সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

কালিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের ছবিলার রহমানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে দশটার দিকে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে তাছলিমা তার স্বামীর মোটর সাইকেল যোগে সাতক্ষীরাতে ডাক্তার দেখাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ উপজেলার দুদলী মসজিদের সামনে পৌঁছালে তার স্বামীর মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে যায় তাছলিমা।
এসময় মাথায় গুরুতর আহত অবস্থায় রাত ৮ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার স্বামী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাছলিমাকে। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই রাত সাড়ে দশটার দিকে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ৮ নেতা পদত্যাগ করায় বিলুপ্ত ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
৩০ জানুয়ারী সন্ধ্যায় নির্বাচন কমিশন এ নোটিশ প্রদান করেন।
গত ২৭ জানুয়ারী কমিটির ৭ জন পদত্যাগ করেন এবং ৩০ জানুয়ারী ১ জন পদত্যাগ করেন।

কমিটির ৮ নেতা পদত্যাগের ফলে কার্যকরি পরিষদের দুই তৃতীয়াংশ পদত্যাগ করেছেন এবং তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে নির্বাচন কমিশনার এড. কু- তপন কুমার জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১১ সদস্য বিশিষ্ট কমিটির ৮ জন পদত্যাগ করায় সংগঠনের গঠনতন্ত্রের ১ খ -এর ৪ এর (চ) ধারা অনুযায়ী কার্যকরি পরিষদ বিলুপ্ত হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী কেউ পদত্যাগ করলে তা গৃহিত হবে এবং নির্বাচন কমিশন কমিটি পরিচালনা করবে।
পদত্যাগকারীরা হলেন, সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক এড. শেখ সাইদুর রহমান, অর্থ সম্পাদক এড. জে এম আব্দুল্লাহ আল মামুন, সহ-সম্পাদক (লাইব্রেরী) এড. আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক এড. আ ক ম সামছুদ্দোহা খোকন,

মহিলা সহ-সম্পাদিকা এড. শাহানা ইমরোজ স্বপ্না, সদস্য এড. তারেক ইকবাল অপু, শাহরিয়ার হাসিব। এছাড়া কমিটির বর্তমানে সভাপতি এড. আবুল হোসেন-২, সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ এবং সদস্য এড. ফিরোজ আহমেদ পদত্যাগ করেননি।
এবিষয়ে সদ্য বিলুপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়াউল্লাহ সবুজ এর সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় শুনেই তিনি বলেন, ঝামেলাই আছি পরে কথা বলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা টিকা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে কানাডায় ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর জাস্টিন ট্রুডো পরিবারসহ গা ঢাকা দিয়েছেন বলে দেশটিতে সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় করোনার বিধি নিষেধ তুলে দেওয়া এবং করোনা টিকা বাধ্যতামূলক না করার দাবিতে ট্রাকচালকরা বিক্ষোভ শুরু করেন । মার্কিন সীমান্ত পেরোনোর জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা যাবে না বলে দাবি করেন তারা।

এই দাবিতে কানাডার আলাম থেকে অটোয়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার রাস্তায় কনভয় তৈরি করেন তারা। একই সঙ্গে ঘেরাও করে ক্রমাগত হর্ন দিতে থাকেন তারা। এই বিক্ষোভের জেরে রাস্তায় যানজট এবং শব্দদূষণে একদম অতিষ্ঠ হয়ে ওঠেন অটোয়াবাসী। আন্দোলনকারীরা এই আন্দোলনের নাম দিয়েছেন ফ্রিডম কনভয়।

ট্রাকচালকরা শুরু করলেও শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীরাও এই আন্দোলনে অংশ নেন। কেউ কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, কেউ আবার ট্রুডোকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।

এ সময় কানাডার শীর্ষ সেনা জেনারেল ওয়েইন আয়ার এবং কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দের তীব্র নিন্দা করে বিক্ষোভকারীদের ওয়ার মেমোরিয়ালের উপর নাচও করতে দেখা যায়। চরম ঠাণ্ডাকে উপেক্ষা করেই রাস্তায় নামেন বহু মানুষ। ক্রমেই বাড়ে বিক্ষোভকারীদের সংখ্যা। ধীরে ধীরে জনজোয়ার সংসদ ভবনের কাছে পৌঁছে যায়। এই পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে।

