সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

পরকীয়া সন্দেহে স্ত্রী-সন্তানকে গলা কেটে খুন

দেশের খবর: নরসিংদীতে পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে এক যুবক।

রোববার দিবাগত রাত ৩টার দিকে শহরের ঘোড়াদিয়ার সংগীতা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন— রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশুসন্তান সালমান সাফায়াত। নিহত রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

স্বজনা জানান, গত দুই বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ঘোড়াদিয়া সংগীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয়।

বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের কোলজুড়ে ফুটফুটে একটি ছেলেসন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।

সবশেষ রোববার দিবাগত রাত ৩টার দিকে রেশমী ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েটাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। আমরা কষ্ট পাব ভেবে মেয়ে আমাদের কিছুই বলত না। জামাই ফখরুল মাদকাসক্ত ছিল; কিন্তু আমরা জানতাম না। এসব তথ্য আমাদের কাছ থেকে গোপন রেখে বিয়ে দিয়েছিল। এখন আমি আমার মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, নিহত রেশমীর পরকীয়া সম্পর্ক ছিল এমন বিষয় নিয়ে তার স্বামী তাকে সন্দেহ করত। এরই জের ধরে ফখরুল তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করে। ফখরুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি পরকীয়ার কারণে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ ছিল এ বিষয়টি নিশ্চিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদকে অব্যহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থির অভিযোগে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদকে অব্যহতি দেওয়া হয়েছে। সাথে সাথে তাকে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে তাকে অব্যহতি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ির দেড় লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : পুলিশ পরিচয়ে গরু বিক্রির দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার কদমতলা- বৈকারী সড়কের কুচপুকুর বড়জামতলা নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের মোকছেদ আলীর ছেলে গরু ব্যবসায়ি মিজানুর রহমান (৩৫) জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া পশুর হাটে তিনটি গরু বিক্রি করে রবিবার সন্ধ্যায় তিনি বাসে করে সাতক্ষীরা বাস টার্মিনালে আসেন। সেখান থেকে ইজিবাইকে করে আবাদের হাটে আসার পথে কুচপুকুর বড়জামতলার নজুর(সন্ত্রাসীদের গুলিতে নিহত) বাড়ির মোড়ে পিছন দিক থেকে দু’টি পালচার মোটর সাইকেলে আসা পাঁচজন পুলিশ পরিচয়ে ইজিবাইক থামায়। এ সময় তারা পুলিশ পরিচয়ে তাকে ইজিবাইক থেকে নামিয়ে হাতে হ্যাণ্ডকাপ পরিয়ে দুইজন থাকা পালচার মোটর সাইকেলে তোলে।

হ্যাণ্ডকাপ পরানোর সময় একজনের গায়ে ডিবি পুলিশের কটি পরা ছিল। পরে তাকে বাইপাস সড়ক হয়ে যশোর রোডের ছয়ঘরিয়া মোড়ে নিয়ে যায়। সেখানে তাকে কয়েকটি চড় থাপ্পড় মেরে হ্যাণ্ডকাপ খুলে দিয়ে কাছে থাকা এক লাখ ৪২ হাজার ৪৩০ টাকা ও মোবাইল সেটটি নিয়ে যশোরের দিকে চলে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী ঘটনাস্থলে আসেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদককে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছে। ছিনতাইকারিদের গায়ে ডিবি পুলিশের কটি নয়, ওই রকম কোন পোশাক ছিল বলে গরু ব্যবসায়ি মিজানুর তাকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে কোন পুলিশ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি

১২ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে এক যৌথসভা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর এমপি বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি। বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শাহানা আক্তার, উপদেষ্টা আলহাজ্ব শেখ নুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি,

সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার দাস, প্রচার সম্পাদক অনীত মুখার্জি, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, উপ- দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, কোহিনুর ইসলাম, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, ইসমত আরা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জো¯œা আরা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো: জিল্লুর রহমান ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিকলীগের উপ-দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম মিঠু প্রমুখ নেতৃবৃন্দ। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু মুর‌্যালে মাল্যদান এবং বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ ও র‌্যালি সহকারে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়া এবং

বিকাল সাড়ে ৪টায় দেশব্যাপি এক যোগে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগদান ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ও শিক্ষা মানব সম্পাদক লায়লা পারভীন সেজুতির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন,

সাতক্ষীরা মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ -আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জর্জ কটের পিপি এডভোকেট আব্দুল লতিফ, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শ্যমনগর উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক দোলন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় মাদক ও চোরাচালান, মডেল মসজিদ নির্মাণ, বাসটার্মিনাল স্থানান্তর, ওয়াজ মাহফিল, যানজট, প্রাণসায়ের খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুই দিন ব্যাপি বিজ্ঞান প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রোববার বেলা ১০টায় উপজেলা পরিষদের মাঠে ফিতা কেটে, বেলুন ও ফ্যাস্টুন উড়িয়ে দুইদিন ব্যাপি মেলার অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর সানজিদা মুস্তাকী, সুজিত কুমার বণিক, সিনিয়র সাইন্টিফিক অফিসার মোহাম্মদ সাকিরুল ইসলাম, মোতালেব হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,

মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

উদ্বোধন শেষে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক মেলায় উদ্ভাবনী বিষয়ে স্টল তৈরী করেন। পরিশেষে স্টলে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে মুল্যায়ন ৩টি স্টলকে পুরষ্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা আ’লীগের আলোচনা সভা

কালিগঞ্জ প্রতিনিধি : ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনে কালিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আ’লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট‘র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,

সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ সহ আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ফিংড়ীতে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা

আবু ছালেক:: রবিবার বিকাল ৪ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে,ফিংড়ীর ৪ নং ওয়ার্ড বাসির আয়োজনে আলহাজ্ব আ: রাজ্জাক সরদারের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা অনুষ্ঠার অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা সখিপুর খানবাহাদুর আহসান উল্লাহ কলেজের রাস্ট্রবিজ্ঞানের  বিভাগিয় প্রধান এস এম ফিরোজ আহম্মেদ টুটুল,প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম,আলহাজ্ব আবুল কালাম আজাদ,হুমায়ুন কবির,মিজানুর রহমান,

আ: ওহাব বুলবুল বুলি,মাষ্টার ছাবিলুর রাসেদ,শহিদুল ইসলাম,১ নং ওয়ার্ড মেম্বর ইউছুফ সরদার,২ নং ওয়ার্ড মেম্বর আরশাদ আলী,৩ নং ওয়ার্ড মেম্বর আবু সাঈদ মোল্যা,৪ নং ওয়ার্ড মেম্বর মাহফুজ সরদার,৫ নং ওয়ার্ড মেম্বর খান আ: হামিদ,৬ নং ওয়ার্ড মেম্বর জাহিদুজ্জামান বাবু,৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক,৮ নং ওয়ার্ড মেম্বর আ: রাজ্জাক,৯ নং ওয়ার্ড মেম্বর দিপংকর কুমার ঘোষ,

এবং সংরক্ষিত সদস্যা রেবেকা সুলতানা,রত্না রানী সরকার ও সালমা খাতুন, হাজার হাজার জনসমাগমে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিতদের কে ফুলের সুভেচ্ছা,আর ক্রেস বিতরন করেন ফিংড়ীর ৪ নং ওয়ার্ড বাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest