সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আরও ২টি আপীল নামঞ্জুর

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ৩ আসামীর আপীল মামলা না মঞ্জুর করে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (৯ জানুয়ারী) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।
জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারী সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক রায়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামীর সকলকে বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামী কলারোয়া উপজেলার সনজু ও মাহফুজুর রহমান বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল আপীল ৪৬/২১ এবং একই উপজেলার আসামী কনক ক্রিমিনাল আপীল ১১৭/২১ নম্বর মামলা দায়ের করেন জেলা ও দায়রা জজ আদালতে। মামলা দুটি চুড়ান্ত শুনানী শেষে রবিবার বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আপীল মামলা দু’টি না মঞ্জুর করে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখার আদেশ দেন। ক্রিমিনাল আপীল ৪৬/২১ নম্বর মামলার অপর আসামী মাহফুজুর রহমান সাজা চলাকালীন অবস্থায় জেল খানায় ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন। রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ ও আসামী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিন্টু।
উল্লেখ্য ঃ ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই আহত হন। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে একটি মামলা করেন। এ মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন। পরবর্তীতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর শেখ আলমগীর কবিরের মৃত‌্যু

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম স.ম. আব্দুর রহমানের বড় ছে‌লে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শেখ আলমগীর কবির মৃত‌্যুবরণ ক‌রে‌ছেন। রবিবার দুপুর ৩টার দি‌কে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হ্নদরোগে আক্রান্ত হ‌য়ে তি‌নি ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন), মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) বছর। মরহু‌মের একমাত্র ছে‌লে মেজর সাফওয়ান বিন আলমগীর বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আফ্রিকায় অবস্থান করছেন। তি‌নি ১ কন্যাসহ মা,

ভাই, বোন আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত‌্যু‌তে গ্রামের বাড়ি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুরে শোকের ছায়া নে‌মে এ‌সে‌ছে। এসময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা প‌রিবা‌রের প্রতি শোক ও সমবেদনা জানাতে তার বাড়িতে ছু‌টে অা‌সেন। অবসরপ্রাপ্ত মেজর শেখ আলমগীর কবিরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসক্লা‌বের সভাপ‌তি/সাধারণ সম্পাদকসহ সাংবা‌দিকবৃন্দ। পরিবারের সদস‌্যরা জানান, মেজর আলমগীর কবিরের নামাজের জানাজা সেনাবাহিনীর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে ১০ জানুয়ারি সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তা‌কে ঢাকা বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়ায় অনুমোদন

জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: শাহিন উদ্দীন সেরনিয়াবাদ ও সাধারণ সম্পাদক মো: ইয়াছিন স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরার ৩২ জন অফিসারের সমন্বয়ে গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি হয়েছেন মো: নাসির উদ্দীন, সহ-সভাপতি ওলিউন নাসির, আজিজুর রহমান, নাহিদ পারভেজ, সাঈদুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, মো: হাসান কবির, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সুমন মন্ডল, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আলাউদ্দীণ মাহমুদ, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী, সাহিত্য সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা পারভীন, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য আবু হাসান, ফারুক হোসেন, অর্জুন কুমার, পলাশ কুমার সরদার, ইয়াহিয়া আলম, ইমাম হাসান, শেখ রফিবুল আযম।
নবগঠিত সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে রোববার জনতা ব্যাংক এরিয়া অফিসের ডিজিএম মো: হামিদুল হক, এজিএম মো: রুকনুজ্জামান, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম মো: রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: নজিবুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার শাখরায় রাকেশ টেলিকম আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার শাখরা বাজারের রাকেশ টেলিকম আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে কে বা কারা ওই দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। এতে ল্যাপটপসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এবিষয়ে দেবহাটা থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নম্বর ২৯৪,তারিখ-০৯-০১-২০২২ ইং।

দোকান মালিক রাকেশ দাশ (৩০) দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের কিশোরী মোহন দাশের ছেলে।
রাকেশ দাশ জানান, শনিবার অনুমান রাত সাড়ে নয়টার দিকে দোকন বন্ধ করে বাড়িতে আসি।

এরপর রাত একটা ১১ মিনিটের সময় বাজারের কাপড়ের দোকানদার আব্দুল জব্বার তাকে মোবাইল ফোনে জানান, রাকেশ টেলিকমে আগুন লেগেছে। খবর পেয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত দোকানে যাই। এবং চিৎকার চেচামেচিতে স্থাণীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

কিন্তু ততক্ষণে দোকানের ল্যাপটপ,মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রাকেশ দাশ আরো জানান, বাবা নেই। বিধবা মা ও স্ত্রীকে নিয়ে বসবাস করছি। জীবন জীবিকা নির্বাহ করতে শাখরা বাজারে ’রাকেশ টেলিকম‘ নামে একটি ভাড়া দোকান নিয়ে ব্যবসা করে আসছি। ইতোমধ্যে অনেক টাকা দেনা হয়ে গেছি। তিনি জানান, আমকে সর্বশান্ত করতে কেউ আমার দোকানে আগুন দিয়ে জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি থামেনি। দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবার দেড় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ফের ৬ শতাংশের উপরে উঠে গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এসময় মৃত্যু হয়েছে আরও ৩ জনের । এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে, মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০২ জনের।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন নারী, একজন পুরুষ। ঢাকায় ২ ও চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, শনিবার (৮ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ১১৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুরাদ দম্পতির অস্ত্র জমা নিয়েছে পুলিশ

দেশের খবর: নিরাপত্তা জনিত কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তার স্ত্রীর লাইসেন্স করা অস্ত্র জমা নিয়েছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু ডা. মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডা. মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলি। থানার নির্দেশনা অনুযায়ী তিনি গতকাল (শনিবার) এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন। এছাড়া ডা. মুরাদের স্ত্রীকেও তার লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার কথা বললে তিনিও শনিবার অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দুইটি শটগান।

ওসি বলেন, যেহেতু জিডিতে নিরাপত্তা জনিত বিষয় উল্লেখ করা হয়েছে তাই আমরা অস্ত্রগুলো জমা নিয়েছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অস্ত্রগুলো থানায় জমা থাকবে।

গত ৬ জানুয়ারি ডা. মুরাদ স্ত্রী-সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তার স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে বের হয়ে যান। পরে ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী।

উল্লেখ্য, তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। পরে তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার টিকা ছাড়া স্কুলে যাওয়া যাবে না

শিক্ষা ডেস্ক: টিকা গ্রহণ না করা শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম অংশ নেওয়া থেকে বিরত থাকা তথা স্কুল-কলেজে না যাওয়ার লিখিত নির্দেশ জারি করা হয়েছে।

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করতে শনিবার (০৮ জানুয়ারি) এ নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম শেষ হবে এবং এরপর থেকেই টিকা না নেওয়া শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়, ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত ৩০ ডিসেম্বর বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দেওয়া হলো।

 

১. ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থী (নিবন্ধিত ও অনিবন্ধিত) ভ্যাকসিন গ্রহণ করবে।

২. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে পাঠাবো হবে।

৩. টিকা গ্রহণ ব্যতিত কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

৪. টিকা কার্যক্রম চলমান অবস্থায় সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সব কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

৫. জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করে ভ্যাকসিনের কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতে সচেষ্ট থাকবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সব সরকারি ও বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আমাদের এক কোটি ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪৬ লাখের টিকার প্রথম ডোজ গ্রহণ শেষ হয়েছে। আশা করছি আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাকিরাও নিয়ে নেবে।

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়টি নিশ্চিত করে স্কুলে যাওয়ার বিষয়ে কেবিনেট সেক্রেটারি নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে মাউশি মহাপরিচালক বলেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। ১৫ জানুয়ারির পর বিষয়টি (টিকা ছাড়া স্কুলে নয়) নিশ্চিত করা হবে।

গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকা না নিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া যাবে না। ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিয়ে স্কুল-কলেজে যেতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া তো শেষ হয়নি- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিন এখন আমাদের গ্রাম-গঞ্জ পর্যন্ত অ্যাভেলেবল আছে। ভ্যাকসিন দিয়ে যদি স্কুলে যাওয়া সহজ হয় বা সে যদি সেভ থাকে, সেটির জন্য তো প্রমোশন ক্যাম্পেইন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ জানুয়ারি বিকাল ৪টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ১০ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখবেন সভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ,সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করবেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক সাবেক এমপি। আলোচনাসভায় জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest