কালিগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জম্মশতবর্ষ-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও দেশরত্নের উন্নয়ন উৎসব উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, অালোচনা সভা, স্বররচিত কবিতাপাঠ, অাবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় থেকে বিকেল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের অায়োজন করা হয়। এর অাগে খানবাহাদুর অাহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুস্পমাল্য প্রদানের পর বঙ্গবন্ধুর স্মৃতি জাগ্রত রাখতে একটি বকুল গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের অয়োজনে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী অাজিজুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অাব্দুল হাকিম, গীতি কবি সুজন হাজং, কণ্ঠশিল্পী-কবি সৈয়দ এখতেদার অালী, বাচিকশিল্পী অধ্যাপক নাঈম রুম্মান, নাসিমা বেগম, নুসরাত জাহান, শর্মিষ্ঠা বড়ুয়া চৌধুরী, খুরশিদ জাহান বৃষ্টি, প্রমা প্রদীপ্তি বড়ুয়া, অপূর্বা সুদীপ্তি বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ অানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী কবিতা অাবৃত্তি করেন মাসুম অাজিজুল বাশার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শাহ মোহাম্মাদ সানাউল হক, কথাশিল্পী-কবি শাফাত শফিক, ছড়াশিল্পী-কণ্ঠশিল্পী ঢালী মোহাম্মাদ দেলোয়ার, কবি অাব্দুল্লাহ অাল বাকী, ছড়াকার আহমেদ সাব্বির। বঙ্গবন্ধু জম্মশতবর্ষ অান্তর্জাতিক পর্ষদের সাধারণ সম্পাদক কবি অলিতাজ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি-ছড়াশিল্পী অাসলাম সানী।
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা থেকে ২ পিচ মরিচাযুক্ত রামদা, ১২ পিচ লোহারপাত ও ২৪ পিস লোহার অ্যাঙ্গেলসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লাউতাড়া গ্রামের রুহুল কুদ্দুস শাহ, মিজানুর সরদার ও ইনসাফ সরদার।
স্থানীয়রা জানান, রুহুল কুদ্দুসের নেতৃৃত্বে পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকা থেকে ভ্যানযোগে বস্তার মধ্যে উক্ত মরিচাযুক্ত রামদাসহ লোহারপাত ও অ্যাঙ্গেল গুলো আনা হচ্ছিল। বিষয়টি তারা জানতে পেরে ভ্যানটি লাউতাড়া গ্রামে পৌঁছালে তারা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে রেখে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানান। এরপর পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
এদিকে, আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে বিষয়টি নিয়ে ফায়দা লুটতে না পারেন সে দিকে দৃষ্টি আকর্ষনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন স্থাণীয় এলাকাবাসী।
আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।##
আসাদুজ্জামান ঃ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, চায়না বাংলা, সিবি হসপিটাল ও বরসা ট্যুরিজম’র এমডি একেএম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি শোকে এতটা স্তব্ধ হয়ে পড়েন কথা বলার ভাষা হারিয়ে ফেলেন এবং কেঁদে ফেলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, একেএম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান।
জানাযা নামাজ শেষে একেএম আনিছুর রহমানের মরদেহে পূষ্পাার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে বেলা ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ একেএম আনিছুর রহমানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একেএম আনিছুর রহমান মৃত্যুবরণ করেন। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। সোমবার দুপুর ২টায় মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। একেএম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে।##
বিনোদন ডেস্ক: সোমবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার এ নোটিশ পাঠান।
নোটিশে অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো প্রদর্শন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য ওই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এতে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনির হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর পরীমনি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও তার হাতের তালুতে আরেকটি অশ্লীল কথা ‘ফাক মি মোর’ লিখে সবার সামনে তুলে ধরেন। এর ঠিক একদিন পরেই দিবাগত রাতে পরীমনি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে পরীমনির হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট এবং হাতের তালুতে লেখা রয়েছে সেই অশ্লীল বাক্য। পরীমনির পরনে ছিল কালারফুল প্রিন্টের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে লাল-কালো রংয়ের কেডস। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!’।
আইনি নোটিশে আরও বলা, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তার আচার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে তার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, পোশাক এবং আপনার কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। শিশু-কিশোরদের গণ্ডি ছোট থাকে। চোখের সামনে তারা যা দেখে অনায়াসে তা আয়ত্ত করে ফেলে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলে এসব আলোচিত ঘটনার ছবি বারবার ভেসে উঠছে। সেগুলো তারা দেখছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতির তৈরি হচ্ছে। কারণ হাতে মেহেদি দিয়ে লেখা ‘ফাক মি মোর’ ও ‘মিডল ফিঙার’-এর ছবি দিয়ে কী বোঝাচ্ছেন, তা তাদের মনে প্রশ্ন তৈরি করছে।
এতে আরো বলা হয়, পরীমনি পর্নোগ্রাফি আইনে গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শন এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই সংজ্ঞামতে অপরাধ করেছেন। বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য আছে। পরীমনির কাছ থেকে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পী হিসেবে সংযত ও দায়িত্বশীল আচরণ সবাই প্রত্যাশা করে বলেও ওই নোটিশে বরা হয়।
বিনোদন ডেস্ক: আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসেন। এবার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন তিনি। এ বিষয়ে কারিন আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
এদিকে, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার আত্মপক্ষ সমর্থন করে সুবাহ লিখেছেন, ‘ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি, তাও বৈধভাবে। এমনকি কারিন এবং তার মা সুকন্যাকে, দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলবো। ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। তাও ২ মাস আগে।
এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে সে কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলে। আমার কাছে প্রমাণ আছে যে জানিয়েছিলাম তাদেরকে অনেক আগেই…
আর যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার- সে একের অধিক বিয়ে করতে পারে।
আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস!
আর আমি তো জানি ইলিয়াসের সাথে কারিনই লিভ টুগেদার করেছিলো। কারণ হলো, ওই বিয়ের কনো বৈধ কাবিননামাই নেই! হাহাহা…
ওই মেয়ে থাকে বিদেশে। তিন বছর ধরে বাংলাদেশে আসে না। শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?
ওই মেয়ে কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে এবং বাংলাদেশে- এটাও আমি জানি।।
সে মানসিকভাবে প্যারা দিতো সবসময়- এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে, ওরা বিবাহিত কখনো সুখী ছিল না।
আর ওই মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না, শারিরীক সম্পর্ক ছিল না।
আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দু’জনের ভালোলাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা পারিবারিকভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি।
আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ এড়িয়ে যেতে পারেন। আমাদের দুজনকে অনুসরণ করার দরকার নাই। লাইক দেওয়ার দরকার নাই।
আমরা দু’জন দু’জনের সাথে ভালো আছি সংসার নিয়ে আলহামদুলিল্লাহ!
আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়া-পাবলিককে বলবো। কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না। আমাদের জন্য দোয়া করবেন।।
বিনা কারণে বিব্রত করলে মানহানি মামলা করতে বাধ্য হবো। আইন সবার জন্যই সমান।
আমার কিছু বলার নেই আর।’
জানা গেছে, কারিন নাজ সুইডেনের স্টোকহোমে থাকেন। বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। কারিনকে বিয়ের আগে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি শিক্ষার্থীকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সেই সংসার বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।
অর্থনীতির খবর: যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান গতিতে এগিয়ে গেলে বৈশ্বিক অর্থনীতির তালিকায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান উন্নীত হবে ২৪-এ। চলতি বছর তালিকায় ৪২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে মূলত সামনের বছর এবং আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, এরই পূর্বাভাস দেওয়া হয়েছে। সিইবিআর প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। শনিবার রাতে প্রকাশিত হয় সংস্থার ১৩তম প্রতিবেদন।
এতে বলা হয়, ৮ বছর পরেই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি।২০৩১ সাল নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। আর এ সময় দ্বিতীয় হবে যুক্তরাষ্ট্র, জার্মানি চতুর্থ ও জাপান পঞ্চম।
বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান হবে ৪১তম, ২০২৬ সালে ৩৪তম ও ২০৩১ সালে ২৯তম। ২০৩৬ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ ওপরে উঠে হবে ২৪তম অর্থনৈতিক শক্তি। অর্থাৎ আগামী ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ এগিয়ে যাবে।
এতে আরো বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ ডলার। এই হিসাবটা পিপিপি বা পারচেজিং পাওয়ার (ক্রয়ক্ষমতা) প্যারিটিকে হিসাবে নিয়ে করা। বাংলাদেশকে এখন একটি নিুমধ্যম আয়ের দেশ বলে গণ্য করা হয়। ২০৩৬ সাল নাগাদ বিশ্বের প্রথম ২৫টি দেশের তালিকায় যুক্ত হবে তিনটি নতুন দেশ: ভিয়েতনাম, ফিলিপাইন ও বাংলাদেশ। এর মধ্যে ভিয়েতনামের অবস্থান হবে ২০, বাংলাদেশের ২৪ ও ফিলিপাইনের ২৫। এ সময় যেসব অর্থনীতিকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মিসর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরাইল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন ও তাইওয়ান। বর্তমান বিশ্ব সূচকে এই দেশগুলো বাংলাদেশের ওপরে, কারণ তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে বড়
ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল প্রতিবেদনে বলা হয়, আগামী বছরে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকার শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে-চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়া।
রাজনীতির খবর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…