আর বিক্ষোভের হাত থেকে বাঁচতেই জাস্টিন ট্রুডো সপরিবারে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। এমনকি তার অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।

তবে আত্মগোপনে থেকে এই বিক্ষোভের নিন্দা জানিয়েছে ট্রুডো বলেছেন, ট্রাক চালকরা বিজ্ঞানকে মানতে চাইছেন না। তারা নিজেদের পাশাপাশি অন্যদেরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।
অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দও এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

দেশের খবর: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৮২ জনে।

রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ এবং ৪৩ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৩৬ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৬৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ৪ জন, সিলেটের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ২ জন।

একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, ১৫ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২ বছরের ওপরে সবাই পাবে টিকা, বুস্টার ডোজ ৪০ হলেই

দেশের খবর: এবার কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি। কিন্তু, খুব বেশি সাড়া পাচ্ছি না। এখন পর্যন্ত খুবই কমসংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। তাই, এখন থেকে ৪০ বছর বয়সিরাও পাবেন বুস্টার ডোজ। আমাদের হাতে নয় কোটি টিকা রয়েছে।’

রোববার মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকার গত মাস থেকে করোনার টিকার নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেওয়া শুরু করে। ষাটোর্ধ্ব নাগরিক এবং সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। এরই মধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন—এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে আমরা ১২ বছরের ওপরে সবাইকে টিকা দেব। পূর্বে শুধু স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা ছিল, এখন শিক্ষার্থী ছাড়াও বাকি সবাইকে টিকা দেওয়া হবে। বারো বছরের ঊর্ধ্বে মাদ্রাসার শিক্ষার্থীরাও এখন টিকা পাবে।’

শিশুদের টিকা প্রয়োগ পদ্ধতি প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘টিকা কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, সে পদ্ধতিতেই ১২ বছর বয়সিদের টিকা দেওয়া হবে। কেন্দ্রে গেলেই টিকা পাবে। যদি কোনো কাগজপত্র দেখাতে পারে, তাহলেই আমরা টিকা দেব। কিছু দেখাতে না পারলেও আমরা তাদের ফেরত দেব না।’

বিশ্বের বিভিন্ন দেশেই টিকার বয়সসীমা পাঁচ বছর করা হয়েছে, বাংলাদেশেও এমন কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার বয়সসীমা পাঁচ বছর করার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা পর্যালোচনা করে আমাদের জানাবে বলে জানিয়েছে। তাদের কাছ থেকে আমরা বার্তা পেলেই টিকার বয়সসীমা পাঁচ বছরে নামিয়ে আনা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চক্রান্ত করে তাকে হারানো হয়েছে বলে দাবি করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী চলচ্চিত্র নায়িকা নিপুণ।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তিনি।

নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে ২টা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে থাপড়ানো উচিত। তাকে সিনেমা নাটকে কোনোদিন না নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক প্রার্থী আরও বলেন, ‘আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। অন্যপদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’

চিত্রনায়িকা নিপুণ বলেন, আমি হারিনি, হেরেছে গোটা বাংলাদেশ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ সাইমন, জেসমিনসহ অনেকেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় পন্যবাহী ট্রাক সিরিয়ালের নামে হয়রানী ও চাঁদাবাজির প্রতিবাদে দ্বিতীয় দিনের ন্যায় কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভোমরা স্থল বন্দর সিএন্ড এফ অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ঘন্টা ব্যাপী উক্ত কর্মসুচি পালিত হয়। এই সময়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা রামকৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান, আমীর হামজা, আবু মুসা, রায়হানুল ইসলাম টুকু, হাদিউজ্জামান বাদশা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের তরিকুলইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, প্রতিদিন গড়ে ৩০০ ভারতীয় পন্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের বেসরকারি পার্কিং ইয়ার্ডে সিরিয়ালের নামে বিভিন্ন পন্য বিবেচনায় গাড়ি প্রতি ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। না দিলে তাদেরকে ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত বসিয়ে রাখা হয়। যারা এই চাঁদা পরিশোধ করে তারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ভোমরা বন্দরে আসতেপারে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, এই চাঁদাবাজি ও সময়ক্ষেপনের কারণে বাংলাদেশে আমদানিকৃত পন্যের মূল্য অপেক্ষাকৃত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পঁচনশীল পন্যও ক্ষতির মুখে পড়ছে। এতে ব্যবসায়ী মহলসহ ক্রেতা সাধারন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অনেক আমদানিকারক ঘোজাডাঙ্গা বন্দর ত্যাগ করে ভারতের অন্য কোন বন্দর দিয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করছে। এরফলে ভোমরা স্থল বন্দরে রাজস্ব ঘাটতিও দেখাদিচ্ছে। বক্তারা আরও বলেন,সমস্যার সমাধানের জন্য ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচিতে যেতেবাধ্য হচ্ছি। তারা এ সময় ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে পন্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ না হলে তারা আগামীতে আরো বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষনা দেন। একইসাথে তারা আগামীকাল সোমবার ৪ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে জানান। ভোমরা স্থলবন্দরের ৮টি সংগঠন এই আন্দোলন ও কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করেছেন। এদিকে, গতকাল শনিবার (২৯ জানুয়ারী) প্রথম দিনের কর্মসূচির পর ভারতের ঘোজাডাঙ্গায় চাঁদা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশকৃত ৫৩টি পন্যবাহী ট্রাকের মালামাল খালাস করেনি শ্রমিকরা। আটকা পড়ে রয়েছে এসমস্ত ট্রাকগুলো।
উল্লেখ্য, ভোমরা বন্দরের বিপরিতে ভারতের ঘোজাডাঙ্গায় পন্যবাহী ট্রাকে সিরিয়ালের নামে দৈনিক ৬০ থেকে ৭০ লাখ টাকা চাঁদাবাজি করছে একটি চক্র। আমদানিকারকরা হিমশিম খাওয়ায় চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে ভোমরা বন্দরের এসব সংগঠন এই আন্দোলনে নেমেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা সদরে নকিপুর গ্রামে রাতের আধারে রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজা মাহমুদ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলেন, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি আমার নিজ নামীয় হাল সেটেলমেন্ট প্রাপ্ত স্বত্ববান বিলান ও সম্পত্তি হইতেছে। তপশীল বর্ণিত সম্পত্তি জেলা – সাতক্ষীরা, থানা – শ্যামনগর মৌজা – শ্যামনগর , জে , এল , নং -৯২ এস.এ. খতিয়ান -৫৫৩ , ১/১ এস , এ , দাগ নং- ৯০ , ডি.পি দাগ -৭৯০ , ১০৯১ ল দাগ -২২৪৯ জমির পরিমান ১.০৪ একর।

বিবাদী ভূমির নেতা পরিচয়দানকারী মোকসেদ সহ তাহার ক্যাডার বাহিনীগণ সম্পূর্ণ বেআইনী লাভ ও লোভের বশবর্তী হইয়া অদ্য ইং -২৯ জানুয়ারি শনিবার তারিখ রাত ৩ টারসময় বর্ণিত সম্পত্তি জবর দখলের প্রচেষ্টা করিলে আমি বিষয়টি ৯৯৯ এ অভিযোগ করিলে শ্যামনগর থানার স্মরণাপন্ন হইতে বলে। সে অনুযায়ী আমি শ্যামনগর থানার স্মরণাপন্ন হই এবং শ্যামনগর থানার দায়িত্বরত এসআই মোঃ আশরাফ ও এ , এস , আই মেহেদী সরেজমিনে উপস্থিত হইয়া বিবাদীগণের বিআইনী জবর দখল কার্যক্রম রোধ করে।

অতঃপর থানা প্রশাসন ঘটনাস্থল হইতে চলিয়া আসার পর পরই উপরোক্ত বিবাদীর নেতৃত্বে ভাড়াটিয়া বহুলোকজন সংঘবদ্ধ হইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ পূর্বক জবর দখল করত কার্যক্রম অব্যাহত রাখিয়াছে। এক্ষুনে বিবাদীগণের ঐরুপ জবর দখল মূলক কার্যক্রমে বাঁধা প্রদান করলেও তা মানছেনা এ ঘটনায় প্রতিকার চেয়ে উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest