সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

তালার পাখিমারা বিলের কৃষকরা বাঁধ কেটে চাষাবাদ করছে!

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার পাখিমারা বিলে অবাধ জোয়ার-ভাটার পলি ব্যবস্থাপনা (টিআরএম) প্রকল্পের আওতায় থাকা ৩টি ইউনিয়নের কতিপয় কৃষকরা পেরিফেরিয়াল বাঁধ কেটে প্রায় দুই বছর ধরে চাষাবাদ করছে। বিগত ৭/৮ বছর ধরে

অধিগ্রহণকৃত জমির হারি না পাওয়ায় তারা বাধ্য হয়ে জমিতে ফসল ফলাচ্ছে বলে জানিয়েছে ঐ কৃষকরা। এদিকে টিআরএম এর কার্যক্রম বাস্তবায়ন না হলে পুনরায় কপোতাক্ষ নদ ভরাট হয়ে এসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে আশংকা করছে এলাকাবাসী ।

তালার দোহার গ্রামের মৃত আঃ মালেক সরদারের ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘টিআরএম প্রকল্পের মধ্যে আমাদের চার ভাইয়ের ৪০ বিঘা জমি রয়েছে। দুই বছর হারি পাওয়ার পরে নয় বছর হয়ে গেল আমরা এ জমি বাবদ কোন টাকা পায় না। এতে করে আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে বাধ্য হয়ে আবার ধান লাগাতে শুরু করেছি। কিন্তু আমাদের প্রায় ৭ বিঘা মতো জমির মাটি খনন করে বাঁধ দেয়ায় সে জমিতে আগামী ২/৩ বছর কোন ফসল উৎপাদন হবে না।

এজন্য পুনরায় টিআরএম প্রকল্প চালু করতে হলে আমাদের বিগত বছরগুলোর হারির টাকা পরিশোধ করতে হবে।’
একই গ্রামের আরেক কৃষক আঃ বারি সরদার বলেন, ‘টিআরএম আবারো হোক সেটা আমরাও চাই। তবে আমাদের বিগত নয় বছরের হারির টাকা পরিশোধ করতে হবে। অর্থের অভাবে আমার ছেলের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় জমির ক্ষতিপূরণ ছাড়া অন্য কোন উপায় নেই।’
তালা উপজেলা পানি কমিটির সভাপতি মীর জিল্লুর রহমান বলেন, বিগত ২০১১ সালে ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (প্রথম পর্যায়) প্রকল্প চালু হওয়ায় বর্তমান সরকারের দেয়া জনগণের ওয়াদা পূরণ হয়েছিল। এই টিআরএম চালুর ফলে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ৫০-৬০ লক্ষ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু চলতি মৌসুমে টিআরএম কার্যক্রম বন্ধকরে দেওয়ার কারণে কপোতাক্ষের নাব্যতা সংকটের আশংকা দেখা দিয়েছে। এখনি পুনরায় টিআরএম চালু না করলে সরকারের গৃহীত জনকল্যাণমুখী প্রথম মেয়াদে প্রায় ২৬২ কোটি এবং ২য় মেয়াদে বরাদ্দ প্রায় ৫৩১ কোটি টাকা অপচয় হবে।
স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, পাখিমারা বিলের কৃষকদের টিআরএম এর ব্যাপারে কোন আপত্তি নেই। তবে কয়েক বছর ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিপূরণ পেলে সকল সমস্যার সমাধান হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, তিনি ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন এবং সরজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতির উপর রিপোর্ট জমা দিতে বলেছেন।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম বলেন, নতুন করে ২০২১ হতে ২০২৪ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বেড়েছে। কৃষকদের অধিগৃহণকৃত জমির আড়াই কোটির মতো টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে। অনেকের জমির কাগজপত্র ঠিক না থাকায় তাদের হারি পেতে বিলম্ব হচ্ছে। কৃষকদের বিগত বছরগুলোর হারি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, তাদের এ টাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই পুনরায় প্রকল্প চালু হবে। তবে টিআরএম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরের ১৩ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন।মঙ্গলবার(২৮ ডিসেম্বর)বিকেল ৪টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল,

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,

৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন,

১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন, ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মহিতুল ইসলাম, ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। উল্লেখ্য, গত ১১ নভেম্বর তারা নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক আসাদুজ্জামানের চাচা ও উজ্জলের চাচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

তিনি আশাশুনির মধ্যম বড়দল গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেন গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপর দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের বড় চাচিমা এবং বাংলাদেশ নৌ কমান্ডো এসোসিশেনের সাবেক মহাসচিব নৌ-কমান্ডো মরহুম খলিলুর রহমানের বোন ফিরোজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন।

(ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন যাবত পিত্তথলিতে পাথরসহ বেশ কিছু রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাদের দুইজনের মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

দেশের খবর: করোনা সংক্রমণ প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হয়েছে করোনার টিকার বুস্টার ডোজ প্রয়োগ। রাজধানীসহ সারাদেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘বুস্টার ডোজ দিতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি পাঁচজনে একজন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

রাজধানীর হাসপাতালগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

অধিদপ্তর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে আইল্যান্ড ভেঙে বাস উঠল মাইক্রোবাসে

দেশের খবর: রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহণের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায় বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি।

এসআই মৌরি বলেন, ‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’

‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারীসহ বাসের কোনো যাত্রীকে আমরা ঘটনাস্থলে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’,-বলেন এসআই মৌরি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে ভারতে ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত

বিদেশের খবর: প্রতিবেশি দেশ ভারতে একদিনে ১৩৫ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭১ জনে দাঁড়ালো।

এর আগে দেশটিতে একদিনে কখনো এতো মানুষের ওমিক্রনে সংক্রমিত হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

১৩৫ জনের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ ওমিক্রন শনাক্ত হয়েছে। সেখানে একদিনে ৬৩ জন সংক্রমিত হয়েছে করোনার নতুন ধরনটিতে। এ নিয়ে দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪২ জনে। এছাড়া মহারাষ্ট্রে নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। তাদের নিয়ে এই রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৭ জনে।

দেশটির গোয়া ও মনিপুর রাজ্যে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে।

ভারতের উপকূলীয় রাজ্যে গোয়ায় আট বছর বয়সী একটি শিশুর শরীরে দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে। ১১ দিন আগে যুক্তরাজ্য থেকে বাবার সঙ্গে ভারতে আসে শিশুটি।

এছাড়া মনিপুর রাজ্যে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া থেকে আসা ৪৮ বছর বয়সী একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখন্ড এবং মনিপুরে সংক্রমণ কম হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট বিবেচনা করে এসব রাজ্যের বিধানসভা ভোট নির্ধারিত সময় মার্চ- এপ্রিলেই করার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে ৮৫ শতাংশ, উত্তরাখন্ডে ১০০ শতাংশ, পাঞ্জাবে ৭৯ শতাংশ, গোয়ায় ১০০ শতাংশ এবং মনিপুরে ৭০ শতাংশ মানুষের অন্তত একটি করে ভ্যাকসিন নেয়া হয়ে গেছে। কেন্দ্র এই রাজ্যগুলিতে এবং অন্য রাজ্যেও ভ্যাকসিনেশন আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে। এদিকে ওমিক্রনের ক্ষেত্রে আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করা হচ্ছে। উপসর্গবিহীনদের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। বাকি পাঁচদিন তাদের ঘরেও মাস্ক পরে থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী ইউপিতে নির্বাচিত হলেন যারা
নিজস্ব প্রতিনিধিঃ ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগরের কাশিমাড়ীতে চেয়ারম্যান সহ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে মোট ১৩ জন নির্বাচিত হয়েছে।
চেয়ারম্যান পদে ৩য় বারের মত নির্বাচিত হয়েছে গাজী আনিছুজ্জামান আনিচ (স্বতন্ত্র), ইউপি সদস্য পদে ০১ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছে হামিদুল কবীর বাবু, ০২ ওয়ার্ডে প্রথমবারের মত আজহারুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডে পুনরায় গাজী আকতার ফারুক, ০৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ঢালী,
০৫ নং ওয়ার্ডে প্রথমবারের মত গাজী আব্দুল অহিদ, ০৬ নং ওয়ার্ডে প্রথমবারের মত গাজী আব্দুস সবুর, ০৭ নং ওয়ার্ডে প্রথমবারের মত সাহাবুদ্দিন সানা, ০৮ নং ওয়ার্ডে জামিরুল আলম বাবলু, ০৯ নং ওয়ার্ডে প্রথমবারের মত আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা পদে নির্বাচিত হয়েছে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রথমবারের মত সাহিদা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে পুনরায় পাপিয়া হক, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রথমবারের মত হোসনেয়ারা পারভীন রেনু নির্বাচিত হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সি.এন্ড.এফ এজেন্ট’র নির্বাচনে এজাজ আহমেদ ও মাকসুদ খানের প্যানেলকে জেলা আ’লীগের সমর্থন

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক(সাবেক এমপি), সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে জানান যে,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শহরে বসবাসরত অধিকাংশ নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়ের পরামর্শ মোতাবেক আগামী ১১ জানুয়ারী ২০২২ খ্রি: তারিখ ভোমরা স্থলবন্দর সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা শেখ এজাজ আহমেদ স্বপন ও এ.এস.এম মাকছুদ খানের সমন্বয়ে গঠিত প্যানেলকে সর্ব সম্মতিক্রমে সমর্থন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest