সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

দেবহাটা থানায় নিয়মিত মামলায় আটক – ০১

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানায় নিয়মিত মামলার ১ আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৮/০১/২০২১ তারিখ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার পারুলিয়া ইউপি এলাকা থেকে আসামী রুবেল হোসেন (২৭),

পিতা- আব্দুল মান্নান, প্রযত্নে- শ্বশুর নয়ন কবিরাজ, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। তাকে ইং-০৮/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাবুরায় ‘অ আ ক খ’ স্কুল

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘অ আ ক খ’ স্কুল করে দিল ডু সামথিং ফাউন্ডেশন। শনিবার (৮ জানুয়ারি) গাবুরার চকবারায় বেলা ১১টায় নতুন বই বিতরণের মধ্য দিয়ে স্কুলটির সুন্দরবন উপকূলীয় শাখার উদ্বোধন করা হয়। স্কুলটিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করতে পারবে সুবিধাবঞ্চিত শিশুরা।

স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডু সামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কাজী আয়শা সিদ্দীকা, কোষাধ্যক্ষ জাকির হোসেন, কার্যকরি সদস্য আব্দুর রহিম, ডা. প্রিংকা মাহসুদ রথী।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী শাহিন আলম, হাবিবুল্লাহ্ আল মামুন, মুহতারাম বিল্লাহ। স্কুলটির জমিদাতা গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী।

চেয়ারম্যান ডা. কাজী আয়শা সিদ্দীকা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কিন্তু নানা প্রতিকূলতায় উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে লেখাপড়ার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুরা একদিন নিজেরা যেমন আলোকিত হবে, তেমনি তারা দেশকেও আলোকিত করবে।

তিনি আরও বলেন, উপকূলের শিশুদের শিক্ষার মান উন্নয়ন করতে গতানুগতিক ধারার বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখবে। আমরা চাই শিক্ষা থেকে কেউ পিছিয়ে না থেকে শিক্ষার আলোয় আলোকিত হোক। গাবুরায় শিক্ষাব্যবস্থার সংকট, স্বাস্থ্যসেবার সংকট। তাই এই অঞ্চলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র করব, যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে ৪৫ হাজার মানুষের বসবাস। এলাকাটির চারপাশে নদী। দ্বীপ এলাকা হওয়ায় ইউনিয়নটির মানুষরা নানাভাবে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলে করোনাকালীন আমরা খাদ্যসহায়তা দেওয়া, বাঘ বিধবাদের সহায়তা করা, সুপেয় পানি সংকট সমাধানে পানির ট্যাংক বিতরণ করাসহ নানা ধরনের সেবামূলক কার্যক্রম ইতোমধ্যে পরিচালনা করেছি। অবহেলিত এই অঞ্চলের মানুষদের জন্য সেবার এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে চাই।

এদিকে ডু সামথিং ফাউন্ডেশন চিকিৎসকদের দ্বারা পরিচালিত একটি সামাজিক সংগঠন। এটির পক্ষ থেকে শিক্ষাবঞ্চিত এলাকায় আগেও তিনটি স্কুল করা হয়েছে। সেগুলো সাভার, সিরাজগঞ্জ, বগুড়ায়। গাবুরা ইউনিয়নে স্কুলটি তাদের চতুর্থ শাখা। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী নিয়ে আজ (শনিবার) স্কুলটি যাত্রা শুরু করল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হদিস নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ শতক জমির!

তালা প্রতিনিধি :
প্রতিষ্ঠার ৩২ বছরেও কমিটি কিংবা শিক্ষকরা জানেননা স্কুলের জমির ঠিকানা। এ যেন কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই। ঘটনাটি তালা সদরের মধ্য আটারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
সূত্র জানায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় ১৯৮৯ সালে। প্রতিষ্ঠাকালীণ স্কুলের নামে মোট ৫টি খতিয়ানে ৭টি দাগের মধ্যে ৩৬ শতক জমি দান করেন দাতারা। এরপর দু’যুগ পর ২০১৩ সালে সরকারীকরণ হয় স্কুলটির। এরপরও পেরিয়ে গেছে ৮টি বছর। তবে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকদের কেউ খোঁজ রাখেননা স্কুলের মূল সম্পত্তির পরিমাণ কত এবং তার অস্তিত্ব কোথায়? মূলত স্কুলটির মূল ভবন রয়েছে ৭ শতক জমির উপর। বাকি ২৯ শতক জমি বিলাঞ্চলে। তবে প্রতিষ্ঠার ৩২ বছরেও স্কুল তার নামীয় বাকি ২৯ শতক জমির দখলে নেই। কারা দখল করছে কিংবা কোন শর্তে তারও হিসাব নেই কারো কাছে। স্কুলের সামনে যে, খেলার মাঠটির অস্তিত্ব তাও অন্য একাধিক প্রতিষ্ঠানের।
সূত্র জানায়, সর্বশেষ ২০১৩ সালে স্কুলটি সরকারীকরণের সময় শুধুমাত্র কাগজ-কলমে এর মূল জমির অস্তিত্ব উপস্থাপন করেন কর্তৃপক্ষ। দখলে যাওয়ার প্রয়োজনও মনে করেনি কেউ। তবে বিষয়টি আলোচনায় আসে সম্প্রতি। ২০১৮ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে হরিকৃষ্ণ মুনি বদলী নিয়ে আসলে তিনিও খবর নেওয়ার চেষ্ঠা করেননি বিষয়টি নিয়ে।
সম্প্রতি প্রতিষ্ঠান লাগোয়া মসজিদের সীমানার একটি গাছ কর্তনের বিষয় সামনে আসলে নজরে আসে স্থানীয় মিডিয়া কর্মীদের। খবর নিতে ঘটনাস্থলে গেলেই উঠে আসে মূল বিষয় যে, গাছের মূল জায়গা স্কুলের নয় ভিন্ন প্রতিষ্ঠানের। কৌতুহল বশত সংবাদকর্মীদের তথ্যানুসন্ধানে উঠে আসে যে, মধ্য আটারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামীয় আটারই মৌজায় ৪৭২, ১৬৯, ৬২৭, ৯০৮ ও ৩৪৭ খতিয়ানের ২০৪৩, ২০৪৬, ২০৪৭, ২৭৫৩, ১৯৯৭, ৯৯১ ও ৯৫৭ দাগের মধ্যে ৩৬ শতক জমির রেকর্ড হয়েছে। প্রতিষ্ঠাকালীণ যা এর দাতা গোষ্ঠীর ৪ জন সদস্য দান করে গেছেন। তবে ২০৪৬ দাগের মধ্যে মাত্র ৭ শতক জমির উপর প্রতিষ্ঠা পায় বিদ্যালয়ের মূল ভবন। বাকি ২৯ শতক জমিতে কখনও বিদ্যালয়ের অস্তিত্ব ছিলনা। খোঁজ নিয়ে জানাযায়, দাতাগোষ্ঠীর ওয়ারেশরা উক্ত সম্পত্তি সেই প্রথম থেকেই দখলে রেখেছেন। যা আজও বিদ্যমান।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকৃষ্ণ মুনির কাছে জানতে চাইলে তিনি বলেন, তৎকালীণ প্রধান শিক্ষক তাকে ঐ সম্পত্তির দখল বুঝে দিয়ে জাননি কিংবা তারও জানা নেই জমির প্রকৃত অস্তিত্ব কোথায়। এনিয়ে কথা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনন্দ মজুমদারের সাথে। তিনি এ প্রতিনিধিকে জানান, তিনি সম্প্রতি সভাপতি হয়েছেন। এব্যাপারে তার বিস্তারিত জান নেই। সকলের সাথে বিষয়টি শেয়ার করেই সিদ্ধান্ত নেবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের অনুকুলে সকল প্রকার কাগজপত্র চেয়ে নির্দেশ দিয়েছেন। এরপর তিনি বিস্তারিত বলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ভোটের ৩ তিন পর সীল মারা ব্যালট উদ্ধার করেছে এলাকাবাসী। ৮ জানুয়ারি আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিছনের মৎস্য ঘের থেকে প্রায় ৪৫০ টি সীল মারা ব্যলট উদ্ধার করে এলাকাবাসী। উদ্ধারকৃত ব্যালটে প্রতিটি ব্যালেটে মেম্বর প্রার্থীর ফুটবল প্রতীকে সীল মারা রয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যসৃষ্টি হয়েছে।

ফুটবল প্রতীকের প্রার্থী সুমল চন্দ্র দাশ বলেন, ৮ জানুয়ারি কাজে যাওয়ার পথে মৎস্যঘেরে ফুটবল প্রতিকে সীল মারা ব্যালট দেখতে পেয়ে আমাকে খবর দিলে বিষয়টি উপজেলা নির্বাচন অফিসারকে অবহিত করি।

তিনি আরো বলেন, ওই কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়নি। সেখানে ভোটে কারচুপি করে আমাকে হারানো হয়েছে। এছাড়া কেন্দ্রে থাকা পোলিং এজেন্টের বরাত দিয়ে তিনি বলেন, গননায় দেখা গেছে প্রিজাইডিং অফিসার সঠিকভাবে গননা করেনি। পোলিং এজেন্টকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে থামিয়ে রেখেছে। ফলাফল সীটে পোলিং এজেন্টকে স্বাক্ষরও করতে দেয়নি। পরে এবিষয়ে ভোট পুনরনায় গননার দাবিতে আবেদনও করেছি।
এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার কামরুল শিকদার বলেন, আমিও শুনেছি। তবে ছুটিতে থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে খোজ নেওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে বলেছি। তদন্ত হবে। তদন্তে সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বলেন, সেখানে পুলিশ গিয়েছিল। কিন্তু ওই গুলো প্রকৃত ব্যলট না হওয়ায় আমলে নেওয়া হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আ’লীগের সদস্য লোকমানের মৃত্যুতে শোক

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন আর নেই। ইন্নালিল্লাহে —- রাজেউন। তিনি শনিবার (৮ জানুয়ারি-২০২২) দুপুরে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি বেশ কিছুদিন যাবত উচ্চ ডায়াবেটিস সহ জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিবৃতি সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে, মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনে।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ’

দেশের খবর: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুন বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনো হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, চলমান ইউপি নির্বাচনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দু’গ্রুপেরসংঘর্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভাপণ্ড

নিজস্ব প্রতিনিধি :
২২ জানুয়ারীর জন সভাকে সফল করতে জেলা বিএনপির প্রস্তুতি সভা দু’গ্রুপের সংঘর্ষের কারণে পণ্ড হয়েছে। সদস্য সচিবের ভাইরাল হওয়া অডিও বক্তব্যের জেরধরে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,ধাক্কা-ধাক্কি ও মারা মারিতে শনিবার দুপুরে শহরের লেকভিউ অঞ্চলে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

বিএনপি’রএকাধিক নেতা-কর্মী জানান,শহরের লেকভিউ সম্মেলন কক্ষে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা চলছিল। দেশব্যাপী জেলায় জেলায় ২২ জানুয়ারীর জন সভা সফল করার জন্য যুবদলের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সভা হচ্ছিল। কিন্তু অধিকাংশ বক্তার বক্তব্যে ঘুরে-ফিরে সম্প্রতি ফাঁস হওয়া জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিকের অডিও ফোনালাপের বিষয়টি সামনে আসে। এনিয়ে প্রস্তুতি সভায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। এরই মধ্যে আব্দুল আলিমের গাড়ী চালক ইসমাইল হোসেন নীরবের বেফাঁস আক্রমনাত্মক বক্তব্য উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। শুরু হয় ধাক্কা-ধাক্কি,মারপিট ও ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহুর্তেই ব্যাপক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় লেকভিউ এলাকায়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলেরঅ াহবায়ক সোহেলঅ াহমেদ মানিক জানান, সদস্য সচিব আব্দুল আলিম আমাদের নেতা। আমরা তাকে সেভাবেই সম্মান করি। কিছুদিন আগে তুচ্ছ একটা ঘটনায় তিনি যেভাবে আমাকে গালাগালি করলেন,সেটি সভ্যতার কোন পর্যায়ে পড়েনা। প্রস্তুতি সভায় অধিকাংশ বক্তার বক্তব্যের জের ধরে এমন ঘটনা ঘটেছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুররহমান মুকুল জানান,ভাইরাল হওয়া ফোনালাপ নিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অধিকাংশ বক্তাই বলেছেন,দলের কোন নেতা-কর্মী অন্যায় করলে ইনডোরে সংশোধনের চেষ্টা করতে।
এবিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীজ ানান,গণমাধ্যমে আসারমত তেমন কিছ ুহয়নি। নিজেদের মধ্যে একটুভুল বোঝা বুঝি হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে।
প্রসঙ্গত,জেলা বিএনপি’রসদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন নীরব। তিনি সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক। সদর উপজেলা কমিটির পরিচিতি সভার চিঠি নীরব ছিড়ে ফেলার কারণে গত ৩০ ডিসেম্বর তাকে শোকজ করাহয়। শোকজের চিঠি পেয়ে নীরব আব্দুল আলিমকে জানান। নীরবকে শোকজ করার কারণ জানতে চেয়ে আব্দুলআলিম সেল ফোনে জেলাস্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিককে অকথ্য ভাষায়গালি-গালাজ করেন ও তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ফাঁস হলে নিন্দার ঝড় ওঠে আব্দুল আলিমের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest