সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা

সাতক্ষীরায়  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ঃ বালিভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্কুলের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত স্কুল শিকক্ষের নাম গোবিন্দ গোলাদার (৬২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যপদ গোলাদারের ছেলে।
আটককৃত ট্রাক চালকের নাম আমিরুল গাজী । সে সাতক্ষীরা শহরের পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

পূর্ব কাদাকাটি গ্রামের সহকারি শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার গোলদার জানান, তার দাদা উপজেলার খেজুরডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে দু’ বছর আগে অবসরে জান। প্রতিদিনের ন্যয় তিনি প্রাতঃভ্রমনে বাড়ি থেকে বের হয়ে যান। শনিবার সকাল নয়টার দিকে তিনি বাড়ির কাছে আসা মাত্রই বড়দলগামি একটি বালিভর্তি ট্রাক(যশোর-ট-১১-৪০০৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদার মৃত্যূ হয়।

স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘাতক ট্রাক চালক আমিরুল গাজী জানান, গোবিন্দ গোলদার রাস্তার কিছুটা মঝেখান দিয়ে যাচ্ছিলেন। সাইড চেয়ে হর্ণ বাজালে তিনি কোন কিছু বুঝতে পারার আগেই ডান দিকে চলে আসায় এ দুর্ধটনা ঘটে।
সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, নিছক দুর্ঘটনা। তাই মামলা মোকদ্দমায় না যেয়ে সম্ভাব্য ক্ষতিপূরণ দিয়ে লাশ দাফনের চেষ্টা করা হচ্ছে।
আশাশুনি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। চালক ও ঘাতকটি আটক করা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- খুলনা ২২১৭) ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সংগঠনের সভাপতি মো. জুম্মান আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশীদ,

মোল্ল্যা কনস্ট্রাকশন এর সত্বাধিকারী জাফর মোল্ল্যা, সাজিদ এন্টার প্রাইজের সত্বাধিকারী আবু সাইদ, ভাই ভাই সেনেটারীর সত্বাধিকারী ওকালত হোসেন, নিউ সাতক্ষীরা হার্ডওয়ারের সত্বাধিকারী কাজী সাইদ হোসেন সজল, রানা রং ঘরের সত্বাধিকারী আবুল কালাম, আরএফএল রেইনবো পেইন্টস্ এর সাতক্ষীরা সেলস্ অফিসার মো. রিয়াদ হোসেন, কানসাই নেরোলাক পেইন্টস্ এর জেলা ইনচার্জ মুন্সি আশিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ম-লীর সদস্য শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম হোসেন জাহেদ, মো. মিন্টু, আব্দুর রশীদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মহিদুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল আলিম, আজহারুল ইসলাম, শাহিন হাওলাদারসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে একজন অসুস্থ রং শ্রমিকের হাতে ৩ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার মুরারীকাটিতে অনিশ্চয়তার মুখে আড়াই হাজার বিঘা জমির ইরি ধান

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় আবারো অনিশ্চয়তার মধ্যে প্রায় আড়াই হাজার বিঘা জমির ইরি ধান। উপজেলা চেয়ারম্যানের ঘেরের পানি মেশিন লাগিয়ে বিলে তুলে দেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে।

ফলে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ২ হাজার প্রাক্তিক চাষী।
যদিও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবিষয়টি অস্বীকার করেছেন।

সরেজমিনে কলারোয়া উপজেলার মুড়ালীকাটি এলাকায় গেলে ভুক্তভোগীরা জানান, গত বছরের আগস্ট মাসে স্থানীয়ভাবে চাষ কমিটি গঠনের মাধ্যমে ৯লক্ষাধিক টাকা খরচ করে আমন চাষের যোগ্য করে তুলেছিল। সেখানে চাষীরা ধান চাষও করেছিলেন। বিলের দক্ষিণ পাশে কলারোয়া উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মৎস্যঘের দুটিতে পানি নেওয়ার জন্য ২ হাজার কৃষকের পেটে লাথি মেরে বাঁধ কেটে ডুবিয়ে দিয়েছিলেন মুড়ালীকাটির বিলটি। ফলে ২ হাজার কৃষকের ধান পচে গিয়েছিল।

এটি নিয়ে প্রতিবাদ করায় চেয়ারম্যানের কর্মচারী আব্দুল আলিম বাদী হয়ে চাষীদের কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করে।
তারপরও তারা স্বপ্ন দেখেছিল অন্তত ইরি মৌসুমে ব্লক করে ক্ষতি পুষিয়ে নিবেন। কিন্তু এবার চেয়ারম্যান ঘেরে ধান চাষ করার জন্য মেশিন লাগিয়ে ঘেরের পানি বিলে ঢুকিয়ে দিচ্ছেন। ফলের আড়াই বিঘা বিল পানিয়ে তলিয়ে যাবে। আর কৃষকরা ইরি ধানও ঘরে তুলতে পারবেন না বলে জানিয়েছেন। এবিষয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেও লাভ হয়নি। উল্টো বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছেন তিনি জানিয়েছেন চাষীরা। বিশেষ করে তার ঘেরের কর্মচারীরা চাষীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানান হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।
মুরারীকাটি গ্রামের উজির আলী দফাদারের পুত্র ইবাদুল জানান, উক্ত বিলে তার তিন বিঘা জমি রয়েছে। গত আমনের সময় ঋণ নিয়ে ধান চাষ করেও ধান ঘরে তুলতে পারেনি। ভেবেছিলাম বছরে একটি ধান তুলতে পারবো। কিন্তু চেয়ারম্যান মেশিন লাগিয়ে তার ঘেরের পানি বিলে তুলে দিচ্ছেন। মনে হয় এবার ইরিধানও তুলতে পারবো না।
একই এলাকার মৃত. সেবজানের পুত্র নুর ইসলামসহ অনেক চাষী একই অভিযোগ তুলে বলেন,বর্ষা মৌসুমে তার কাটিয়ে দেওয়া পানিতে তলিয়ে যায় আমাদের হাজার হাজার বিঘা ধানের ক্ষেত। ইরি মৌসুমে আবারো উল্টো নিজের ঘেরের পানি উত্তোলন করে দিয়ে আমাদের পথে বসানোর পায়তারা চালাচ্ছেন উপজেলা চেয়ারম্যান।
কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান লাল্টু ঘেরে পানি মেশিন দিয়ে সেচে বিলের মধ্যে তুলে দিচ্ছেন। আমার এ বিল শুকিয়ে ধান চাষ করার জন্য সেচ কমিটি গঠন করেছি। কিন্তু একদিকে আমার সেচ করছি। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান মেশিন লাগিয়ে তার ঘেরের পানি বিলে তুলে দিচ্ছেন। এতে করে বিল পুনরায় পানিয়ে ডুবে যাচ্ছে। ফলে কৃষকদের সদ্য রোপনকৃত ইরি ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ঘেরের মধ্যে যাদের জমি রয়েছে। তারা ধান চাষ করবে। সে কারনে পানি বিলের দেওয়া হচ্ছে। আবার শ্যালো মেশিন লাগিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। শুধু শোনা কথায় সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তবতা তুলে ধরুন।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী বলেন, বিষয়টির সমাধান হয়েছে। গতকাল উপজেলা চেয়ারম্যান এবং চাষীদের নিয়ে বসে পানি নিস্কাশনের একটা ব্যবস্থা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির আহবায়ক জি.এম সালাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,

সংগঠনের সহ-সভাপতি তহমিনা আক্তার, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার বাছাড়, ফারুক হোসেন, ইউছুফ আলী, জুলফিক্কার আলম, রাশিদা সুলতানা প্রমূখ।
বক্তারা এ সময় সকল নিবন্ধনকারী চাকরি প্রত্যাশীদের কোটা বিহীন প্যানেল ভিত্তিক নিয়োগের জোর দাবী জানিয়ে বলেন নিবন্ধনকারীদের স্ব-স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে। একই সাথে ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মাধ্যমিক শিক্ষা সমিতি নির্বাচন সম্পন্ন

তালা অফিস : বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জগদীশ কুমার হালদার (হরিণ প্রতীক) সভাপতি, সজীবুদ্দৌলা (বই প্রতীক) সাধারণ সম্পাদক এবং অজয় কুমার দাশ (দেওয়াল ঘড়ি প্রতীক) কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে জগদীশ কুমার হালদার পেয়েছেন ৩৯১ ভোট,

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম মোবারক হোসেন পেয়েছেন ২২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সজীবুদ্দৌলা পেয়েছেন ৩৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.এইচ.এম আঃ মুনয়িম পেয়েছেন ২১২ ভোট। এছাড়া একই পদে অপর প্রার্থী মোঃ মতিয়ার রহমান ও জুলফিক্কার আলী আকুঞ্জী ৩০টি করে ভোট পান। কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল করিম শেখ পান ২৭৪ ভোট। উক্ত নির্বাচনে ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে ৬২১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ময়নুল ইসলাম ও মোঃ আব্দুল আজিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্তব্য করায় কলেজ ছাত্র আটক

তালা অফিস : তালায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাগর দাশ (২১) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

সে উপজেলার ইসলামকাটী ইউনিয়নের সুজনশাহা গ্রামের বিশ্বনাথ দাশের ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সুজনশাহা থেকে তাকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সম্প্রতি ভারতীয় ‘মুসকান’ নামের মেয়েটির হিজাব সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে সাগর দাশ তার পরিচিত ফয়সাল কবির নামের এক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপত্তিকর মন্তব্য করে। এঘটনায় এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে তালা থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ৮, তারিখ- ১১/০২/২২। আটককৃত সাগর দাশকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী  প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে রোটারী ক্লাব টরেন্টো ড্যানফোর্থ, কানাডা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শ্যামনগর থানা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক  ডিএম মফিজুর রহমানের সঞ্চালনায় জয়নগর ঢালী বাড়ীতে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু। বিশেষ অতিথি কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী,
কাশিমাড়ী ইউনিয়ন মহিলা দলের সাধারন সম্পাদক জেসমিন আক্তার বিথী, মানবতার ফেরিওয়ালা ইয়ুথ টিম’র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা খোকন পাকানী, জাকির হোসেন প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে তিন মাস পূ‌র্বে কার্পেটিং কাজের নামে রাস্তা খুঁড়ে রাখায় জনদুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ পথচলতি সাধারণ মানুষ। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাওঃ নুর ইসলামের বাড়ির সামনে থে‌কে বেজুয়া আসুর মুদির দোকান পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন বেহাল দশায় পড়ে আছে। বৃহস্পতিবার খোঁজখবর নিতে গে‌লে স্থানীয়রা জানান, গত বছ‌রের শে‌ষের দি‌কে কার্পেটিং রাস্তার কাজ উ‌দ্বোধন ক‌রেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন। এরপর থেকে ঠিকাদার প্রতিষ্ঠা‌নের শ্রমিকরা ভেকু দিয়ে রাস্থা খু‌ঁড়ে ফে‌লে রে‌খে‌ছে। সেই থে‌কে রাস্তা সংস্কারের উদ্যোগ না থাকায় কোমলমতি শিক্ষার্থীরাসহ পথ চল‌তি যাত্রী সাধরণের ভোগান্তির অন্ত নেই। এদিকে চলতি মৌসু‌মে মন্দা আবহাওয়ার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় হাঁটু পানি।

পানি নিষ্কাশনের কোন ধরনের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থীসহ দি‌নে ও রা‌তে পথ চল‌তি যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা যায় রাস্তার পাশেই র‌য়ে‌ছে শ্রীধর কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুঁড়ে রাখা রাস্তার দুই ধারে ২’শ এর অ‌ধিক পরিবার বসবাস করছে। এসব প‌রিবা‌রের সদস‌্যদের চলাচ‌লের একমাত্র রাস্তা এ‌টি।

প্রতি‌দিন হাজার হাজার মানুষ উপজেলা সদরসহ বি‌ভিন্ন এলাকার চলাচল কর‌লেও সুচতুর জনৈক ঠিকাদার কাজ শেষ করার কোন উদ্যোগ নি‌চ্ছেনা। নবনির্বাচিত স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদারকে বারবার বলা সত্ত্বেও তিনি কাজ শুরু করছেন না বিষয়টি আমি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব কে জানিয়েছি। ঠিকাদার দেওয়ান সেকেন্দার আলীর কা‌ছে জানতে চাইলে তিনি বলেন,

বিভিন্ন কারণে রাস্তার কাজ দেরী হ‌চ্ছে। ত‌বে সিডিউল সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এ‌বিষ‌য়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্থায় বা‌লি নি‌য়ে যাওয়ার সমস‌্যা হ‌চ্ছিল। গত রা‌তে ঠিকাদা‌রের স‌া‌থে কথা ব‌লে‌ছি। দ্রুত সম‌য়ের ম‌ধ্যে রাস্থার কাজ শুরু কর‌বে ঠিকাদার। গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের নিমিত্তে উর্দ্ধতন কর্তৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest