বিদেশের খবর: ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইউক্রেনে সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ।
আসাদুজ্জামান : বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ০৮ দফা দাবি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখা।
সংগঠনটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখার আহবায়ক প্রভাষক এম. সুশান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাশিপ এর সাংগঠনিক সম্পাদক সহ-কারী অধ্যাপক আকবর হোসেন সরদার,
অধ্যাপক হাফিজুর রহমান, সহ-কারী অধ্যাপক মো. সাইফুল্লাহ, অধ্যাপক হারুনুর রশিদ, আব্দুর রউফ, তাহমিনা বিলকিচ, সহ-কারী অধ্যাপক আব্দুলাহ আল মামুন, প্রভাষক জাফরুল্লাহ, দেবব্রত কুমার মিস্ত্রী প্রমূখ।
বক্তারা এ সময় সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহন, সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ানসহ ০৮ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি স্বাক্ষরিত এক পত্রে বাসুদেব বিশ্বাস কে আহবায়ক ও রিপন হোসেন কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
পাটকেলঘাটা থানা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ম আহবায়ক লিটন সরদার, হায়দার আলী মোড়ল, কামাল হোসেন, সদস্য যথাক্রমে ইসমাইল হোসেন সরদার,
রবি ঠাকুর, স্বপন কুমার সাধু, জি এম মমতাজ উদ্দীন, ইকবাল হোসেন,
আবু দাউদ বিশ্বাস, সুশান্ত কুমার সরকার, ডালিম সরদার, সিরাজুল ইসলাম, মালেক সিরাজুল ইসলাম, মালেক সরদার, তালেব সরদার, শহর আলী সরদার, হাসেম আলী শেখ, আলী আহম্মদ, আলী আকবর, ওসমান গণি, আহাদুর রহমান, সাইফুল সরদার, আলাউদ্দিন সরদার, হান্নান সরদার, জাহাঙ্গীর সরদার, রাজু বিশ্বাস, আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম মোড়ল,
পিন্টু ঘোষ, শেখ কুদ্দুস, শেখ আনিছুর রহমান, মো: আনিছুর রহমান, এমরান হোসেন ও শওকাত মোড়ল।
অনুমোদনকালে জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, আপনারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে জামাত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র শ্রমবান্ধব সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও সাহসের সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য অত্র কমিটি অর্পণ করা হলো।
নিজস্ব প্রতিনিধি :
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পুত্র হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় পিতা-মাতা। ন্যায় বিচার পেতে ইতোমধ্যে নিজের বসতবাড়ীসহ সারা জীবনের সঞ্চিত অর্থ ঘুচিয়েছেন তালা উপজেলার মুড়াগাছা গ্রামের আসমানতুল্লাহ সরদারের পুত্র আবু সাঈদ।
মামলার বাদী আনার আলী মামলা থেকে আসামীদের অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতিতে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
গতকাল সাতক্ষীরা সাংবাদিকদের কাছে কান্না জড়িত কণ্ঠে অভিযোগ জানান ভুক্তভোগী আবু সাঈদ ও তার স্ত্রী।
সন্তান হারা দম্পত্তি জানান, বিগত ২০১৯ সালের ২২ জুলাই জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার জনাব আলী সরদারের পুত্র রহমত আলী সরদার, মৃত. মান্নান আলী সরদারের পুত্র জনাব আলীসহ কতিপয় ব্যক্তি আবু সাঈদের পুত্র আব্দুল খালকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও তড়িঘড়ি করে মামলার বাদী হন আবু সাঈদের আপন ভাই আনার আলী সরদার। এরপর মামলা পরিচালনা করার অযুহাতে বিভিন্ন সময়ে টাকা দাবি করতে থাকে আনার আলী সরদার। সন্তান হত্যার ন্যায় বিচার পেতে ভুক্তভোগী পিতা-মাতা নিজেদের বসত ভিটেও বিক্রয় করতে বাধ্য হন। এছাড়া বিভিন্ন স্থান থেকে ঋণ করেও টাকা তুলে দেন ভাই আনার আলীর কাছে। কিন্তু মামলার কার্যক্রম ধীর গতিতে চলতে থাকে। এতে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী পিতা আবু সাঈদ খোজ খবর নিয়ে জানতে পারেন ভাই আনার আলী বাদী হওয়ার সুবাদে আসামী পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলার কার্যক্রম দুর্বল করে দিয়েছেন। সন্তান হারা ওই সম্পত্তি দ্রুত মামলার বাদী পরিবর্তন পূর্বক ন্যায় বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে মামলার বাদী আনার আলী সরদারের সাথে যোগাযোগ করলে তিনি নিজের ভাই আবু সাঈদকে পাগল দাবি করে বলেন, আসলে মামলা ধীর গতিতে চলছে এটি সঠিক। কিন্তু আসামীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা। এছাড়া আমিও চাই মামলার বাদী পরিবর্তন করা হোক।
নিজস্ব প্রতিনিধি :
পাওনা টাকা চাওয়ায় মারপিটের মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের রবিউল ইসলামের পুত্র রায়হান ইসলাম মিলন। এসময় উপস্থিত ছিলেন, জুয়েল কর্তৃক হয়রানির শিকার হওয়া মেজবাউদ্দীন।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন থাই ব্যবসায়ী। দীর্ঘদিন সাতক্ষীরা জেলায় অত্যন্ত সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছি। গত কয়েক বছর পূর্বে সাতক্ষীরা শহরের কাশেমপুর গ্রামের মৃত. ছুরমান আলীর পুত্র শাহাবুজ্জামান জুয়েলের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে কয়েকমাস আগে আমাকে একটি মোবাইল দেওয়ার শর্তে ১৫ হাজার টাকা গ্রহণ করে সে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও টাকা ফেরত বা মোবাইল না দেওয়ায় তার কাছে টাকা চাইলে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে।
সর্ব শেষ ১৩ ফেব্রুয়ারী মোবাইল ফোনে টাকা চাইলে জুয়েলের সাথে বাকবিত-া বাধে। এরপর ওই রাতেই একটি নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমিসহ আমার সঙ্গীরা তাকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারপিট করেছি মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করে। অথচ ঘটনায় উল্লেখিত দিন ও সময়ে আমি ব্যবসায়ীক কাজে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় ছিলাম। সহযোগি হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তাদের সাথে আমার বহুদিন যোগাযোগ হয় না। এছাড়া ঘটনাস্থল হিসেবে পানসি রেস্তোরা উল্লেখ করেছে জুয়েল। শহরের একটি জনবহুল এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবো অথচ কেউ দেখবে না এটি কেমন করে হতে পারে।
তিনি আরো বলেন জুয়েল একজন প্রতারক। বিভিন্ন স্থানে প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্দে। এসব প্রতারনার ঘটনা ধামা চাপা দিতে সে ইতোপূর্বের এমন ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা অবগত হয়েছি। আমি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তে আমার ন্যুনতম সম্পৃক্ততা থাকলে আমার শাস্তি হোক। তিনি জুয়েলের সাজানো নাটকের তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘটন করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরায় মিথ্যা নাটক সাজিয়ে ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :
পাওনা টাকা চাওয়ায় মারপিটের মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের রবিউল ইসলামের পুত্র রায়হান ইসলাম মিলন। এসময় উপস্থিত ছিলেন, জুয়েল কর্তৃক হয়রানির শিকার হওয়া মেজবাউদ্দীন।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন থাই ব্যবসায়ী। দীর্ঘদিন সাতক্ষীরা জেলায় অত্যন্ত সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছি। গত কয়েক বছর পূর্বে সাতক্ষীরা শহরের কাশেমপুর গ্রামের মৃত. ছুরমান আলীর পুত্র শাহাবুজ্জামান জুয়েলের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে কয়েকমাস আগে আমাকে একটি মোবাইল দেওয়ার শর্তে ১৫ হাজার টাকা গ্রহণ করে সে।
কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও টাকা ফেরত বা মোবাইল না দেওয়ায় তার কাছে টাকা চাইলে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। সর্ব শেষ ১৩ ফেব্রুয়ারী মোবাইল ফোনে টাকা চাইলে জুয়েলের সাথে বাকবিত-া বাধে। এরপর ওই রাতেই একটি নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমিসহ আমার সঙ্গীরা তাকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারপিট করেছি মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করে। অথচ ঘটনায় উল্লেখিত দিন ও সময়ে আমি ব্যবসায়ীক কাজে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় ছিলাম। সহযোগি হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তাদের সাথে আমার বহুদিন যোগাযোগ হয় না। এছাড়া ঘটনাস্থল হিসেবে পানসি রেস্তোরা উল্লেখ করেছে জুয়েল। শহরের একটি জনবহুল এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবো অথচ কেউ দেখবে না এটি কেমন করে হতে পারে।
তিনি আরো বলেন জুয়েল একজন প্রতারক। বিভিন্ন স্থানে প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্দে। এসব প্রতারনার ঘটনা ধামা চাপা দিতে সে ইতোপূর্বের এমন ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা অবগত হয়েছি। আমি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তে আমার ন্যুনতম সম্পৃক্ততা থাকলে আমার শাস্তি হোক। তিনি জুয়েলের সাজানো নাটকের তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘটন করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিনিধি :
‘গুম হত্যা অথবা বিদেশে পাচারের শিকার’ এক সন্তানের মা গৃহবধূ শারমিন সুলতানাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরার সদস্যরা। একই সাথে খুন গুম হওয়ার ঘটনার রহস্য উদঘাটন করেছে।
মঙ্গলবার ভোরে নারায়নগঞ্জ জেলা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে সাতক্ষীরায় আসে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০২০ সালের ২০ জুন তারিখে সাতক্ষীরা শহরের পলাশপোলের হামিজউদ্দিন হাওলাদারের মেয়ে শারমিন সুলতানাকে তার শ্বশুরবাড়ির লোকজন অপহরন করে হত্যা, গুম অথবা পাচার করেছে উল্লেখ করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন বাবা হামিজউদ্দিন।
এ বিষয়ে তদন্তের দায়িত্ব পেয়ে সাতক্ষীরা পিবিআইয়ের এসআই হাবিবুর রহমান সাতক্ষীরা থানায় একটি মামলা করেন। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই অপর্না বিশ্বাস শারমিন সুলতানাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে পিবিআইয়ের এসআই মোর্শেদ আলম নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি বাড়ি থেকে শারমিন সুলতানাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেন এবং ঘটনার রহস্য উদঘাটিত হয়। তদন্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, উদ্ধার হওয়া নারী শারমিন সুলতানা আদালতে একটি জবানবন্দী প্রদান করে জানিয়েছেন, তিনি গুম হননি বা হত্যা অথবা পাচারও হননি। তাকে কৌশল করে সরিয়ে রাখা হয়েছিল।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, এ ঘটনায় শারমিন সুলতানার স্বামী ইটাগাছার হাবিবুর রহমান ও সাতক্ষীরার কুখরালি গ্রামের ফয়জুর রহমানকে আসামী করে মামলা হয়েছে।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…