সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandert

সাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ভূয়া কবিরাজ কর্তৃক পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারকে খুন, জখম ও বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,

তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইট, পাথর ও খোয়া সরবরাহকারী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর আমার বেয়াই আব্দুল মাজেদের পুত্র কবিরাজ শেখ মোক্তার হোসেন আমার কাজগুলো দেখাশুনার প্রস্তাব দিলে আমি সম্মত হই। আমার অসুস্থ্যতার সুযোগে মোক্তার হোসেন রামপালের ঠিকাদারদের কাছ থেকে আমার পাওনা ১১লক্ষ টাকা চেকের মাধ্যমে ও নগদ ক্যাশ নিয়ে আসলেও আমাকে তিনি দেননি। পরবর্তীতে ঠিকাদাররা আমাকে জানান পুরো টাকা মোক্তার হোসেনকে দিয়েছেন। এরপর বিভিন্ন সময়ে আমাকে ৪লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেন।

বাকী টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন। এনিয়ে আমরা ইউনিয়ন পরিষদের অভিযোগ দায়ের করলে ইউপি চেয়ারম্যানের সামনে হাজির হয়ে ভূয়া কবিরাজ মোক্তারের কাছে ৫লক্ষ ৫২ হাজার পাওনা থাকলেও ৪ লক্ষ টাকার কথা স্বাকীর করেন এবং দ্রুত ৪লক্ষ টাকা পরিশোধের আশ্বাস দেন। যেহেতু মোক্তার আমার সম্পর্কে বেয়াই সে কারণে আমি ৪লক্ষ টাকার প্রস্তাব গ্রহণ করি। কিন্তু এরপরও ৪লক্ষ টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে গত ০৪/১২/২০২১ তারিখে পুনরায় টাকা পরিশোধের অনুরোধ করলেও তিনি টাকা না দিয়ে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে গত ১৮/১২/২১ তারিখে বিনেরপোতাস্থ ইউনুসের চায়ের দোকানের সামনে প্রায় ৫০ জন ব্যক্তির উপস্থিতিতে তার কাছে টাকা চাইলে মোক্তার মোটরসাইকেল থেকে নেমে বলেন বাইক থাকলো আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি বলে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় গাড়িটি আমি আমার হেফাজতে বাড়িতে নিয়ে রাখি। এরপর আমার বেয়াই মোক্তার আদালতে আমার বিরুদ্ধে এবং আমার ছোট ভাই কবিরুলকে জড়িয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেন এবং তার মাদকাসক্ত ভাই শাহিনুজ্জামান আমাকে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন, আমার অফিসে বা বাড়িতে মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবেন। ভাড়াটিয়া বাহিনীর সদস্যদের দিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। শাহিনুজ্জামান ইতিপূর্বে একাধিবার ডিবি পুলিশের হাতে আটকও হয়েছেন।
তিনি আরো বলেন, মোক্তার হোসেন সম্পর্কে আমার বেয়াই হওয়ায় সরল বিশ্বাসে এতগুলো টাকা তার হাতে দিয়েছিলাম। কিন্তু তিনি বিশ্বাস ঘাতকতা করে আমার টাকা আত্মসাতের পাশাপাশি আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছেন। অথচ মোক্তার হোসেন অত্র এলাকায় কবিরাজির নামে বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে নি:শ্ব করে চলেছেন। ভূয়া কবিরাজের বিরুদ্ধে ইতোপূর্বে পত্র-পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। এছাড়া আমাকে হয়রানি করতে একটি সংবাদ সম্মেলনও করেছেন। সেখানে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা বলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ভূয়া কবিরাজ মোক্তার হোসেনের কবল থেকে তার পাওনা টাকা উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাত পোহালেই সাতক্ষীরার দুই উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন

আসাদুজ্জামান : রাত পোহালেই চতুর্থ ধাপে সাতক্ষীরায় ২৬ ডিসেম্বর শ্যামনগর ও তালা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্র্র কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।

শনিবার দুপুর থেকে ভোট গ্রহণের কাজের নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নির্ধারিত যানবাহনযোগে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। তবে, ব্যালট কেন্দ্রে পৌঁছুবে রোববার সকালে।
জেলা নির্বাচন অফিস জানায়, দুটি উপজেলার মধ্যে শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ (কুমিরা ইউনিয়ন) মোট ১০টি ইউনিয়নের ৯৮ টি কেন্দ্রের ৫৯৮ কক্ষে ২ লক্ষ ১৯ হাজার ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮ হাজার ৬২৩ জন।
১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৪০৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ১৪৫ জন প্রার্থী। এরমধ্যে চেয়াম্যান পদে দলীয় প্রতীকে আওয়ামী লীগের ১০জন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭জন (হাতপাখা), জাতীয় পার্টির ৫জন (লাঙ্গল) ও স্বতন্ত্র হিসাবে আরও ৪৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
এদিকে, সাতক্ষীরার পুলিশ সুপার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বসুন্ধরা গ্রুপের কম্বল পেল ৬০০ শীতার্ত মানুষ

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসরত ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা শাখার উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশারফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, সহসভাপতি গাজী মাহিদা মিজান, সদস্য গাজী আসাদ, আব্দুল কাদের, সাকিবুল ইসলাম সাকিব প্রমূখ।

কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে সাতক্ষীরা শহরের ঋষিপাড়ার উষা রানি বলেন, তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশির্বাদ করি বসুন্ধরা গ্রুপ আরও বড় হোক। তারা দেশের সব অসহায় মানুষের পাশে দাড়ানোর সক্ষমতা অর্জন করুক।

অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহানের পক্ষ থেকে এক লাখ ও কালেরকণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে ৫০ হাজার কম্বল অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বাগেরহাট ও খুলনায় কম্বল বিতরণ শেষ হয়েছে। সাতক্ষীরায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরমধ্যে প্রথমদিনে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসরত ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপকূলীয় এলাকাসহ অন্যান্য উপজেলায়ও কম্বল বিতরণ করা হবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাল্য বিবাহ করা মাদ্রাসা শিক্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাবনবন্ধন

নিজস্ব প্রতিনিধি :মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে বিয়ে করা ও অনৈতিক কর্মকন্ডের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাল্যবিয়ের ঘটনায় স্থায়ী বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১০ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ধানদিয়া ইউনিয়নের মানিকহার গড়েরডাঙ্গা এলাকায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ শতাধিক গ্রামাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মামনবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ইমাদুল মোল্লা,আব্দুল্লা বিশ্বাস রুফকুল মোড়ল, রহমত আলী, আনারুল মোল্লা, আলি জামান মোড়ল প্রমুখ। এসময় তার স্ত্রী তানিয়া খাতুনও মানববন্ধনে অংশ নেন।
অভিযোগ উঠেছে,তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম(৪০) গত ২১ নভেম্বর একই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী শান্তা খাতুনকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। শিক্ষককের এহেন অনৈতিক কর্মকান্ডে এলাকার সচেতন মহল বিক্ষুব্দ হয়ে ওঠে। একপর্যায় পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা কতৃপক্ষ ঘটনার পর ওই শিক্ষককে চাকরী থেকে সাময়িক বহিষ্কার করে।

এদিকে ওই শিক্ষকের স্ত্রী তামান্না বেগম স্বামীর এহেন অনৈতিক কর্মকান্ডে এর আগে স্বামী মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলামকে ফিরাতে ব্যর্থ হয়ে গ্রাম্যমোড়ল মাতব্বরদের কাছে ধর্নাদেয়। খায়রুল ইসলাম গত ১০ বছর আগে গড়েরডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব মোড়লের মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধি তামান্না খাতুনকে বিয়ে করে। বিয়ের পর তামান্নার পিতা ওহাব মোড়ল মেয়ের সুখের জন্য জামাই মাদ্রাসা শিক্ষক খায়রুল ইমলামকে বিভিন্ন সময়ে ২০ থেকে ৩০ লাখ টাকার যৌতুক দিয়ে স্বাবলম্বি করার চেষ্টা করে। দাম্পত্য জীবনে স্ত্রীর গর্ভের সন্তান আসলে দুই দফায় স্ত্রীকে ভুল বুঝিয়ে সেই গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করে ওই শিক্ষক খায়রুল ইসলাম। এদিকে ঘরে স্ত্রী থাকা সমত্বেও মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের সুত্র ধরে পালিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রীসহ গ্রামের লোকজন বিক্ষুব্দ হয়ে ওঠে ওই লম্পট শিক্ষকের বিরুদ্ধে। এদিকে যৌতুকের দাবী করায় খায়রুল ইসলামে বিরুদ্ধে গত ২৫ নভেম্বর সাতক্ষীরা পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন স্ত্রী তানিয়ার ভাই আজহারুল ইসলাম। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির পরিচয় দিয়ে সাকিবুর রহমান বাবলা নামক এক ব্যক্তি শিক্ষক খায়রুলের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছে। খায়রুলকে বাঁচানোর জন্য মরিয়া সাকিবুর রহমান বাবলা

সম্প্রতি মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষককের এহেন অনৈতিক ঘটার বিচার ও তাকে গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে এলাকার সাধারন মানুষ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা,শিক্ষা অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ করে প্রতিকার দাবী করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম ঘটনার পর থেকে দশম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। সে ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত মোসলেম সানার ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

কা‌লিগঞ্জ প্রতি‌নিধিঃ
কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ‌্যা থে‌কে গভীর রাত পর্যন্ত উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মোড়ল পাড়ায় এই খেলা অনু‌ষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন খেলায় শংকরপুর, নেঙ্গী, নাহিদ মুকুন্দপুর, নাফিস সানা পাড়া, হোসাইন পুটিমারা, ফতেপুর, মুকুন্দপুর ও বাঁশতলা ৮টি দল খেলায় অংশগ্রহন ক‌রে। মুকুন্দমধুসূদনপুর যুব সংঘের আয়োজনে ও সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ইউ‌পি চেয়ারমান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য জিএম, আব্দুল কাদের। খেলা শেষে বিজয়ী দ‌লকে প্রাইজমানি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটা: টিটু রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি নির্বাচিত

২৪ ডিসেম্বর ২১ চায়না বাংলার কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ রোটারী বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন রোটা: মো: মনিরুজ্জামান টিটু।

এছাড়া ২০২২-২৩ রোটারী বর্ষের সেক্রেটারী রোটা: মো: মশিউর রহমান ও ট্রেজারার রোটা: মো: মিজানুর রহমান।
রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন,

সভাপতি ইলেক্ট ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি মো: আশরাফুল করীম ধনি, রোটা: পিপি মো: হাবিবুর রহমান হাবিব, রোটা: পিপি মাহমুদুল হক সাগর, রোটা: পিপি এনছান বাহার বুলবুল, রোটা: পিপি হাসিবুর রহমান রনি, রোটা: শাহানাজ পারভীন মিলি, রোটা: মো: কামরুজ্জামান রাসেল, রোটা: মিজানুর রহমান, রোটা: আক্তারুজ্জামান কাজল, রোটা: পিপি মো: ওলি উল্লাহ, রোটা: জেসমিন আক্তার, রোটা: পিপি রেহানা পারভীন মিনু, রোটা: নাজিমা আক্তার, রোটা: মো: মিজানুর রহমান প্রমুখ।

রোটা: মো: মনিরুজ্জামান টিটু, ২০০৪ সালে রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্য হওয়ার মাধ্যমে রোটারী অঙ্গনে যুক্ত হন। পরবর্তীতে তিনি ২০০৯-১০ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি, ২০১০-১১ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব পাটকেলঘাটার চার্টার সভাপতি এবং ২০১৩ সালে তিনি রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য হন। তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে এস এস সি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের সংগঠন ৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা শহরের গোপীনাথপুরস্থ বন্ধু জাফরের খামারবাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি মো: মাগফুর রহমান,

সহ-সভাপতি স্বপন কুমার শীল, সুলতানুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান, যুগ্ম সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক ফারুক আহমেদ খান টগর, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পরিকল্পনা সম্পাদক হাছিবুজ্জামান সিহান, তথ্য ও প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরো, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য যথাক্রমে দিলোয়ার মোস্তফা মধু, বরুণ ব্যানার্জী, কাজী নাছির উদ্দীন আহম্মেদ রাজু, মাহমুদ আলী সুমন, মতিয়ার রহমান, শেখ আব্দুর রহমান ও মো: শফিউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় জেলা ছাত্রলীগ সভাপতি আশিককে সংবর্ধনা

সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউপি’র পদ্ম শাঁখার কৃতি সন্তান জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন ও ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা ছাত্রলীগের সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন নেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ইসরাইল হোসেন সিয়াম, ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিষ কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
এসময় সভাপতি এস এম আশিকুর রহমানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest