সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandert

কা‌লিগ‌ঞ্জে জাল‌নোট প্রতি‌রো‌ধে জনস‌চেতনতা বৃ‌দ্ধিতে ওয়ার্কশপ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি: জালনোট চেনার পদ্ধতি, প্রতি‌রো‌ধে ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে কা‌লিগ‌ঞ্জে জনস‌চেতনতা বৃ‌দ্ধিমূলক ওয়ার্কশপ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার বেলা পৌ‌নে ১১টায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে দিন ব‌্যা‌পি এই ওয়ার্কশপ অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নের সুচনাল‌গ্নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সোনালী ব‌্যাংক কা‌লিগঞ্জ শাখার সি‌নিয়র প্রিন্সিপ‌াল অ‌ফিসার প্রশান্ত ব‌্যানা‌র্জী।

শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় ও সাতক্ষীরা সোনালী ব‌্যাং‌কের ডেপু‌টি জেনা‌রেল ম‌্যা‌নেজার মোস্তা‌ফিজুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ওয়ার্কশ‌পে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলাম, রি‌সোর্স পার্সন বাংলা‌দেশ ব‌্যাংক খুলনার উপ-মহাব‌্যাবস্থাপক (ব‌্যাং‌কিং) এস‌ কে র‌ফিকুল ইসলাম। ‌এসময় তি‌নি ব‌লেন, সাতক্ষীরার জেলা সীমান্তবর্তী হওয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ল‌ক্ষে এধ‌র‌ণের কর্মশালা বেশী বেশী হওয়া দরকার। জাল নোটের আকার-আকৃতি কেমন হবে, আসল নোটের আকার আকৃতি কেমন হবে, সে বিষয়ে কর্মশালায় বিস্তা‌রিত ধারণা দেওয়া হয়। একটি ১০০০ টাকার নোটের উদাহরণ দিয়ে ‌রি‌সোর্স পার্সন বলেন, অাসল টাকার আদলে যে টাকা তৈরি করা হয় তাকে জালনোট বলে। টাকায় বঙ্গবন্ধুর জলছাপ, বাংলাদেশ ব্যাংকের লোগো ও নিরাপত্তা সুতোর রেখা থাকবে। জাল নোট তৈরির একটি চক্র এ ধরনের কাজের সাথে জড়িত। এই চক্রটি ব্যাংকে লেনদেন, ঈদ-পূজা অন্যান্য উৎসবে হাট-বাজারে কৌশলে জালনোট ব্যবহার করে থাকে। জালনোটসহ ধরা পড়লে তাদেরকে আইনের আওতায় এনে পার্শ্ববর্তী থানায় দেওয়ার পরামর্শ দেন। জালনোট যার কাছে থাকবে সেই ব‌্যা‌ক্তি অপরাধী হ‌বে। এই চক্রের সদস‌্যরা নি‌জে‌দের সু‌বিধা‌র্থে সরকা‌রের বানা‌নো টাকার নমুনার সা‌থে মিল রে‌খে জাল নোট তৈরী ক‌র‌ছে। জাল নোট সব সময় নতুন থা‌কে। অাসল নো‌টের প্রিন্ট স্বচ্ছ থা‌কে। কিন্ত নকল নোট ঝাপসা থা‌কে। এক ধর‌ণের চামড়া দি‌য়ে অাসল টাকা তৈরী করা হয়, যেটা নকল নো‌টে ব‌্যবহার কর‌তে পা‌রেনা। টাকা অাসল কিনা নকল ‌সেটা বোঝার জন‌্য অ‌নেক ধর‌ণের নিয়ম র‌য়ে‌ছে। অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, সাতক্ষীরা সোনালী ব‌্যাং‌কের এজিএম মনোরঞ্জন বিশ্বাস, বাংলা‌দেশ ব‌্যাংক খুলনার তত্ববধায়‌নে ও সোনালী ব‌্যাংক লি‌মি‌টেড কা‌লিগঞ্জ শাখার ব‌্যবস্থাপনায় সকল ব‌্যাং‌কের পক্ষ থে‌কে বক্তব‌্য রা‌খেন কা‌লিগঞ্জ জনতা ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক শামীমউর রহমান,‌
ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলামী ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক অাজমল হো‌সেন, ইসলামী ব‌্যাংক লি‌মি‌টেড কা‌লিগঞ্জ শাখার ক‌্যাশ ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, শিক্ষক, ব্যবসায়ি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার ব‌্যা‌ক্তিবর্গ ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার নওয়াপাড়া (নিকারী পাড়া) গ্রামের ফরিদ গাজীর পুত্র।বুধবার রাত ৮টার দিকে নওয়াপাড়া –খানজিয়া রোডের মসজিদ সংলগ্ন এলাকার ইফতার সরদার ওরফে কালু’র পুত্র সাহেব আলী (৩০)’র চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে সে গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আশিক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিকে ২৩/১২/২০২১ তারিখে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এব্যাপারে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক একটি পরিবার,সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর।তাই মাদককে জিরো টলারেন্সে আনতে অভিযান অব্যহত থাকবে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটার ভাতশালায় দেড় বছরের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির নাম সাদিয়া পারভিন। সে দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের আল মামুনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর, ২১ ইং) তারিখ দুপুর ১২ টার দিকে নিহত সাদিয়া তার দাদার সাথে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এদিকে সাদিয়ার পিতা দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে বাড়িতে এসে তাদের বসতঘর ভেঙ্গে নতুন ঘর তৈরীর কাজ করছিল। সেসময় সাদিয়ার দাদা পান খেতে ঘরের মধ্যে যায়। পান নিয়ে বাইরে তার দাদা সাদিয়াকে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গাতে খোজাখুজির এক পর্যায়ে সাদিয়াদের ঘরের সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত সাদিয়ারা ২ বোন এক ভাই। তাদের মধ্যে সাদিয়া ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১ লাখ স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করেন।

সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, আজ সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে জেলার ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থীরা জানুয়ারির প্রথম দিন সব নতুন বই পাচ্ছে না

শিক্ষা ডেস্ক: নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে মৌসুমী প্রেস পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বই বাঁধাই কাজ শেষ হবে। এরপরই সেগুলো স্কুল পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। যদি আমরা জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে, সেটি চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি আরও বলেন, পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কি না, সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে সপ্তাহে দু-তিন দিন করে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেসব বই বাতিল করে দেওয়া হচ্ছে।

এসময় শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতারকের কাছ থেকে নেয়া জ্যাকুলিন-নোরার বিলাসবহুল উপহার বাজেয়াপ্ত হচ্ছে

বিনোদন সংবাদ: প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল যেসব উপহার পেয়েছেন বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি, সেগুলো বাজেয়াপ্ত হচ্ছে। ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জড়িয়েছে এই দুই অভিনেত্রীর নাম, যেখানে জ্যাকুলিনের কথিত প্রেমিক বলা হচ্ছে এই সুকেশ চন্দ্রশেখরকে।

তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি সূত্র বার্তা সংস্থা আইএএনএসকে নিশ্চিত করেছে, দুই অভিনেত্রীর পাওয়া উপহার এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত হতে চলেছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করতে হচ্ছে, সে কারণে বিলম্বিত হচ্ছে কাজটি। এ ক্ষেত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিও তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত বলে আইএএনএস সূত্রে খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে জানানো হয়েছে, সুকেশ চন্দ্রশেখর যেসব পোষা প্রাণী উপহার দিয়েছেন, সে ক্ষেত্রে একই মূল্যের সম্পত্তি সংযুক্ত করা হবে।

অর্থপাচার মামলায় কেন দুই অভিনেত্রীকে আসামি করা হয়নি? এই প্রশ্নে সূত্রটি জানিয়েছে, উভয় অভিনেত্রীই সুকেশের অপরাধমূলক পটভূমি সম্পর্কে অবগত ছিলেন না। এ মামলায় এ পর্যন্ত সাত জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই তিহার জেলে বন্দি।

এক ওষুধ কোম্পানির সাবেক কর্ণধার মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। এ মামলায় গ্রেপ্তার হন এ দম্পতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে জ্বালানি তেলের দাম আরেকদফা বাড়ানোর সুপারিশ

দেশের খবর: বাজেট ঘাটতি সহনীয় রাখতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেই সাথে সারের দামও বাড়তে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে বুধবার বিকেলে সচিবালয়ে জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় এ সুপারিশ করা হয়।

অর্থ বিভাগের পক্ষ থেকে সুপারিশে সার ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাশাপাশি আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অর্থ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের জন্য জিডিপির যে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, তা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। সে জন্য সংশোধিত বাজেটে তা অপরিবর্তিত রাখা হবে। আগামী এপ্রিলে সংশোধিত বাজেট চূড়ান্ত করা হবে।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি নির্ধারণ করা হয় ৭ দশমিক ২ শতাংশ। ফলে সংশোধিত বাজেটে এটি বহাল থাকছে বলে জানা গেছে।

তবে বহুজাতিক ঋণদানকারী সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ সরকারের প্রাক্কলনের চেয়ে জিডিপির প্রবৃদ্ধি কম হবে বলে বলে মত দিয়েছে। বিশ্বব্যাংক বলছে, এ বছর বাংলাদেশের জিডিপি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আইএমএফ বলেছে, ৬ দশমিক ৬ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘দেশের অর্থনীতি যেভাবে এগোচ্ছে তাতে অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হবে বলে অর্থমন্ত্রী মনে করেন। করোনার নতুন ধরন ওমিক্রনসহ কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত আছি।’

উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ২০২২-২৩ অর্থবছরে জিডিপি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ভর্তুকি দিতে হচ্ছে। এ ছাড়া সারের দামও বেড়ে গেছে বিশ্ববাজারে।

এসব কারণে সরকারের বাজেট ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ঘাটতি সহনীয় রাখতেই সার ও জ্বালানি তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এবার বাজেটে কৃষিতে ভর্তুকি দেয়া হয়েছে ৬ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে সার ও জ্বালানি তেলের দাম বাড়ায় এ খাতে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার কোটি টাকা ভর্তুকি লাগতে পারে।

বাজেট ঘোষণার সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বর্তমানের চেয়ে অর্ধেক ছিল। ফলে সরকার এ খাতে কোনো বরাদ্দ রাখেনি। এখন আন্তর্জাতিক বাজারে দাম প্রায় দ্বিগুণ বাড়ায় এ খাতে ভর্তুকি লাগতে পারে প্রায় ৩ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বাড়তি ভর্তুকির চাপ কমাতে হলে সার ও জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া আমাদের কাছে বিকল্প কিছু নেই। এটা যত দ্রুত করা যায়, ততই চাপ প্রশমিত হবে।’

বাজেট তৈরিতে জড়িত অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘নতুন বছরের শুরুতে আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া মেয়র গ্রেপ্তার

শিক্ষা ডেস্ক: শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পাঠানো হবে জামালপুরে।

এর আগে শাহনেওয়াজকে গ্রেপ্তারে ওই হোটেল ঘিরে রাখে র‌্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest