সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সাতক্ষীরায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মো: আহছানুল কাদির স্বপন।
প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বর্তমান জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু।
সঞ্চালনায় ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মশিউল হুদা তুহিন। উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স। সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার। সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি বাপ্পি, শ্যামনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ইয়াছিন আরাফাত, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, সদস্য সচিব রুহুল আমিন, আশাশুনি উপজেলা কৃষকদলের আহবায়ক আমি হোসেন বাদশা, সদস্য সচিব মশিউর রহমান মিল্টন, তালা উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব ডাক্তার মামুনুর রহমান খাঁন। পরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য সকল উপজেলা নেতৃবৃন্দের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। সকল বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় চুরির মামলা তুলে নিতে বাদীকে খুন জখম সহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে চুরি মামলায় আটক আসামীর আতœীয় স্বজনদের বিরুদ্ধে। এঘটনায় ওই আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পুলিশ সুপারসহ উর্দ্ধত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী।

ভুক্তভোগী মামলার বাদী জাহানারা খাতুন জানান, তিনি সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের মতুর্জা করিম খানের বাড়ির ভাড়াটিয়া। গত ১৫ আগস্ট তার মাতা হৃদরোগে আক্রান্ত হলে পাশ্ববর্তী আতœীয় হোসনেয়ারাসহ অন্যরা দেখতে যান। পরে জাহানারা খেয়াল করেন তার ওয়ারড্রফে রক্ষিত স্বর্ণের রুলি, স্বর্ণের কানের দুল, স্বর্ণের ব্রেসলেটসহ নগদ ১৬ হাজার টাকা নেই। সে সময় খোজাখুজির এক পর্যায়ে হোসনেয়ারাসহ অন্যান্যদের কাছেও খোজ করা হয়। একপর্যায়ে পরের দিন হোসনেয়ার বাড়িতে গেলে জাহানারাকে অকথ্য ভাষায় গালিগালজ করে এবং মালামাল নেওয়ার কথা স্বীকার করে।

এঘটনায় জাহানারা বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। যার নং-৪৪।(জি আর ৬৬৬/২১(সাত) উক্ত মামলায় পুলিশ হোসনেয়ারা কে আটক করলে সে মালামাল চুরির বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে এবং জনৈক কিশোর কুমার ওরফে লক্ষণ এর নিকট মালামাল বিক্রয় করেছে মর্মে জানায়। পরে পুলিশ নোয়াখালী জেলা হতে ওই কিশোর কুমার ওরফে লক্ষণকে আটক নিয়ে আসে। কিশোর ওরফে লক্ষণ চুরির মালমাল ক্রয় করেছে মর্মে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে। এরপরও লক্ষন মামলা তুলে নিয়ে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। মামলা তুলে নিয়ে লক্ষনকে অব্যহতি না নিলে বিশেষ পদ্ধতিতে জামিন লাভ করে জাহানারা ও তার পরিবারের সদস্যদের জীবননাশসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ প্রদর্শন করে যাচ্ছেন। অথচ ভুক্তভোগী জাহানারা খাতুন এখনো পর্যন্ত তার চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

এঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন তার চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভ্যালিকাণ্ডে শবনম ফারিয়া ও মিথিলার জামিন আবেদন

বিনোদন ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী শবনম ফারিয়া এবং রাফিয়াত রশিদ মিথিলা হাইকোর্টে জামিন আবেদন করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

শবনম ফারিয়ার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা এ আবেদন করেন।

এর আগে ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তাঁর তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তাঁর টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডা ও দুবাইতে ঢুকতে ব্যর্থ মুরাদ দেশে ফিরেছে

দেশের খবর: কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে শেষ পর্যন্ত দেশেই ফিরতে হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।

বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে মুরাদকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে। এরপর ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

রোববার সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসান- এমন খবর আসে। তবে বিমানটি ঢাকায় অবতরণ করলেও তিনি এ ফ্লাইটে আসেননি।

এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন।

দন্ডিত আসামীর কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশীট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষর দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামী কার্তিক ঘোষের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় এ মামলার অপর পাঁচ আসামী যথাক্রমে চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষকে বেকসুর খালাস দেন।

সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু। অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. এসএম হায়দর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবির হাতে আটক মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু, দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আসাদুজ্জামান: মাদক মামলায় গ্রেফতার হওয়া মুক্তিযোদ্ধার পুত্র বাবলু সরদারের সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদারের ছেলে বাবলু সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, বাবুল সরদার (৫৬) গোয়েন্দা পুলিশের লকআপের মধ্যে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আরও ৪ টি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বাবুল সরদার নামের ওই ব্যক্তিকে শনিবার সকালে তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতার হওয়া বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লকআপে রেখে দেওয়া হয়। আজ রোববার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সে গলায় নিজের কোমরে ব্যবহৃত নাইলনের মোটা সুতা দিয়ে লকআপের গেটের গ্রীলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়।

বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্নি জানান, শনিবার সকালে বোরকা পরা এক নারী আকস্মিকভাবে তাদের বাড়িতে ঢুকে তার বাবার ঘরে যেয়ে ফেন্সিডিল রেখে নিকটে থাকা গোয়েন্দা পুলিশকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তার বাবাকে ওই ফেন্সিডিলসহ গ্রেফতার দেখানো হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার টাকাও নিয়ে যায় তারা। মুন্নি বলেন, আমার বাবা কোমরে কখনও সুতালি(রশি) ব্যবহার করতেন না। তাহলে তিনি কিভাবে লকআপের মধ্যে আত্মহত্যা করলেন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, গেটের গ্রীলের সাথে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনও আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

এদিকে, বাবুল সরদারের ছেলে আলমগীর হোসেন জানান, তার বাবাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় বাড়িতে থাকা ৩৫ হাজার টাকাও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়ে যায়। তিনি বলেন, পুলিশ আমার বাবাকে মারধর করেছে এবং এক পর্যায়ে তিনি মারা গেছেন। এখন পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন। আলমগীর হোসেন আরও বলেন, পুলিশ আমাদের বাড়িতে ফোন করে জানিয়েছে, আপনাদের লোক আত্মহত্যা করেছে। লাশ নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়া ব্যক্তি নিজের কোমরে থাকা নাইলনের সুতা পেঁচিয়ে লকআপের গেটের গ্রীলে ঝুলে রাত ৩টা থেকে ৫টার মধ্যে যেকোন এক সময় আত্মহত্যা করেছে। পরে ম্যাজিস্ট্রেট আকতার হোসেন ও মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমারের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্ত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারনে পুলিশের এএসআই সোহেল শেখ ও কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় শতাধিক নিহতের আশঙ্কা

বিদেশের খবর: ৩৬৫ কিলোমিটার বেগের এক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। এখনো পর্যন্ত ৭০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির।

টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

মেফিল্ড শহরের ওই কারখানাটির ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

এ পর্যন্ত কারখানাটি থেকে ৪০ জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে।

টর্নেডোতে উদ্ধারকর্মী সংস্থার যন্ত্রপাতি, পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশির বলেছেন, “টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা বর্ণনা করা কঠিন। এরকম দৃশ্য আমি কখনো প্রত্যক্ষ করিনি।

ছবিতে দেখা যাচ্ছে, ৩৬৫ কিলোমিটার বেগের টর্নেডোটির গতিপথের যা ছিল সবই যেন উপড়ে গেছে বলে তিন বর্ণনা করেছেন।

টর্নেডোতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, আরকানসা, ইলিনয়, টেনেসি, মিসিসিপি অঙ্গরাজ্য।

টর্নেডোটির গতবেগ ছিল ৩৬৫ কিলোমিটার।

এসব অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ১২ জনের মতো মারা গেছে।

অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম ধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টর্নেডো আক্রান্ত এলাকায় সহায়তার জন্য কেন্দ্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন টর্নেডো আক্রান্তদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করবে তার প্রশাসন।

যাদের বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের আশ্রয়রে জন্য অস্থায়ী আবাসন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকিট হাতে দুবাই বিমানবন্দরে মুরাদ, ফেরেননি ঢাকায়ও

রাজনীতির খবর: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

টিকিট হাতেই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে তিনি বসে আছেন বলে জানিয়েছে দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এর পর তিনি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন।

কিন্তু বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করে বলেন, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

এর আগে একাধিক সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি।

শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

তাকে জানানো হয়, তার সেই দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তার পর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest