সর্বশেষ সংবাদ-
নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ 

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : “ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।

কর্মশালায় উপস্থিত ছিলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডাঃ মোঃ আমানাত উল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদারসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সিভিল সার্জন এ সময় জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৭ হাজার ১৬৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা ল কলেজের আয়োজনে এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজের এমএ গফফার হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা ল কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ  শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
ওরিয়েন্টেশন ক্লাস শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এসএম হায়দার। ল কলেজের সিনিয়র প্রভাষক এড. মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কলেজের সিনিয়র প্রভাষক এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, সিনিয়র প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, এড.হোসনে আরা হক, এড. নাজমুন্নাহার ঝুমুর, এড. লাকি ইয়াসমিন, এড. শহীদ হাসান,
এড. শরীফ আজমির হোসাইন রোকন, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সভাপতি এস এম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক অহীদুল ইসলামসহ কলেজের নবাগত ছাত্র-ছাত্রী এবং ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষের সফলতা সাথে উত্তীর্ণ কৃতি ছাত্র- ছাত্রী বৃন্দ।
এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের দৈনন্দিন জীবনে আইন অত্যাবশ্যক একটি দিক। এই পেশাকে মানুষকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে শেখায়। বক্তারা সাতক্ষীরা ল কলেজের নবাগত শিক্ষার্থীদের অতীত ধারাবাহিক সফলতা অব্যহত রাখার জন্য আহ্বান জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তির গান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় ব্যাঘ্রতট এর আয়োজনে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাসরিন খান লিপি।

ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও ব্যাঘ্রতটের সমন্বয়ক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, অধ্যক্ষ সুভাষ সরকার, ইমাম বারী ও মো. রফিকুজ্জামান খোকন। স্বাগত বক্তব্য রাখেন, কবি ও সম্পাদক স ম তুহিন।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এসময় সাতক্ষীরার বিশিস্ট ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, আজ আমরা গর্বিত। তরুণ প্রজন্ম যেভাবে আমাদের সম্মানিত করেছে। আমাদের মনে রেখেছে এই গর্বের বিষয়। আমরা এই সম্মাননা পাওয়ার প্রত্যাশায় যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই লক্ষ্যে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ থানার ওসি‘র সাথে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জে‘র সাথে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে নবনির্বাচিত পরিষদ বর্গদের উপস্থিতিতে মিষ্টি মুখ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিক ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে থানাকে অবহিত করাসহ আইন-শৃংঙ্খলার উন্নয়নে সার্বিক সহায়তা কথা বলেন। চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া বন্ধসহ মাদকদ্রব্য চোরাচালান বন্ধে জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ দেন। গত ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়নে সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে থানা পুলিশের ভূমিকার প্রসংশা করে নবনির্বাচিত চেয়ারম্যানসহ পরিষদবর্গ অফিসার ইনচার্জ কে ধন্যবাদ যাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ রায়, ২নং ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী, ৩নং ওয়ার্ড সদস্য আফছার উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য ফারজানা শওকত আফি, ৫নং ওয়ার্ড সদস্য জাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড জিএম, আব্দুল কাদের, ৮নং ওয়ার্ড আব্দুস সালাম, ৯নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান সরদার, সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ড সদস্য রোজিনা বেগম, সংরক্ষিত ৪,৫,৬ ওয়ার্ড সদস্য পুর্নিমা রানী মন্ডল, সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ড সদস্য লাইলী পারভীন সহ সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যানের ব্যাক্তি উদ্যোগে রাস্তা সংষ্কার

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে জনদূর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে সড়ক সংষ্কার করায় এলাকাবাসির কাছে প্রশংসিত হয়েছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান। বুধবার দুপুরে কালিগঞ্জ টু-তালতলা সড়কের কালিদহা নামক স্থানে কার্পেটিং সড়কের ১‘শ গজ যায়গা সংস্কার করেন তিনি।

খোঁজ খবর নিয়ে জানাযায়, দীর্ঘদিন যাবৎ ঐ কার্পেটিং সড়ক চলাচলের অনুপোযোগী হওয়ায় সামান্য বৃষ্টিতে হাজার হাজার যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হতেন।

সম্প্রতি মন্দা আবহাওয়ায় কারণে দুই দিনের বৃষ্টিতে সড়কে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্য বিষ্ণুপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এগিয়ে আসেন। ঐ স্থানে ইট বালি ও খোয়া দিয়ে সংষ্কার করেন। এসময় শতশত পথযাত্রী জনকল্যাণে এমন উদ্যোগ গ্রহন করায় চেয়ারম্যানের ভূয়শী প্রশংসা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন সম্পর্কিত সেমিনার

নিজস্ব প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অংশগ্রহণ সম্পর্কিত একটি বেইজ লাইন গবেষণা ও জনধারণা জরিপ উপস্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে নাগরিক উদ্যোগসহ পাঁচটি সংগঠণের পক্ষ থেকে আয়োজিত এক সেমিনারে এ জরিপ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপদি বিভুতোষ রায় এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মণ্ডল, ক্রিশ্চিয়ান এউড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মাহেনুর আলম চৌধুরী বর্ণা, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, বিডিইআরএম এর সাতক্ষীরা শাখার সভাপতি দীলিপ দাস, ইউপি সদস্য জয়ন্তী রানী দাস, চায়না দাস, রাহুল দেব বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি মাসরুবা ফেরদৌস বলেন, আজকের সেমিনারে সে জরিপ উপস্থাপন করা হয়েছে তাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে শুধু সরকারি উদ্যোগকেই কাজ লাগালে হবে না।

দরকার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাঙ্গনমুখী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে বৈষম্য শুরু হয়।

সকল নারীরাই নিরাপত্তাহীনতায় ভোগে উল্লেখ করে তিনি বলেন সেক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর নারীদের কি অবস্থা তা আর বলার উপেক্ষা রাখে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ক্রমশঃ উন্নতির দিকে যাচ্ছে।

সেমিনার শুরুর আগে সকাল ৯টায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দলিত, সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠী, হিজড়া ও ট্রান্স জেণ্ডার জনগোষ্ঠী ও প্রতিবন্ধিদের অংশগ্রহণে শহরের সঙ্গীতা মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির নেতা আলালকে গ্রেফতার ও  শাস্তির দাবীতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিক্ষোভ

 

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বুধবার সন্ধায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আলালকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর পার্টি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটুক্তি করছে আমরা সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে। এসব ঘৃন্যকাজ ছাত্রলীগ কখনও মেনে নেবে না। আমরা কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক পৌর ছাত্রলীগ নেতা রাতুলসহ সদর, পৌর, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খুলনা ডেস্ক: ১১ বছরের কন্যা নিয়ে বাগেরহাট থেকে খুলনা ডাক্তার দেখাতে এসেছিলেন গৃহবধূ। সঙ্গে ছিলেন তার ভাগ্নে বাবু। মঙ্গলবার ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় তারা নগরীর হাদীস পার্ক সংলগ্ন সুন্দরবন আবাসিক এলাকায় তারা দুটি কক্ষ ভাড়া নেন।

গভীর রাতে হোটেলের কক্ষেই মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন কেএমপির ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম। এমন অভিযোগে সদর থানায় মামলা বুধবার বিকালে মামলা দায়ের করা হয়। পরে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সুন্দরবনের হোটেলের ৩১৩নং কক্ষে গৃহবধূ তার মেয়েকে নিয়ে এবং ৩০৮নং কক্ষে ভাগ্নে থাকেন। বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হোটেলের বয় গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম ৩১৩নং কক্ষে গিয়ে নক করে। এ সময় তারা পুলিশ পরিচয় দিলে গৃহবধূ কক্ষ খুলে দেয়।

পুলিশ গৃহবধূকে জেরা করে সঙ্গে থাকা মেয়েটি তার কি না। এ সময় পুলিশ হোটেল বয়কে কক্ষ থেকে বের করে মেয়েটির সামনে গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে গৃহবধূর ভাগ্নে বিষয়টি হোটেলের মালিককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসামিকে হেফাজতে নেয়। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণের অপরাধে মামলা দায়ের হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন যুগান্তরকে জানান, মামলার বিষয়টি সঠিক। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest