সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যক্রম পরিচালনা, দূর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১১ কাউন্সিলর। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত কাউন্সিলদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন,

প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ জানুয়ারী মেয়র তাজকিন আহমেদ চিশতির নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বরাবর লিখিত আবেদন করি। যা বর্তমানে তদন্তাধীন।

এরই মধ্যে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এসে তিনি নিজেকে সাধু এবং সকল কাউন্সিলরবৃন্দকে অসাধু ব্যাখ্যা দিয়ে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক কথা বলে সংবাদ সম্মেলন করেছেন। যা খুবই দুঃখজনক। আমরা উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে পৌর মেয়র ৭৬ লাখ ৫৬ হাজার ৯২০ টাকার পানির বিল মওকুফ করেছেন। যা পৌর আইন লঙ্ঘন করেছেন। অথচ পানি সরবরাহ শাখার সাড়ে ৫ কোটি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

তিনি বাজার ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহন করেছেন। সম্পূর্ণ বিধি নিষেধ পরিপন্থীভাবে তিনি হাট বাজার বজিারা গ্রহীতা গ্রহনের নিকট প্রায় ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৯৭১ টাকা বকেয়া রেখেছেন। তিনি অবৈধ সিন্ডিকেট করে তা দলীয় পছন্দ লোকের নিকট হাট বাজার ইজারা প্রদান করেছেন। এছাড়া বিগত তিন বছরের ময়লার ও সেপটি ট্যাংক পরিষ্কারের সমুদয় অর্থ আতœসাৎ করেছেন। এ খাতে তিনি ১৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা আতœসাৎ করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৩ লাখ ৩ হাজার ২২১ টাকার পৌরকর ও ১০ লাখ ২ হাজার ৬৯৬ টাকার লাইসেন্স ফি মওকুফ করেছেন।

এছাড়া তিনি ভুয়া ভ্রমন ও আপ্যায়ন বিল দেখিয়ে ৩২ লাখ ৯৮ হাজার টাকা অঅতœসাৎ করেছেন। তিনি প্রতারনার মাধ্যমে বাজেট ছাড়া ২০২০-২১ অর্থবছরে এডিপির ১ কোটি ৩৪ লাখ টাকার ৯টি স্কিমে টেন্ডার প্রদান করেছেন। এছাড়া তিনি বিগত ২০১৬-১৭ অর্থবছরে ২৭ লাখ ৪৫ হাজার ৫৪৮ টাকার, ২০১৮-১৯ অর্থবছরে ৫৭ লাখ ৬৭ হাজার ২০০ টাকার, ২০২০-২১অর্থবছরে ৭৯ লাখ ৩৬ হাজার ৮৭৩ টাকা ও ২০২১-২২ অর্থবছরে ১৪ লাখ ২২ হাজার ৭২৭ টাকার ভুয়া ভাউচার দিয়ে মালামাল ক্রয় করে তা আতœসাৎ করেছেন। তিনি গত ৬ বছর পৌরফান্ড থেকে কোন কারন ছাড়া তার দলীয় লোকজনের ১ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৭৪৮ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছেন। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পৌরসভার কোন ঠিকাদারী কাজে যুক্ত হওয়ার সুযোগ না থাকলেও তিনি পৌরসভা থেকে নিজনামে ট্রেড লাইসেন্স নিয়ে ঠিকাদারী লাইসেন্স গ্রহন করেছেন এবং তিনি সরাসরি জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রতিষ্ঠানিকান প্রকল্পে অংশ গ্রহন করেছেন তার লাইসেন্সে।

এছাড়া পৌরসভার মাষ্টাররোলের কর্মচারী দিয়ে তিনি হোটেল, ঠিকাদারী ও পরিবহন ব্যবসায় বাজে লাগিয়েছেন। তিনি বলেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা কাউন্সিলর নির্বাচিত হওয়ার বহু আগে ১৯৭৬ সালে মিনি মার্কেট হওয়ার পর তার বাড়ির পিছনে তৎকালীন পৌর চেয়ারম্যানের কাছ থেকে দুটি দোকান বরাদ্দ নেন এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর হিমেল কাউন্সিলর হওয়ার আগে আনুমানিক ১৫/১৬ বছর আগে তার বাবা মা মিনি মার্কেটে পৌরসভা থেকে দোকান ঘর বরাদ্দ নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। অথচ পৌর মেয়র তাদের নিয়ে যে মিথ্যাচার করেছে তা হাস্যকর। তিনি আরো বলেন, পৌর মেয়র ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৪২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা ও ব্যক্তিগত গাড়ি বাবদ পৌরসভা থেকে ৬ হাজার ৬৩৯ লিটার অকটেন বাবদ ৩ লাখ ২৮ হাজার আতœসাৎ করেছেন। সংবাদ সম্মেলন থেকে এ সময় তারা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির এ সব দূর্নীতি ও অনিয়মের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনের বাঘের সাথে যুদ্ধ করে ফিরেছেন বনজীবী আবু হায়াত

শ্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবনের বাঘের সাথে লড়াই করে জীবন নিয়ে ফিরে এসেছেন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামের আবু হায়াত (৫০) । স্থানীয় জেলেরা জানান, কৈখালী ফরেষ্ট ষ্টেশন থেকে বৈধ পাস নিয়ে গতকাল ২৯শে জানুয়ারি (শনিবার) পশ্চিম সুন্দরবনের গহিনে মাছ ধরতে যায় আবু হায়াতসহ মীরগাং গ্রামের কেরামত সানার ছেলে বাবলু সানা ও আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম গাজী। দাইরগাং বড় খাল নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানান সহযোগী বাবলু সানা। অপর সহযোগী নুর ইসলাম বলেন, সুন্দরবনের পারে মাছ ধরার সময় আবু হায়াতের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। বাঘের এই অতর্কিত আক্রমণে আমরা চিৎকার দিতে থাকি এবং হাতে থাকা বৈঠা নিয়ে বাঘের উপর আঘাত করে তখন বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়। কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আবু হায়াত নামে এক ব্যক্তিকে বাঘে ধরেছে। তার সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বাইরে আছে বলে জানতে পেরেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতালে পড়ে আছে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিনিধি ঃ অজ্ঞাত  মহিলার মরদেহ পড়ে আছে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে। পরিচয় জানতে না পেরে বিপাকে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঐ শিশু তার মামার বাড়ির পুকুরে পড়ে মৃত্যুবরণ করে।
জানাগেছে, উপজেলার গুনাকরকাটি গ্রামের আবু তাহের গাজীর মেয়ে আফিয়া (২) শনিবার সকালে তার মায়ের সাথে চিলেডাঙ্গা গ্রামে তার মামা আব্দুল মাজেদ সরদারের বাড়িতে বেড়াতে গিয়েছিল।
এরপর মামার বাড়ির পাশে সবজী বাগানে সবজী উঠানোর সময় ঐ শিশুর মা মেয়েকে মামীর কাছে রেখে যান। এসময় মামীর চোখ ফাঁকি দিয়ে শিশু আফিয়া পাশের পুকুরে (খাদে) পড়ে গেলে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঐ পুকুরের পানি থেকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়। তার অকাল মৃতৃ্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা হাজতখানায় পাপিয়ার গোপন বৈঠক!

দেশের খবর: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মহিলা হাজতখানায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে দুই যুবক গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জজ আদালতের নিচতলায় এ বৈঠক হয় বলে জানা গেছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এজলাস তোলার আগে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাদের রাখা হয়। বিচারক অসুস্থ হওয়ায় এদিন সাক্ষ্য গ্রহণ হয়নি। ভারপ্রাপ্ত বিচারক এএসএম রুহুল ইমরান আগামী ১৬ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। তাদের আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এরপর দুপুর ১টার দিকে মহিলা হাজতখানায় পাপিয়ার সঙ্গে দেখা করতে ঢোকেন দুই যুবক। মহিলা হাজতখানার ড্রেসিং রুমে কফি খেতে খেতে পাপিয়া তাদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠে। এসময় বাইরে গেট লক করে কয়েকজন মহিলা পুলিশ পাহারা দিচ্ছিলেন।

এ বিষয়ে হাজতখানার ইনচার্জ নৃপেণ কুমার বিশ্বাসের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, আদালতের অনুমতি ছাড়া এভাবে কোনো আসামির সঙ্গে বৈঠক করা যায় কি না? তিনি প্রশ্নের জবাব বলেন, ‘ওই দুজন আমাদের স্পেশাল গেস্ট।’

হাজতখানার ইনচার্জ এসময় উল্টো সাংবাদিকদের ওই জায়গা থেকে সরে যেতে বলেন। বিষয়টি নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পাপিয়াকে সেখান থেকে বের করে মহিলা হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এরপর তার সঙ্গে বৈঠক করা দুই যুবক বের হন। পাপিয়ার সঙ্গে সম্পর্ক কী–জানতে চাইলে প্রথমে কেউ কোনো উত্তর দিতে চাননি। এরপর একজন বলেন, তার নাম রাসেল। পাপিয়া তার বোন হন বলেও জানান। কেমন ভাই–জানতে চাইলে তিনি কিছু না বলে আদালতপাড়া ছেড়ে চলে যান। অপর যুবক এ বিষয়ে কিছুই বলতে চাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন সংবাদ: লাদেশ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করেছেন শিল্পী সমিতির নির্বাচনে হেরে যাওয়া সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি মিশা সওদাগর।

বিরোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পী সমিতির স্টাডি রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ অনুষ্ঠান শেষে বিদায়ী কমিটির সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মিশা সওদাগর।

এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালা বদলের পালা। আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান। সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা।

মিশা সওদাগর আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় এফডিসি আলোকিত হোক এটাই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করবো। আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দেবেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে ১৩ ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ ছাড়া এদিন চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

এ ছাড়া কার্যকরি পরিষদের নতুন ১১ সদস্য; যথাক্রমে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা বিজয়ী হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাইবেকারে ব্রাজিলকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

খেলার খবর: গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এতে ২৮ বছরের শিরোপার খরা কাটিয়েছে আলবিসেলেস্তেরা। আবারো মুখোমুখি হয়েছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারো হারলো ব্রাজিল। তবে এ জয়ে শিরোপা ছুঁতে না পারলেও একদম কাছাকাছি পৌঁছে গেছে আকাশি-সাদারা।

কোপা আমেরিকা ফুটসালের সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই জয়ে আলবিসেলেস্তেরা পৌঁছে গেছে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নাটকীয় এই ম্যাচে শেষ হাসি আর্জেন্টিনার হলেও কঠিন প্রতিপক্ষ ব্রাজিল দেয়নি কোন ছাড়ই।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে করা শট বক্সের ভেতর একজনের গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় ব্রাজিলের জালে। এতে আলবিসেলেস্তেরা এগিয়ে যায় ১-০তে ।

তবে লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এর তিন মিনিট পরই সমতা ফেরে ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ১-১ এ সমতা আনে রেসিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায় থেকেই।

বিরতি থেকে ম্যাচে ফিরেই গোল পায় ব্রাজিল। ২৭ মিনিটে আর্জেন্টিনার জালে বলটি জড়ান ম্যাথেউস। ব্রাজিল এগিয়ে যায় ২-১ তে।

সেলেসাওরাও ২ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি লিড। দলগত চেষ্টার পর লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ক্লদিনিও। ২-২ এ সমতা ফেরে ম্যাচে।

৩৪ মিনিটে আবারও লিড নেয় আলবিসেলেস্তেরা। লিয়ান্দ্রো কুজোলিনোর গোলে এগিয়ে যায় দলটি। এর একটু পরেই অবশ্য ব্রাজিল সমতা ফেরায় ম্যাচে। কর্নার থেকে গোলটি করেন মার্সেনিও।

৩-৩ সমতায় থেকে শেষ হয় ৪০ মিনিটের নির্ধারিত সময়। এরপর যোগ করা সময়ে আর গোলের দেখা মেলেনি এই লড়াইয়ে। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে।

টাইব্রেকার শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। পৌঁছে যায় ফাইনালে।

শিরোপার চূড়ান্ত লড়াইয়ের অবশ্য খুব একটা সময় পাচ্ছে না আকাশি সাদারা। সোমবার ভোরেই স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে কোপার ফাইনালে লড়বে আর্জেন্টিনা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গ্যাস ট্যাবলেট খেয়ে চিকিৎসারত অবস্থায় মোঃ ইমরান হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে তালা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত যুবক তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।

ইমরান হোসেনের চাচা কাজী মোহাম্মদ আলী জানান, খেশরার মুড়াগাছা গ্রামের মাহবুব জোর্দারের মেয়ের সাথে গোপনে বিয়ে করে ইমরান। সম্প্রতি সে তার চাকরি হারিয়েছে। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তার শশুর বাড়িতে যায় সে, মেয়ের পরিবারের সাথে ঝগড়ার জেরে গ্যাস ট্যাবলেট খেলে দুপুর একটার দিকে তালা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

দোহার গ্রামের মোটরসাইকেল চালক লাভলু জানান, সকালে তালার থেকে তার মোটরসাইকেল ভাড়া করে মুড়াগাছা গ্রামে শশুরবাড়ির কথা বলে নিয়ে যান। পরে তাদের পরিবারের সাথে ঝগড়া করে সে ট্যাবলেট খেয়েছে বলে আমাকে জানান। সাথে সাথে আমি তাকে তালা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি।

এবিষয়ে মেয়ের পরিবারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest