, ব্যথা, কিডনির সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে।
• শ্বাসতন্ত্রে কখনো কখনো সমস্যা হয় পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে। পানি পান শ্বাস-প্রশ্বাসের সমস্যা কমায়।

ডি. এম. আব্দুল্লাহ আল মামুন : শ্যামনগরে পানিতে ডুবে মিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নিজদেব পুর গ্রামের খালেক গাজীর কন্যা।
এম. বেলাল হোসাইন: সাতক্ষীরায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিশু জাহিদ হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেতনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশের গ্রাম মাটিয়াডাঙ্গায় ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় ১৩ বছরের শিশু জাহিদ হাসান। তারপর থেকে সাতক্ষীরা সদরের নেহালপুর স্লুইস গেট এলাকা থেকে শুরু করে আশাশুনি সোদকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীতে নিখোঁজ জাহিদ হাসানের লাশ খোজা হয়। এছাড়া তার আতœীয় স্বজনের বাড়িতেও খোঁজ খবর নেয়া হয়। নিহত জাহিদ হাসান সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান ঢালী ও তাসলিমা খাতুনের একমাত্র পুত্র।
মাহফিজুল ইসলাম আককাজ: “সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রবীণ আবাসন কেন্দ্রের অসহায় বৃদ্ধদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে আরা প্রবীণ আবাসন কেন্দ্রে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটাঃ মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ ঈদের পোশাক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এনছান বাহার বুলবুল, সেক্রেটারী রোটাঃ মো. মনিরুজ্জামান টিটু, রোটাঃ পিপি ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ মোশারফ হোসেন মন্টু, রোটাঃ এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ বিশ্বজিৎ সাধু, রোটাঃ ফারহা দিবা খান সাথী, রোটাঃ পুলক কুমার পাল, রোটাঃ আব্দুল লতিফ, রোটাঃ ফারুকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আরা’র নির্বাহী পরিচালক মো. আবুল কালাম আজাদ। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পক্ষ থেকে প্রবীণ আবাসন কেন্দ্রের ৯ জন বৃদ্ধকে ঈদের পাঞ্জাবী ও ২ জন বৃদ্ধ মহিলাকে শাড়ী দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ পিপি মো. মাগফুর রহমান।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের সাতাক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন পানির প্লান্ট হতে খুলনা রোড মোড় পর্যন্ত এ পাইপ লাইনের কাজ উদ্বোধন করা হয়। পাইপ লাইন কাজের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। মোট ৭৬লক্ষ ৯১ হাজার ৯৩৬.৫৮ টাকা ব্যয়ে পৌর সভার বিভিন্ন স্থানে এ পাইপ লাইনের কাজটি করা হবে। কাজের ঠিকাদার মেসার্স জিলানী ট্রেডাস। এসময় উপস্থিত ছিলেন জিলানী ট্রেডার্সএর পক্ষে সৈয়দ হারিস হোসেন তুহিন, অসিম কুমার দাশ সোনা, সহকারী প্রকৌঃ অমল বিশ্বাস, পৌর সভার পানি সুপার প্রকৌঃ সেলিম সরোয়ার, গোলাম আজম ও এড. ওসমান আলী প্রমুখ।
এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জ্জীর সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা ও আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জজ কোর্টের স্পেশাল পিপি এড. জহুরুল হায়দার বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ প্রমুখ। আরও বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোাবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রী, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু প্রমুখ। শোক সভায় উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুখরালী আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আট দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কুখরালী ফুটবল মাঠে এ জাঁকজমকপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বাঁকাল ইসলামকাটি ডিজিটাল একাদশ বনাম আমতলা যুব সংঘ। খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে বাঁকাল ইসলামকাটি ডিজিটাল একাদশ আমতলা যুব সংঘকে ২/১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রামপদ মাস্টারের সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শেখ মাতলুব হোসেন লিয়ন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, কুখরালী আদর্শ যুব সংঘের উপদেষ্টা একেএম আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।