সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

সাতক্ষীরার রবিউলের ৯ বছর পর পেসার এবাদতের ৫ উইকেট

খেলার খবর: সেই ২০১৩ সাল। সাতক্ষীরার কৃতি ক্রিকেটার পেসার রবিউল ইসলাম বাংলাদেশের পক্ষে সর্বশেষ ৫ উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর সময়ের হিসাবে কেটে গেছে পাক্কা ৯ বছর। সংখ্যার হিসাবে ৪৭ টেস্ট। কিন্তু বাংলাদেশের কোনও পেসার নিতে পারেননি ৫ উইকেট। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাউন্ট মঙ্গানুইতে এবাদত হোসেন দ্যুতিময় বোলিংয়ে তুলে নিলেন ৫ উইকেট।

অনেক অপেক্ষা, অনেক আক্ষেপ শেষে এলো পেসারদের জন্য এমন একটি দিন। ২০১৭ সালে ওয়েলিংটনে ও ২০১৯ সালে ইন্দোরে ৫ উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু ফিল্ডারদের পিচ্ছিল হাতের কারণে রাহী পাননি ৫ উইকেটের স্বাদ। পাল্লেকেলেতে তাসকিন আহমেদ ক্যারিয়ারসেরা সাফল্য পেলেও পেতে পারতেন ৬ উইকেট। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতার পেলেন চারটি। আজ সেই অপেক্ষার সমাপ্তি টানলেন এবাদত।

আগের ১০ টেস্টে এবাদতের ছিল ১১ উইকেট, গড় ৮১.৫৪! মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসেও তেমন কিছু করতে পারেননি। ছন্নছাড়া বোলিংয়ে কিউই ব্যাটারদের থিতু হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার চতুর্থ দিনে নিজের কারিশমা দেখিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

আগের দিন ৪ উইকেট পেয়েছিলেন এবাদত। তার বলে আউট হন- উইল ইয়ং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। আজ (বুধবার) প্রথম ওভারের দ্বিতীয় বলে রস টেলরকে বোল্ড করেন। এরপর নেন কাইল জেমিসনের উইকেট। সব মিলিয়ে ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের পর চতুর্থ পেসার হিসেবে টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার।

দেশে ও দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশের পেসাররা টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৯বার। শাহাদাত একাই এমন কীর্তি গড়েছেন চারবার। এছাড়া রবিউল দুইবার এবং মঞ্জুরুল ও রুবেল হোসেন পেয়েছেন একবার করে। এবাদত এই ক্লাবের নবম সংযোজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই পুত্রসহ প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত

দেশের খবর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই ছেলেসহ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।

এ দিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে।

নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে বাংলাদেশের ইতিহাস

খেলার খবর: স্বপ্ন অবশেষে সত্যি হলো, ইতিহাস ধরা দিলো হাতে। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।

চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। লিড ছিল মাত্র ১৭ রানের।

শেষ ৫ উইকেট হাতে নিয়ে আর কতদূর যাওয়া সম্ভব! বাংলাদেশের বোলাররা আলাদা কিছু ভাবার সুযোগই দেননি কিউইদের। একমাত্র ভরসা হয়ে ছিলেন ৩৭ রানে অপরাজিত রস টেলর। বর্ষীয়ান এই ব্যাটার দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৪০ করে ফিরে গেলে ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

তাসকিন-এবাদতদের তোপে পরের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। ১৬৯ রানে থামে কিউইদের দ্বিতীয় ইনিংস। এবাদত ৪৬ রানে একাই নেন ৬ উইকেট। ৩৬ রানে ৩টি শিকার তাসকিনের।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের। শুরুতেই সাদমান ইসলাম (৩) ফিরে গেলেও মুমিনুল হক আর নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে আসে টাইগাররা। ৪১ বলে গুরুত্বপূর্ণ ১৭ রান করে শান্ত যখন ফিরছেন, জয়ের জন্য মাত্র ৬ রান দরকার বাংলাদেশের।

৪৪ বলে ১৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দেওয়া মুমিনুল হক। ৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, জয়-লেখক আহত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের দুই ইউনিটের সংঘর্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সভাপতি আল নাহিয়ান খান জয় আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। সমাবেশ শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাঁরা পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে গেলে তাঁকে ধাওয়া দেন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সামান্য আঘাত পান।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তাঁর গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যা সিনহা মিমের বিয়ে সম্পন্ন

বিনোদন সংবাদ: মঙ্গলবার দুপুরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মিম। সেই আনুষ্ঠানিকতার একাধিক ছবি এসেছে কাছে, যেখানে নবদম্পতিকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।

বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলায় চাকু চালিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ পরিচয়ে চাকু চালিয়ে সর্বস্ব লুট করেছে নিয়েছে মুদি ও ফ্লাক্সি লোড ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে-সোমবার রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা মোড়ে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মঙ্গলবার (৪জানুয়ারী) সকালে ক্ষতিগ্রস্ত আহত ব্যবসায়ী উপজেলার হেলাতলা গ্রামের সামসুর সরদারের ছেলে বাবলুর রহমান (৪০) জানান-তিনি প্রতিদিনের ন্যায় হেলাতলা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে পথিমধ্যে হেলাতলা মোড়ে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২টি মোটরসাইকেলে ৩জন মানকি টুপি পরা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এসময় তিনি পুলিশ পরিচয় পেয়ে তার মোটরসাইকেল থামানোর চেষ্টাকালে ওই তিন ব্যক্তি কাছে এসে কোন কারণ ছাড়াই চাকু বের করে গলায় ধরে। এসময় তারা কাছে টাকা ও মোবাইলফোন বের করে দিতে বলে। এতে তিনি রাজি না হওয়াতে ছিন্তাইকারীরা চাকু দিয়ে গলায় আঘাত করে। এসময় তিনি রাস্তার মধ্যে পড়ে গেলে ছিন্তাইকারীরা ব্যাগে থাকা ২লাখ টাকা ও ৬টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়।
এঘটনায় মঙ্গলবার সকালে আহত ব্যবসায়ী বাদি হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন জানান-খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ছিন্তাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবাহর টাকা গয়না সব নিয়ে ইলিয়াস চলে গেছে!

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত মডেল ও হালের চলচ্চিত্র নায়িকা সুবাহ শাহ হুমায়রা দাবি করেছেন, সঙ্গীতশিল্পী ইলিয়াস তাকে প্রতারণা করে বিয়ে করে এবং পরে ঘুমের ওষুধ খাইয়ে টাকা-পয়সা-গয়না হাতিয়ে নিয়ে চলে যায়।

রাজধানীর একটি হাসপাতালে চারদিন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসে মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুবাহ বলেন, আমি ইলিয়াসকে ফাঁসিয়ে বিয়ে করিনি। সে একটা এডাল্ট ছেলে। মিডিয়ার সাথে জড়িত। তাকে ফাঁসিয়ে কি বিয়ে করা সম্ভব? অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে। সেসব শুনলেই তো বোঝা যায় আমি তাকে ফাঁসিয়ে বিয়ে করিনি? তার আর আমার কি সম্পর্ক ছিল, অডিও কলগুলো শুনলেই তা পরিষ্কার হয়ে যাবে।

সুবাহ শাহ হুমায়রা আরও বলেন, ইলিয়াস বিয়ের আগ থেকেই আমার বাসায় আসতো। দিন রাত ২৪ ঘণ্টা আমার সাথে সময় কাটাতো। সিসিটিভিতেও সেসব ফুটেজ ধারন করা আছে। তাকে তো আমি জোর করে বাসায় নিয়ে আসতাম না? তবে এটা সত্য যে তার পরিবারের কেউ আমার বাসায় তখন আসতো না।

তিনি বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। আমাকে মারধোর করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি। এর বিচার চাই।

সুবাহ আরও বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।

এর আগে, গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস।

উল্লেখ্য, নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অন্যদিকে গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির বয়সসীমা নির্ধারণ

দেশের খবর: দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এ বয়সসীমায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বয়সে স্কুলে ভর্তির সুযোগ পাবে।

সোমবার (৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায় এ তথ্য জানানো হয়।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তির বয়স ৭ বছরের বেশি, তৃতীয় শ্রেণিতে ৮ বছরের বেশি, ষষ্ঠ শ্রেণিতে ১১ বছরের বেশি ও সপ্তম শ্রেণিতে ১২, অষ্টম শ্রেণিতে ১৩ ও নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১৪ বছর বেঁধে দিয়েছে সরকার।

জানা গেছে, এর আগে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল। এবার সবগুলো শ্রেণিতে ভর্তির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুসারে, পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বয়স নির্ধারণ করা হলেও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছিলেন না। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, সরকারি স্কুলে প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য বয়সের বাধ্যবাধকতা নেই। সে নির্দেশনা অনুসারে অনেক স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতীয় শিক্ষানীতি অনুসারে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণের নির্দেশনা দিয়ে সংশোধিত নীতিমালাটি জারি করল মাউশি।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণির বয়সের ভিত্তিতে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স সাত বছরের বেশি, তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়স আট বছরের বেশি, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি ও সপ্তম শ্রেণিতে ভর্তির বয়স ১২ বছরের বেশি হতে হবে।

এতে উল্লেখ করা হয়, ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইনে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এর আগে, সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বেশিরভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ। কিন্তু ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর সোমবার সরকারি স্কুলের ভর্তির সংশোধিত নীতিমালা জারি করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest