সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

কাশিমাড়ীতে নৌকা প্রতীকের পথসভায় সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা জাগরণী যুব সংঘ চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পথসভা চলাকালীন সময়ে জামায়াত সমর্থিত এস এম আব্দুর রউফের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে ও পথসভা পন্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগে জানা যায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর ধারাবাহিক নির্বাচনী পথসভার অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে ঘোলা জাগরণী যুব সংঘ চত্বরে এক পথসভা চলছিল। মাগরিবের নামাজের বিরতি দিয়ে দ্বিতীয়অধিবেশন চলাকালীন সময়ে জামায়াত সমর্থিত এস এম আব্দুর রউফের আনারস প্রতীকের সমর্থকেরা ৪০০/৫০০ টি মোটর সাইকেল যোগে শোডাউন নিয়ে এলাকায় ত্রাশের সৃষ্টি করতে করতে নৌকা প্রতীকের পথসভাস্থলে এসে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এসময় আনারস প্রতীকের সন্ত্রাসী বাহিনীরা নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালীর নিজস্ব মোটর সাইকেল সহ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে অতর্কিত হামলা চালায়। এসময় নৌকা প্রতীকের পথসভাটি পন্ড করে দিয়ে আনারস প্রতীকের সন্ত্রাসী বাহিনীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পথসভার অনুমতি নেই অজুহাতে নৌকা প্রতীকের সমর্থকদের উপর ধাওয়া করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ মুর্শেদ বলেন, দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রবিউল ইসলাম মাস্টার্সে ফাস্ট ক্লাস পেয়েছেন

প্রেস বিজ্ঞপ্তি :
সাংবাদিক রবিউল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমবিএ মাস্টার্স (ব্যবস্থাপনা) শেষ পর্বের পরীক্ষার ফলাফলে সিজিপিএ ৩.০৩ পেয়ে ফাস্ট ক্লাস গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করেন। রবিউল ইসলাম শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাত আলী গাজী ও রমিছা খাতুনের বড় ছেলে।
সাংবাদিক রবিউল ইসলাম শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের প্রচার সম্পাদক এবং দৈনিক পত্রদূত’র সংবাদ প্রতিনিধি।

তিনি ভবিষ্যতে সকল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শহীদ ৪ আ’লীগ নেতার স্মরণে সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ‘২০১৩ সালে জামাত- বিএনপি’র হাতে নৃশংসভাবে হত শহীদদের শোক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ”লীগের সভাপতি ও শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিনী সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার। উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,কপাই সাধারন সস্পাদক আ’লীগ নেতা এ্যাডঃ শেখ কামাল রেজা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম,

পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,’আ’ লীগ নেতা এসএম মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম, প্রভাষক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগস কাজল,পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ,
সঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাঈদুজ্জামান সাঈদ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীবৃন্দ। বক্তারা, ২০১৩ সালে জামাত-বিএনপি’র সহিংসতায় শহীদ আ’লীগ নেতা গোপীনাথপুর গ্রামের আজহারুল ইসলাম সাজু, শহীদ যুবলীগ নেতা সরসকাটি গ্রামের মেহেদী হাসান জজ, শহীদ আ’লীগ নেতা ছলিমপুর গ্রামের মাহবুবুর রহমান বাবু ও শহীদ আ’লীগ নেতা দেয়াড়া গ্রামের রবিউল হাসানের নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার দাবী জানান।
বক্তারা আরো বলেন, জেলা সহ স্থানীয় আ’লীগ নেতাদের মতপার্থক্য ভুলে যেয়ে বৃহৎ স্বার্থে শহীদ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ায় জামাতা- বিএনপির হাতে নিহত উপজেলার শহীদ ৪ আ’লীগ নেতা হত্যার দ্রুত বিচারের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহবান জানানে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক উজ্জলের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের শ্যালক শেখ ফরহাদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়া শেখপাড়া এলাকার মরহুম শেখ আব্দুল বারীর বড় ছেলে।

মৃত্যুকালে তিনি ৩ বছরের শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা সোমবার বাদ জোহর পারুলিয়া শেখপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল,

সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ^ টয়লেট দিবস উৎযাপন

নিজস্ব প্রতিনিধি : ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা পৌরসভা কানফারেন্স রুমে ওয়াস এসডিজি প্রকল্প কর্তৃক বিশ^ টয়লেট দিবস ২০২১ উৎযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শেখ হাবিবুর রহিম রিন্টু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সচিব মোঃ লিয়াকত হোসেন, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন,মোছাঃ রাবেয়া পারভীন, নূরজাহান বেগম,অনিমা মন্ডল, এসডিও মোঃ জিয়াউর রহমান, ও আশার জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্প ব্যবস্থাপক এইচপি মোঃ ওয়াহিদুর রহমান। বক্তারা এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন। সকলে যাতে ওয়াস সেবা প্রাপ্তি নিশ্চিত হয় তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ওয়াস এসডিজি প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধাদি বিষয়ে আলোচনা করবেন মনিরা খাতুন, স্যানিটেশন উদ্যোক্তা।

উন্নত টয়লেট ব্যবহারের সুবিধা বিষয়ক কমিউনিটি পর্যায় থেকে আলোচনা রাখবেন পিংকী দাশ এবং তিনি বলেন কমিউনিটি পর্যায়ে উন্নত টয়লেট ব্যবহার করার জন্য উন্নত পন্য ও সেবা একান্ত দরকার।

ওয়াস ব্যবসা বৃদ্ধি ও হাউজহোল্ড পর্যায়ে উন্নত স্যানিটেশন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এমএফআই প্রতিষ্ঠান হিসেবে আশার ভূমিকা শীর্ষক বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন পাপিয়া। উন্নত ওয়াস পন্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে দলিত সম্প্রদায় প্রতিনিধিদের বর্তমান অবস্থান সম্পর্কে বর্ণনা করনে জনাব চম্পা দাস, রীমা খাতুন।

ওয়াস কনজুমার গ্রুপের ভূমিকা শীর্ষক বক্তব্য রাখবেন ওয়াস কনজুমার গ্রুপের প্রতিনিধি মারিয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন ও মোঃ ফয়জুল হক বাবু।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার এবং সার্বিক সহযোগিতা করেন মোঃ আঃ কুদ্দুস সরকার ও নন্দিতা রানী দত্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণীর মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে।

মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনপ্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার নির্দেশ

দেশের খবর: জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন দফতর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯-এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। বরং করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরণ ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাস্ক পরিধানহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর/সংস্থার প্রধানদেরকে আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শনিবার (১১ ডিসেম্বর) দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। তিনি জানান, বাংলাদেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এদিকে ওমিক্রন শনাক্ত হওয়া ওই দুই ক্রিকেটার বর্তমানে সুস্থ আছেন বলে রোববার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই: রচনা ব্যানার্জী

বিনোদন ডেস্ক: রচনা ব্যানার্জী একটা সময় বাণিজ্যিক ছবির ব্যস্ত নায়িকা ছিলেন। সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে একের পর এক জুটি বেঁধে ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ‘দিদি নম্বর ওয়ান’ টেলিভিশন শো সঞ্চালনার মাধ্যমেও ব্যাপক আলোচিত রচনা।

তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না রচনা।
‘আপনার বর্তমান স্ট্যাটাস কী? আর ইউ সিঙ্গেল, ম্যারেড, হ্যাপিলি ম্যারেড, সিঙ্গেল ওয়েটিং টু মিঙ্গেল… কী?’ এসব প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।

রচনা বলেন, আমি ম্যারেড… আই অ্যাম নট হ্যাপিলি ম্যারেড। আই অ্যাম নট ডিভোর্সড। ছেলের জন্য ডিভোর্সটা করিনি। কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেয়া হোক যে তার বাবা-মা ডিভোর্সড। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত। আমরা বন্ধু হিসেবেই থাকবো। তাই আমরা ডিভোর্সড নই। আমরা একসঙ্গে থাকি না। কিন্তু আমরা বন্ধু।

তিনি আরও জানালেন, তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। অন্য কারও সঙ্গে সেটল করতে চান না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ বছর পর ‘মিস ইউনিভার্স’ হলেন ভারতীয় হারনাজ সান্ধু

বিনোদন ডেস্ক: ‘মিস ইউনিভার্স’র খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব এলো ভারতে। আর এবারো খেতাব জিতলেন এক পাঞ্জাবী সুন্দরীই।

এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন।

রোববার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিলো ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest