সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না ঘটে গেছে বলে হাসো’

বিনোদন ডেস্ক: নানা চড়াই-উৎরাই পেরিয়ে নায়িকা পরীমনি ব্যস্ত শুটিংয়ে। ক্যারিয়ারে বেশকিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। সন্ধান করছেন একটি ব্লকবাস্টার হিট সিনেমার। যা আজও অধরা। সেই স্বপ্নের পথ ধরে পরী বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে শুক্রবার (২৪ ডিসেম্বর) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন পরীমনি। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে ছিলো পোষা কুকুর।

ছবির ক্যাপশনে পরী দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না। এটি ঘটে গেছে বলে হাসো।’

কুকুরের সঙ্গে এই ক্যাপশনের ছবিটি বেশ মনে ধরেছে পরীর ভক্ত-অনুসারীদের। তার প্রমাণ মিলে ছবিটিতে তাদের সক্রিয় অংশগ্রহণ। এই ছবিগুলোর পোস্টে ৭৩ হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে।

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। চয়নিকা চৌধুরীর নির্মাণে এই সিরিজে পরী কাজ করবেন ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে।

এছাড়াও এই নায়িকা কাজ করছেন ‘প্রীতিলতা’ সিনেমায়। হাতে আছে ‘গুনিন’- এর কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার ‘মুখোশ’ সিনেমাটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল-জাজিরার তথ্যচিত্র প্রকাশের পর বিব্রত হন জেনারেল আজিজ

রাজনীতির খবর: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা চলতি বছরের পয়লা ফেব্রুয়ারিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার ভাইদের নিয়ে একটি তথ্য’প্রচার করে।এ নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। তথ্যচিত্র প্রকাশের পর বিব্রত হয়েছিলেন বলে জানিয়েছেন আজিজ আহমেদ। ওই সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। সেখানে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা জানান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব) আজিজ আহমেদ। এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন তিনি।

তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরায়েল থেকে স্পাইওয়্যার ও সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ আহমেদ প্রভাব খাটিয়েছেন। এর উত্তরে তিনি দাবি করেন, কেনাকাটাগুলো যখন হয়, তখন সেনাপ্রধান হিসেবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও তিনি দায়িত্ব নেওয়ার একদিন পর নজরদারি প্রযুক্তি ক্রয়ের স্বাক্ষর হয়।

তিনি দাবি করেন, প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি কোনো একটা ‘অ্যাভিডেন্স’ দিতে পারেন যে আমি বিজিবিতে থাকাকালে, আমি সেনাপ্রধান থাকাকালে আমার কোনো ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীর কোনো ‘আর্মস, ইকুয়েপমেন্ট, অ্যামুনেশান প্রকিউরমেন্ট, কন্ট্রাক্ট’ দিয়েছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, ‘আই উইল অ্যাকসেপ্ট অ্যানিথিং। আই অ্যাম রেডি। আই অ্যাম গিভিং আ চ্যালেঞ্জ।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। এ বিষয়ে প্রশ্নের উত্তরে সাবেক সেনাপ্রধান বলেন, ‘কত লাখ লাখ বাংলাদেশি বিদেশে আছেন, তাদের কি নিজস্ব নাম, পিতৃপরিচয় বা ঠিকানা অ্যাকচুয়েলটা ইউজ করছেন?

নাম-পরিচয় পরিবর্তনে প্রভাব খাটিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এ সেনাপ্রধান বলেন, একটা উদাহরণ দেন কোনো জায়গায় আমি কাউকে টেলিফোন করেছি কি না, যে আপনি একে নির্দেশ দিয়েছেন যে এটা করে দাও। এ রকম কোনো অ্যাভিডেন্স কি আপনাদের কাছে আছে? প্রমাণ দেন।

আবেদনপত্রের কোনো পর্যায়ে তার অধীন কোনো বিজিবি অফিসার যুক্ত ছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে সাবেক এ সেনাপ্রধান বলেন, এ ধরনের কোনো কিছু হয়েছে কি না, আমার জানা নেই। আর এ ধরনের স্বাক্ষর করার প্রসঙ্গ এসেছিল কি না, আমার ঠিক মনে পড়ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: ২৫ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যবৃন্দের নাম যথাক্রমে সভাপতি নয়ন কুমার সানা, সহ-সভাপতি অধ্যাপক প্রণব কান্তি বাড়ৈ, সহ-সভাপতি গৌরাঙ্গ সরকার, সহ-সভাপতি বিশ্বরূপ চন্দ্র ঘোষ, শ্যামল রাহা, সাধারণ সম্পাদক রায় দুলাল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার রায়, কোষাধ্যক্ষ সুমন সরকার,

সাংগঠনিক সম্পাদক শ্রী সুবীর দাশ (পল্টু), দপ্তর সম্পাদক বিষ্ণুপদ মন্ডল, প্রচার সম্পাদক মলয় দাস, সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক পলাশ দেবনাথ, প্রকাশনা সম্পাদক অমিতাভ পাল, ক্রীড়া সম্পাদক মনোরঞ্জন মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব ঘোষ, সমাজসেবা সম্পাদক লক্ষ্মণ সানা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক অনিমেষ সরকার, গ্রন্থাগার সম্পাদক সুজয় দাশ, চিকিৎসা সম্পাদক দেবাশীষ মন্ডল, গ্রন্থাগার সম্পাদক দীপ্ত দাশ, কার্যনির্বাহী সদস্য পরিমল বৈদ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ’র আয়োজনে শুভ বড় দিন উদযাপন

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুভ বড় দিন উদযাপনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শুভ বড় দিন উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য সুধাংশু শেখর সরকার।
সংগঠনের জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক পবিত্র মোহন দাস, সভাপতি মন্ডলীর সদস্য এড. সোমনাথ ব্যানার্জী, গৌর দত্ত, কবি ও প্রাবন্ধিক স ম তুহিন, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, শীব পদ গাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেভা: থিয়ফিল গাজী, সাতক্ষীরা জেলার যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মিলন কুমার রায়, ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক সুজন বিশ্বাস, সদর উপজেলার আহবায়ক শুভ সাহা, সদস্য সচিব প্রান্ত ঘোষ গোপাল প্রমুখ।
সভায় যীশু খ্রিষ্টের জীবনী পাঠ ও প্রেম শান্তি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নানা আয়োজনে বড়দিন উৎযাপিত

নিজস্ব প্রতিনিধি : প্রার্থনা, কেক কাটা, বাজি পোড়ানো, নগর কীর্তণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের বড়দিন।
দিবসটি উৎযাপন উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই মা মারিয়া গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আলোক সজ্জায় সজ্জিত করা হয় গীর্জা ও মিশন প্রাঙ্গন। বিশেষ প্রার্থনা শেষে শেষে কেক কাটা হয়। এরপরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। পরে রাত তিনটা পর্যন্ত নগর কীর্তন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন খ্রীষ্টীয় ও হিন্দু নর- নারীরা।
উপস্থিত খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করে গেছেন।
শনিবার সকাল ৯টায় ধর্মীয় রীতি নীতি অনুসারে গীর্জায় মিশা উৎনর্গ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাদার লুইস পার্জি, ইতালিয়ান ফাদার জাম্বিত নিন্তী ও বিষ্ণুপুরের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গীর্জা পরিচালনা কমিটির সভাপতি নন্দ দুলাল মণ্ডল ও সাধারণ সম্পাদক তপন কুমার মণ্ডল। বিকেল তিনটায় ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
চাঁচাই মা মারিয়া গীর্জা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মণ্ডল বলেন, রবিবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বাউল গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
এ ছাড়াশহরতলীর পারকুকরালী সানতলা পবিত্র পরিবারের গীর্র্জা (তীর্থস্থান) ও চালতেতলা কবরস্থান সংলগ্ন ক্যাথেলিক মিশনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

কলারোয়া উপজেলার কয়লা, তালা উপজেলার লক্ষণপুরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড তুলে দিয়ে ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার খানপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড তুলে দিয়ে ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার খানপুর গ্রামের আবু বাক্কার সরদারের পুত্র আবু জাফর।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২ ডিসেম্বর ২০২১ তারিখে খানপুর মৌজায় এস এ খং-৪৫২, বিএস খং-১০৫৬, বর্তমান দাগ ৩৪৩৮, ৪ শতক সম্পত্তি ক্রয় করি।

ক্রয়ের পর থেকে একই এলাকার নজরুল ইসলামের পুত্র আওয়ামীলীগ থেকে বহিস্কৃত সাবেক মেম্বর খলিলুর রহমান ৫লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দাবি করে বলেছিল, টাকা না দিলে উক্ত সম্পত্তিতে বঙ্গবন্ধু পাঠাগারের নামে দখল করে অফিস তৈরি করবো। আমি টাকা না দেওয়ায় সাবেক মেম্বর খলিল আমার সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর জের ধরে উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। আমরা বিষয়টি অবগত হয়ে উক্ত সাইনবোর্ড খুলে ফেলতে বললে খলিল ও তার ভাড়াটিয়া বাহিনীর সদস্য মৃত. নেয়ামুদ্দিন সরদারের পুত্র ফজলু, মৃত. আব্দুল মজিদ সরদারের পুত্র রিয়াজুল, মৃত. সাত্তার সরদারেরপুত্র মিজানুর রহমান, আশিক, সাহেব আলী, শওকত আলী, জয়নুদ্দিনের পুত্র মনি, আসাদুল সহ ১৫/২০ জনের সংঘবদ্ধ বাহিনী আমার সামীনা প্রাচীর ভাংচুর করে ।

উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি থাকার পরও সেখানে থাকা দুটি টল দোকান ও ২২ ফুট প্রাচীর ভাংচুর করে খলিল। সেখানে এখনো পর্যন্ত সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। অত্র এলাকায় খলিলের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় যে কোন মুহুর্তে আমার বাকী সম্পত্তিও দখল করে নিতে পারে বলে আংশকা করছি। খলিল সম্প্রতি অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামীলীগ থেকে তাকে বহিস্কার করা হয়।

অথচ তিনি দলের নাম ভাঙিয়ে অন্যের সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তার সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এবার ওয়ার্ডের মানুষ তাকে ভোট দেয়নি। তিনি মেম্বর পদে পরাজিত হন। তার অত্যাচারে আমরা অতীষ্ট হয়ে পড়েছি। খলিল বিভিন্ন ভাবে আমাকে খুন জখম মারাত্মক ক্ষয়ক্ষতির হুমকি অব্যাহত রেখেছে। আমি বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি ওই সাবেক মেম্বর খলিলের কবল থেকে সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার
তরিকুল ইসলাম লাভলু:
আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার শনিবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এই সেমিনারের আয়োজন করে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড, এম. শমশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সচিব ড, মোহাম্মদ আবদুল মজিদ।
সেমিনারে খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের পরিচালক প্রভাষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক কাজী শৈয়বুর রহমান, কালিগন্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, নলতা আহ্ছানিয়া মিশনের খাদেম মোঃ আব্দুর রাজ্জাক,
নলতা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, নলতা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শিক্ষক আবু সাইদ৷ অধ্যাপক গাজী আজিজুর রহমান,
অধ্যাপক আলমগীর হোসেন,  শফিকুল ইসলাম রনজু, নলতা কেন্দ্রিয় আহছানিয়া মিশনসহ বিভিন্ন মিশন অফিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ভূয়া কবিরাজ কর্তৃক পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারকে খুন, জখম ও বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,

তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইট, পাথর ও খোয়া সরবরাহকারী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর আমার বেয়াই আব্দুল মাজেদের পুত্র কবিরাজ শেখ মোক্তার হোসেন আমার কাজগুলো দেখাশুনার প্রস্তাব দিলে আমি সম্মত হই। আমার অসুস্থ্যতার সুযোগে মোক্তার হোসেন রামপালের ঠিকাদারদের কাছ থেকে আমার পাওনা ১১লক্ষ টাকা চেকের মাধ্যমে ও নগদ ক্যাশ নিয়ে আসলেও আমাকে তিনি দেননি। পরবর্তীতে ঠিকাদাররা আমাকে জানান পুরো টাকা মোক্তার হোসেনকে দিয়েছেন। এরপর বিভিন্ন সময়ে আমাকে ৪লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেন।

বাকী টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন। এনিয়ে আমরা ইউনিয়ন পরিষদের অভিযোগ দায়ের করলে ইউপি চেয়ারম্যানের সামনে হাজির হয়ে ভূয়া কবিরাজ মোক্তারের কাছে ৫লক্ষ ৫২ হাজার পাওনা থাকলেও ৪ লক্ষ টাকার কথা স্বাকীর করেন এবং দ্রুত ৪লক্ষ টাকা পরিশোধের আশ্বাস দেন। যেহেতু মোক্তার আমার সম্পর্কে বেয়াই সে কারণে আমি ৪লক্ষ টাকার প্রস্তাব গ্রহণ করি। কিন্তু এরপরও ৪লক্ষ টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে গত ০৪/১২/২০২১ তারিখে পুনরায় টাকা পরিশোধের অনুরোধ করলেও তিনি টাকা না দিয়ে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে গত ১৮/১২/২১ তারিখে বিনেরপোতাস্থ ইউনুসের চায়ের দোকানের সামনে প্রায় ৫০ জন ব্যক্তির উপস্থিতিতে তার কাছে টাকা চাইলে মোক্তার মোটরসাইকেল থেকে নেমে বলেন বাইক থাকলো আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি বলে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় গাড়িটি আমি আমার হেফাজতে বাড়িতে নিয়ে রাখি। এরপর আমার বেয়াই মোক্তার আদালতে আমার বিরুদ্ধে এবং আমার ছোট ভাই কবিরুলকে জড়িয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেন এবং তার মাদকাসক্ত ভাই শাহিনুজ্জামান আমাকে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন, আমার অফিসে বা বাড়িতে মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবেন। ভাড়াটিয়া বাহিনীর সদস্যদের দিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। শাহিনুজ্জামান ইতিপূর্বে একাধিবার ডিবি পুলিশের হাতে আটকও হয়েছেন।
তিনি আরো বলেন, মোক্তার হোসেন সম্পর্কে আমার বেয়াই হওয়ায় সরল বিশ্বাসে এতগুলো টাকা তার হাতে দিয়েছিলাম। কিন্তু তিনি বিশ্বাস ঘাতকতা করে আমার টাকা আত্মসাতের পাশাপাশি আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছেন। অথচ মোক্তার হোসেন অত্র এলাকায় কবিরাজির নামে বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে নি:শ্ব করে চলেছেন। ভূয়া কবিরাজের বিরুদ্ধে ইতোপূর্বে পত্র-পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। এছাড়া আমাকে হয়রানি করতে একটি সংবাদ সম্মেলনও করেছেন। সেখানে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা বলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ভূয়া কবিরাজ মোক্তার হোসেনের কবল থেকে তার পাওনা টাকা উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest