সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

জাহাঙ্গীর আলম লিটন : কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন) সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, পুলিশের সাথে সাথে সাংবাদিকরা (কলম সৈনিক) বস্তু, নিষ্ঠা সংবাদ পরিবেশন করে দেশ ও সমাজ গঠনে
অগ্রণী ভ’মিকা পালন করছেন। তিনি দেশের স্বাধীনতার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্থানীয় সহ দীর্ঘ ৯ মাসে স্বাধীনতা যুদ্ধে
মুক্তিযুদ্ধের পঠভুমি ব্যাখ্যা করে নতুনদেরকে সচেতন করার আহবান জানান।
তিনি শান্তি-শৃংখলা, মাদক, বাল্যবিবাহ রোধ সহ সকল কাজে সাংবাদিকদের
সহযোগীতা কামনা করেন। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ
জুলফিকারুজ্জামান জিল্লুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি গিসাবে উপস্থিত
ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার জসিম
উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের
সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম,
সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক
রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক
সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক
জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য
নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি
শাহিন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন স্বপন, ও রাজু রায়হান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 পারুলিয়া এস,এস, মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা

দেবহাটা ব্যুরো: দেবহাটায় বুধবার সকাল ১০-৩০ মিনিটে, পারুলিয়া এস,এস, মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমান এডহক কমিটির সভাপতি হিসাবে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পারুলিয়া এস,এস, মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে।

সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও পারুলিয়া এস,এস, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, শিক্ষক সদস্য প্রতিমা রানী সরকার, অভিভাবক সদস্য মুরারী মোহন রায় ।

আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা রেহানা আক্তার ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর মোঃ আলী হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসি। বুধবার শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় এলাকাবাসী নবনির্বাচিত আলী হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমত আলি, কলিম উদ্দিন, তরফাতুল্লাহ, আঃ সামাদ, গফফার,আঃ আলিম, আবু তালেব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ভয়ঙ্কর মাদক এলএসডিসহ আটক ২

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় ভারতীয় গো খাদ্য বোঝাই (ভুষি) পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের নতুন মাদক এলএসডি (লিস্যারজিক ডাইথ্যলামাইড) উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে ওই ট্রাকের চালক ও হেলপারকে।

মঙ্গলবার রাতে ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে প্রবেশের পূর্বে ভারতীয় পন্যবাহী ওই ট্রাকে তল্লাশি চালিয়ে উক্ত মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের কাশিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দীনের পুত্র ট্রাকচালক আবুল হাসান (৪৪) ও বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আকবর আলী মিস্ত্রীর পুত্র ট্রাক হেলাপার আলাউদ্দীন মিস্ত্রী (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থলবন্দর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ডগ জনির সহায়তায় ভারতীয় গো খাদ্য (ভুষি) বোঝাই পণ্যবাহী ট্রাকে (যার নং: ডব্লিউ.বি-২৩বি-৭০৯১) অভিযান চালায়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ লাখ টাকা মূল্যের এক বোতল (১০০ এম.এল) ভারতীয় লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় উক্ত ট্রাকসহ তার ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। আটককৃত মাদকসহ ট্রাকের সর্বমোট মূল্য ৭০ লাখ টাকা। ভারতীয় পণ্যবাহী ওই ট্রাকের পণ্য ছাড়ের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট গাজী এন্টার প্রাইজ এবং ওই পণ্যের আমদানীকারক ছিলেন মেসার্স রুহুল ট্রেডার্স। বুধবার সকালে ভোমরা বিওপির নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে আটককৃত ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকসহ জব্দকৃত মাদকদ্রব্য ও পণ্যবাহী ট্রাক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল ৩৯৭ জনে। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনমন্ত্রী তার নথিতে বলেছেন, আইনে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই। কাজেই খালেদা জিয়ার বিষয়ে আমরা কিছুই করতে পারছি না।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তবু মানবিক দিক বিবেচনা করে আমরা দণ্ড স্থগিত করে হয়েছে। তাকে দেশে সর্বোচ্চ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণের অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজারের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। এটি তদন্তাধীন। তদন্তাধীন মামলা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম-৭ সংসদীয় এলাকা চান্দগাঁও, পূর্ব ষোলশহর, মোহরা, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সংলাপ অর্থহীন’, তাই যাবে না বিএনপি

রাজনীতির খবর: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপের উদ্যোগ নিয়েছেন সেটাকে ‘অর্থহীন’ আখ্যা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, এই সংলাপে অংশ নেবে না।

গত সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধনকৃত বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মনে করে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ব্যতীত নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়।’

মির্জা ফখরুল বলেন, ‘গত দুটি নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির আমন্ত্রণে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো অংশ নিয়ে তাদের মতামত দিয়েছিল। বিএনপি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল। কিন্তু সব উদ্যোগই ব্যর্থ হয়েছে নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় থাকার কারণে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বেআইনি ব্যবহার, নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা, অযোগ্যতার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় সংগঠনে পরিণত হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরপর দুটি নির্বাচন কমিশনই চরমভাবে ব্যর্থ হয়েছে। ২০১২ সালে সংবিধান পরিবর্তন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বলবত করে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার গণতন্ত্র বিকাশের সব পথ বন্ধ করে দিয়েছে। জনগণ তার ভোটের অধিকার হারিয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকার বহাল রেখে নির্বাচন কমিশন কখনোই স্বাধীনভাবে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না। বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যতিরেকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই অনুষ্ঠান করতে পারবে না। রাষ্ট্রপতি নিজেই বলেছেন, তাঁর কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না। বিএনপি অর্থহীন কোনো সংলাপে অংশগ্রহণ করবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪র্থ তলা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুস ছোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“নান্দনিক ও পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমার নির্বাচনী এলাকায় এখনও শতভাগ উন্নয়ন করতে পারি নাই। এলাকার উন্নয়নে আমার অনেক স্বপ্ন আছে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়কে লিং রোড়, বিশ^বিদ্যালয় করাসহ অনেক স্বপ্ন পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ^াস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারিমাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৩০০০) ২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের আওতায় নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ মন্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, ভানুবতী সরকার প্রমুখ।

এসময় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest