সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

তালার শামসুন নাহার খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা

তালা প্রতিনিধি ::

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসুচীর আওতায় ২০২০-২০২১ অর্থবছরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগে প্রথম হয়েছেন তালার কৃতি সন্তান শামসুন নাহার। বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ অর্জনের জন্য সার্টিফিকেট,

ক্রেষ্ট,উত্তরীয়,নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী একজন শিশুকন্যা থেকে সফল নারী হয়ে ওঠা প্রফেসর শামসুন নাহার তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃতঃ সামছুর রহমান মোড়লের কন্যা। অবিবাহিত এ নারী খুলনা বিএল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালার কৃতি সন্তান শামসুন নাহার খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন যেটি তালাবাসীর জন্য বিশেষ করে নারীদের জন্য দারুন এক অনুপ্ররণাদায়ী সংবাদ।
এজন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। অধ্যক্ষের পদ থেকে কর্মজীবন শেষ করলেও এখনো তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইউনিয়ন, জেলা, বিভাগের শ্রেষ্ঠত্বের পর এবার তিনি লড়বেন জাতীয় পর্যায়ে ।

এ বিষয়ে শামসুন নাহার বলেন, তৎকালীনর ৫০ ও ৬০ দশকের সময়ে গ্রামীণ অর্থনীতি ছিল ভঙ্গুর, আর্থ-সামাজিক অবস্থা ছিল নাজুক। ২/৪ টি পরিবার ব্যতীত গ্রামের প্রায় সকলের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত দূর্বল।

গ্রামে কোন বিদ্যুৎ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত। মানুষের চিন্তা-ভাবনা ছিল অনগ্রসর। প্রচলিত ছিল বাল্য বিবাহ, পর্দা প্রথা ছিল সক্রিয়। নারীদের প্রতি গ্রামীণ সমাজের দৃষ্টিভঙ্গী ছিল রক্ষণশীল। ঐ সময়ে মেয়েদের লেখাপড়ার তেমন পরিবেশ ছিল না। গ্রামের ২/৪ টি পরিবারের মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ খুবই কম ছিল। নারী-পুরুষের মধ্যে বৈষম্য ছিল প্রকট। মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা ও মতামত প্রকাশ করতে পারতো না। সামাজিক রীতিনীতি ও অনুশাসন ছিল কঠোর। সমাজে নানা ধরণের অন্ধ বিশ^াস ও কুসংস্কার বিরাজ করতো। তখন তাদের যৌথ পরিবার ছিল কৃষিভিত্তিক ও বেশ সমৃদ্ধ।

তিনি আরও বলেন, দাদা,বাবা,চাচাসহ সকলকে নিয়ে ছিল তাদের পরিবার। বাবার আর্থিক অবস্থা ছিল দূর্বল। ৬ বোন ও ৩ ভাই মিলে মোট ৯ ভাই-বোনেরম ধ্যে তার অবস্থান ৪র্থ। অল্প বয়সে দেখা তার বড় বোনের প্রতি সংঘটিত অবিচার, গ্রামের অন্যান্য নারী ও মেয়েদের প্রতি সংঘটিত অনায্যতা ও বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা, বাবার আর্থিক দূর্বলতার কারণে তাদের প্রতি অন্যদের মনোভাব ও আচরণ ইত্যাদি ঘটনা প্রবাহ তাকে প্রচন্ডভাবে আহত ও সর্বদা তাড়িত করে। যা ঐ সময়ের সকল প্রতিবন্ধকতাকে জয় করে তাকে লেখাপড়া করার জন্য উদ্ভুদ্ধ করে। শুরু হয় নিজের মধ্যে এক ধরনের নীরব লড়াই এবং প্রকাশ্যে লেখাপড়া করার জন্য জেদ। এইভাবে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে তিনি লেখাপড়া শেষ করে ১৯৮১ সালে তালা কলেজে প্রভাষক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি খুলনা বিএল কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। এদিকে তিনি শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগে প্রথম হওয়ায় তিনি অভিভূত এবং সংশ্লিষ্টদের কৃতজ্ঞ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন : কুন্ডু তপন কমিশনের ১৫ টি মনোনয়ন জমা: হায়দার কমিশনের নেতৃত্বে  কার্যালয় দখল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদে ১৫টি মনোনয়ন জমা পড়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার এ্যাড. কুন্ডু তপন কুমার বুধবার বিকাল ৪টা পর্যন্ত ১৫টি মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, সহ-সভাপতি পদে একজন, যুগ্ম সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে একজন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক) পদে দুই জন, সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) পদে একজন, সহ-সম্পাদক(লাইব্রেরী বিষয়ক) পদে একজন এবং সদস্য পদে তিনজনের মনোনয়ন জমা পড়েছে।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম এবং এ্যাড. রবিউল ইসলাম খান, সহ-সভাপতি পদে এ্যাড. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম এবং এ্যাড. শেখ এমদাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে এ্যাড. মো: সাইদুর রহমান ও এ্যাড. মো: কামরুজ্জামান ভুট্টো, কোষাধ্যক্ষ পদে এ্যাড. আমিনুর রহমান চঞ্চল,

সহকারী সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক) পদে এ্যাড. সিরাজুল ইসলাম-৫ ও এ্যাড সানজিদা খাতুন, সহ-সম্পাদিকা(মহিলা বিষয়ক) পদে এ্যাড. মোছা: ফারজানা জাহান(টুকটুকি), সহ-সম্পাদক (লাইব্রেরী বিষয়ক) আ, ক, ম, শামসুজ্জোহা (খোকন) এবং সদস্য যথাক্রমে এ্যাড. রফিকুল ইসলাম (রফিক), এড.সাহেদুজ্জামান সাহেদ, সাঈদুজ্জামান জিকো।

ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার এ্যাড, কুন্ডু তপন কুমার জানান,সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির ১১ সদস্যের মধ্যে আটজন পদত্যাগ করায় গঠণতন্ত্র অনুযায়ি ওই কমিটি ভেঙে দেওয়া হয়। অথচ সাবেক কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন (২) ও সাধারণ সম্পাদক রেজোয়ান উল্লাহ সবুজ এক সভা ডেকে গঠণতন্ত্র বহির্ভুতভাবে ৩১ জানুয়ারি মনগড়া কমিটি গঠণ করে নির্বাচন কমিশনার হিসেবে প্রবীন আইনজীবী এসএম হায়দার আলীকে দায়িত্ব দেওয়া হয়। কমিটি ভেঙে দেওয়ায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ তাকে (তপন) মোবাইল ফোনে হুমকি দেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে অ্যাড. শাহানাজ পারেভিন মিলি, অ্যাড. সেলিনা আক্তার শেলী, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. এবিএম সেলিম, এ্যাড. নুরুল আমিনসহ কয়েকজন তার নির্বাচনী কার্যালয়ের একটি তালা ভেঙে অপরটি ভেঙে ফেলার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আমিনুর রহমান চঞ্চল বাদি হয়ে অবৈধ নির্বাচন কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় ওই অবৈধ কমিটির কার্যত্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়। ভারপ্রাপ্ত বিচারক যুগ্ম জজ প্রথম আদালতের বিচারক বিবাদীদের দু’দিনের মধ্যে কারণ দর্শাণোর নির্দেশ দেন।
অ্যাড. কুণ্ডু তপন কুমার আরো জানান,

২০২২ সালের ২৪ ফেব্র“য়ারি আইনজীবী সমিতির নির্বাচন সম্পর্কিত তপশীল ঘোষণা করা হয়। সে অনুযায়ি ৯ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেওয়ার ধার্য দিন ছিলো। বুধবার দুপুর ১২টার দিকে আবুল হোসেন-সবুজ কমিটির গঠিত অবৈধ নির্বাচন কমিশনার অ্যাড. এসএম হায়দার আলী, সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি, অ্যাড, মিজানুর রহমান বাপ্পি ছাড়াও অ্যাড. সেলিনা আক্তার শেলী ও অ্যাড. নিজামউদ্দিনসহ কয়েকজন তার অফিসের তালা ভেঙে নির্বাচন কার্যালয় দখল করে নেন। বাধ্য হয়ে তিনি পুলিশকে অবহিত করে বিকেল চারটা পর্যন্ত আইনজীবী সমিতির নীচে মনোনয়নপত্র জমা নেন।
বুধবার দুপুর দু’টোর দিকে অ্যাড. কুণ্ডু তপন কুমার এর নির্বাচনী কার্যালয়ে যেয়ে দেখা গেছে দরজার তালা ভাঙা। ভিতরে বসে আছেন অ্যাড. এসএম হায়দার আলী, অ্যাড. শাহানাজ পারিভন মিলি, অ্যাড. নিজামউদ্দিন, অ্যাড. সেলিনা আক্তার শেলী ও অ্যাড. মিজানুরি রহমান বাপ্পি। অ্যাড. কুণ্ডু তপন কুমারের কার্যালয়ের তালা ভাঙা হয়েছে এমন প্রশ্নের জবাবে অ্যাড. শাহানাজ পারভিন মিলি ও অ্যাড. মিজানুর রহমান বাপ্পি বলেন, ২৭ জানুয়ারির নিয়ম বহির্ভুতভাবে কমিটি ভেঙে দেওয়ার পর অ্যাড. কুণ্ডু তপন যেভাবে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা সঠিক নয়। তাই তারা নবগঠিত নির্বাচন কমিশনারের পক্ষে ওই ঘর দখলে নিয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, অভিযোগ পেয়ে আইনজীবী সমিতিতে পুলিশ পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
কৃষির আধুনিক মডেল হিসেবে পরিচিত লাভ করেছে সুনীল কুমার সরকার। নিচের পানিতে মাছ চাষের পাশাপাশি ধান চাষ এবং উপরে রয়েছে মশলা জাতীয় ফসল সহ নানা ধরনের ১২ মাসী সবজি চাষ। এর পাশাপাশি হাঁস ও গরু পালন তো আছেই। এভাবে সারা বছর ধরে বহুমুখী চাষাবাদের ফলে অত্র এলাকায় কৃষির আধুনিক মডেল হিসেবে পরিচিত লাভ করেছে সুনীল কুমার সরকার। নিজের মাত্র এক বিঘা জমি থাকা স্বত্ত্বেও পাশে অন্যের কয়েক বিঘা জমি লীজ নিয়ে তাতে সারা বছর ধরে চাষাবাদ করে সফলতার দেখা পেয়েছেন শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ের খুটিকাটা গ্রামের চাষী সুনীল কুমার সরকার। চাষাবাদে সুনীল কুমার সরকার কে সহযোগিতা করেন তার স্ত্রী সন্ধ্যা রানী সরকার ও একমাত্র ছেলে নীলকমল সরকার।

তার ক্ষেতে বেগুন, টমেটো, কুমড়া, ঝাল, পেপে, লাল শাক, পুঁইশাক, ডাটা শাক, শিম, বরবটি, ঢেঁড়স, মুলা, আলু, বাধাকপি, ধনে পাতা, নেপিয়ার ঘাস, ধান, লাউ, পেঁয়াজ, রসুন, ওল কপি, ফুলকপি, কলা চাষ, হাঁস ও গরু পালন, ক্যাপসিকাম, তরমুজ ও গ্রীষ্মকালীন টমেটো চাষ সহ সুনীল কুমার সরকার বছরের ১২ মাসই ব্যস্ত থাকেন চাষাবাদের উপর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় সমন্বিত ভাবে মডেল আকারে নানা ধরনের সবজি, মশলা, মাছ, গরু ও হাঁস চাষ করে সফলতার দেখা পেয়েছেন কৃষক সুনীল কুমার সরকার। তার এই মডেল কৃষি খামারে তিনি কখনও রাসায়নিক সার এবং কিটনাশক ব্যবহার করেননি। তিনি নিজ বাড়িতে তৈরিকৃত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেন এবং নিজের খেতের জৈব সারের চাহিদা মিটিয়ে আশেপাশের কৃষকের মাঝে সরবরাহ করেন। কিটনাশকের পরিবর্তে কৃষক সুনীল কুমার সরকার নিম পাতার রস স্প্রে করেন তার চাষাবাদে। মুলত জৈব সার এবং জৈবনাশক নিম পাতার রস ব্যবহারের ফলে তার এই সফলতা দেখা পেয়েছেন। আর জৈবসার ব্যবহারের ফলে তার উৎপাদিত সবজির আলাদা স্বাদ পাওয়া যায় বলে চাষী সুনীল কুমার সরকার জানান।

কৃষক সুনীল কুমার সরকার বলেন, প্রথম দিকে নিজের মাত্র এক বিঘা জমিতে চাষাবাদ শুরু করি। এই এক বিঘা জমির পতিত বেড়িতেও সবজি চাষ করি। প্রথমেই আমি সহ আমার স্ত্রী ও ছেলের পরিশ্রমের ফলে সবজি চাষে সফলতার মুখ দেখি। এর পরই আমি চাষাবাদের জায়গা সম্প্রসারণ করি। আমার জমির আশেপাশে অন্যের পতিত জমি লীজ নিয়ে এখন তাতে মাছ ও হাঁস চাষ সহ নানা জাতের সবজি ও মশলা চাষের মাধ্যমে মডেল আকৃতির চাষাবাদে রূপান্তর করেছি। কৃষি অফিসার সহ এলাকাবাসী আমার কৃষি ক্ষেতকে মডেল কৃষি খামারের নাম দিয়েছে। চাষাবাদের শুরুতে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর শ্যামনগর এর পরামর্শ ও সহযোগিতায় মাছের ঘেরের পতিত বেড়িতে নানা জাতের সবজি চাষ করি এবং নিচের পানিতে মাছ চাষের পাশাপাশি হাঁস চাষ করে সফলতা পাই। কোন প্রকার বালাইনাশক/কিটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার না করে নিজ গৃহের গরুর গোবর দিয়ে তৈরিকরা জৈব সার এবং নিমের পাতার রস ব্যবহারে চাষাবাদে যেমনি সফলতা পেয়েছি, সেই সাথে আমার ক্ষেতে চাষ করা সবজি খেতেও সুস্বাদু। যদি সরকারি সাহায্য সহযোগিতা আরও পাই তাহলে আগামীতে আরও জমিতে অন্যান্য জাতের সবজি সহ নানা প্রকারের চাষাবাদ করে পরিপূর্ণ ভাবে মডেল কৃষি খামার তৈরি করতে পারব।

উপ-সহকারী কৃষি অফিসার (গোবিন্দপুর ব্লক) শামসুর রহমান জানান, অত্র এলাকার আবহাওয়া কৃষি কাজের জন্য উপযোগী। লবনাক্ত এলাকা হওয়া স্বত্ত্বেও মাছ চাষের পাশাপাশি এখানে কৃষি কাজেও সফলতা আনা সম্ভব। আর মডেল আকারে কৃষি কাজ করে সফলতা পেয়েছে কৃষক সুনীল কুমার সরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকের পাশে আছে। অত্র এলাকায় এসব সবজি চাষাবাদের ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে তা এলাকার বাহিরে দেশের বিভিন্ন শহরে রপ্তানি করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও দিক নির্দেশনা মত চাষী সুনীল কুমার সরকার তার কৃষি কাজে কোন প্রকার বালাইনাশক /কিটনাশক / রাসায়নিক সার ব্যবহার না করে নিজ গৃহে তৈরি করা জৈব/গোবর সার এবং নিম পাতার রস স্প্রে করে ফসল উৎপাদন করেন। তার এই উৎপাদিত ফসলের স্বাদ অন্যান্য ফসলের চেয়ে বেশি। সুনীল কুমার সরকারের এক ইঞ্চি জমিও পতিত নেই। চাষী সুনীল কুমার সরকার জৈব নাশক নিম পাতার রস স্প্রে এবং নিজবাড়ীতে তৈরিকৃত ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের ফলে যে সফলতার মুখ দেখেছেন তা দেখে অত্র এলাকার অন্যান্য চাষীরাও আগ্রহ প্রকাশ করে জৈবিক উপায়ে চাষাবাদ শুরু করেছেন। অত্র এলাকার কৃষকদের পাশে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাফিক পুলিশ এর বডি অন ক্যামেরা’র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশ এর নব সংযোজিত বডি অন ক্যামেরা হস্তান্তর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের লাবনী মোড়ে সড়কে দ্বায়িত্বে নিয়জিত ট্রাফিক সার্জেন ও টিএসআইদের মাঝে এই বডি অন ক্যামেরা হস্তান্তর করাহয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বডি অন ক্যামেরা হস্তান্তর করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ইকবাল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন,জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করছে। বডি অন ক্যামেরার মাধ্যমে সড়কে পথচারী ও গাড়ির চালক আইন অমান্য করেন কিনা, ট্রাফিক পুলিশের আচরণ পেশাগত ও আইনসম্মত হয় কিনা, এসব বিষয় গুলো পর্যবেক্ষণের আওতায় চলে আসবে।

সড়কে কর্মরত ট্রাফিক পুলিশ ও চলাচলরত সাধারণের সাথে বেশিরভাগ সময়ই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে থাকে। এসব ব্যাপারে কম সময়ে সঠিক আইন প্রয়োগ করতে সহজ হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সড়ক দুর্ঘটনার কারণ জানতেও সাহায্য করবে এই বডি ক্যাম। একদিকে যেমন ট্রাফিক পুলিশের ভূমিকা স্বচ্ছ হবে সেই সাথে অপরাধের ঘটনায় প্রমাণ সংগ্রহ করাও সহজ হবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন কামরুজ্জামান বকুল, টি আই আল ফারুক, শাহাবুদ্দিন মোল্লা, শ্যামল চৌধুরী, সার্জেন মুকুল, বাহার, মাহবুব ও কনক প্রমুখ।

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টি আই হাসান মল্লিক।-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অসহায় দুস্থ দের মাঝে আঞ্জুমান-মফিদুল এর শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে আঞ্জুমান-মুফিদুল ইসলাম এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা মুনজিতপুরস্থ আঞ্জুমান ভবনে আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সৌজন্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আলহাজ্ব মো: নজরুল ইসলাম,

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আঞ্জুমান মুফিদুল সাতক্ষীরার কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ দ্বীন আলী, নির্বাহী সদস্য আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ নওশের আলী,  অবসরপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার আলহাজ্ব মোঃ আব্দুর রশীদ,

বিশিষ্ট ব্যবসায়ী এম এম মজনু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল করিম ধনী প্রমুখ। এসময় দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাজাপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম পুলিশের হাতে গ্রেফতার

মেহেদী মারুফ, শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগরে আব্দুর রহিম নামে সাজাপ্রাপ্ত এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের বোশখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আব্দুর রহিম শ্যামনগর উপজেলা কৈখালী ইউপি চেয়ারম্যান এবং জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের পুত্র।

শ্যামনগর থানার এসআই নূর কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ, এস, আই মেহেদী হাসান, কনস্টেবল মনির ও রিপন কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় চেয়ারম্যান আবদুর রহিমের লোকজন পুলিশের উপর হামলা করে। এক পুলিশ সদস্য আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ সদস্য রিপন গুরুতর আহত হয় শ্যামনগর হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ভর্তি রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তার হাতে গুরুতর জখম রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে দশটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাজাপ্রাপ্ত ৬ টা ও ৪ টি ওয়ারেন্টভুক্ত । তাকে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় চুরি সংঘটনে ব্যবহৃত আলামতসহ দুইজন আটক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় চুরি সংঘটনে ব্যবহৃত আলামতসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ সময় উপজেলার খেশরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মোক্তার মোড়ল ছেলে আব্দুল্লাহ ধুনা (৩০) মুড়াগাছা গ্রামের জিল্লু রহমান ছেলে কাইয়ুমুল ইসলাম (৪২)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মঙ্গলবার রাতে এলাকায় চোর, ডাকাত, ছিন্তাইকারী অভিযান পরিচালনা সময় উপজেলার খেশরা এলাকা থেকে চুরি সংঘটনে ব্যবহৃত আলামতসহ দুইজনকে আটক করা হয়। বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের  সাধারণ সম্পাদক এর নানার মৃত্যুতে শোক 
প্রেস বিজ্ঞপ্তি:
সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের  সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন,
সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি, খন্দকার আনিছুর রহমান, সহ-সভাপতি এম বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান,
সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ সেলিম হোসেন,
কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়,
মো. আব্দুর রহিম ও মাহফিজুল ইসলাম আককাজ, সদস্য আসাদুজ্জামান মধু
মাসুদ আলী,শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, রাহাত রাজা শহিদুজ্জামান শিমুল ও আজিজুল ইসলাম ইমরান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest